বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ

পটুয়াখালী প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২১, ১৮:০৪আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৯:৩২

পটুয়াখালীর কলাপাড়ায় ইউসুফ শিকদার (২১) নামের এক যুবকের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৬ এপ্রিল) রাতে ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে মামলার প্রধান আসামি ইউসুফ সিকদার, অপর আসামি খলিল সিকদার ও হাসান সিকদারকে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

মামলা সূত্রে জানা যায়, ইউসুফ দীর্ঘদিন যাবৎ ওই শিক্ষার্থীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। ওই শিক্ষার্থী বিষয়টি তার পরিবারকে জানালে তার পিতা ইউসুফকে সাবধান করে। একইসঙ্গে ইউসুফের পিতা খলিল ও ভাই হাসানকে বিষয়টি জানায়।

গত ২২ এপ্রিল ওই শিক্ষার্থী প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে ইউসুফ তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে ২৪ এপ্রিল ইউসুফ তার পিতা ও ভাইয়ের সহযোগিতায় হুজুর ডেকে তাকে জোরপূর্বক বিয়ে করে। পরে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
সর্বশেষ খবর
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
ব্যাংক অ্যাপেই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ
ব্যাংক অ্যাপেই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই