গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৮ 

ফরিদপুর সংবাদদাতা
২৯ এপ্রিল ২০২১, ১৯:২২আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২০:৫৬

ফরিদপুরের বোয়ালমারীতে খালাতো বোনের বাড়িতে বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় আট জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় বোয়ালমারী থানায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

থানা সূত্রে জানা যায়, নড়াইল জেলার সদর উপজেলার ২৬ বছরের এক গৃহবধূ বুধবার (২৮ এপ্রিল) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় খালাতো বোনের বাড়িতে বেড়াতে আসেন। বোনের জা অসুস্থ হয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকায় ওই নারীর খালাতো বোন হাসপাতালে অবস্থান করছিলেন। এ খবর পেয়ে ওই নারী বোয়ালমারী হাসপাতালে তাদের কাছে আসেন। সেখান থেকে রাতে ওই নারীসহ খালাতো বোনের স্বামী মো. মিন্টু মোল্যা বাড়ির দিকে রওনা দেয়। পথে ওই নারীকে ফুসলিয়ে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার একটি মেহগনি বাগানে নিয়ে মিন্টু মোল্যাসহ আরও দুজন তাকে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে ওই এলাকার আরও ৫ জন সেখানে গিয়ে মিন্টুকে মারধর করে। পরে তারাও ওই নারীকে ধর্ষণ করে।

নিজেকে রক্ষা করতে মিন্টু মোল্যা তার খালাতো শ্যালিকাকে ম্যানেজ করে ঘটনাটি আলফাডাঙ্গা থানাকে জানায়। ঘটনাস্থল বোয়ালমারী থানার মধ্যে হওয়ায় পরে আলফাডাঙ্গা থানা পুলিশ বোয়ালমারী থানাকে বিষয়টি জানায়। বোয়ালমারি থানা পুলিশ ভুক্তভোগী গৃহবধূ ও তার খালাতো বোনের স্বামী মিন্টু মোল্যাকে জিজ্ঞাসাবাদের পর অভিযান চালিয়ে বুধবার রাতে আট জনকে আটক করে।

আটককৃতরা হলো—ওই গৃহবধূর খালাতো বোনের স্বামী আলফাডাঙ্গা উপজেলার মো. মিন্টু মোল্যা (৩৫), উপজেলার জয়দেবপুর গ্রামের হাসমত ফকির (৩২), বোয়ালমারী উপজেলার বনচাকি চরপাড়া গ্রামের জয়নাল আবেদিন (২৯), মফিজুল মোল্যা (২১), রাজু মোল্যা (২০), একই উপজেলার রামদেবনগর গ্রামের শাহিন শেখ (২১), সাইফুল ইসলাম (৩৫) ও চরসুখদেবনগর গ্রামের রিপুল মোল্যা (৩৯)।

মামলার তদন্ত কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের মিয়া বলেন, ‘ধর্ষণের বিষয়টি জানতে পেরে ওসি মহোদয়ের নেতৃত্বে আমরা রাতভর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আট জনকে আটক করি। এ ঘটনায় নির্যাতনের শিকার নারী বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে মামলা করেছেন। বিকালে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের আগামীকাল (শুক্রবার) ফরিদপুর আদালতে পাঠানো হবে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ থেকে বাংলাদেশিদের ই-ভিসা দিবে ফিলিপাইন
আজ থেকে বাংলাদেশিদের ই-ভিসা দিবে ফিলিপাইন
ওমান কি মধ্যপ্রাচ্যের ‘সুইজারল্যান্ড’ থাকতে পারবে
ওমান কি মধ্যপ্রাচ্যের ‘সুইজারল্যান্ড’ থাকতে পারবে
লক্ষ্মীপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. হানিফ মুরাদ
লক্ষ্মীপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. হানিফ মুরাদ
বাজেটের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক কোথায়? 
বাজেটের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক কোথায়? 
সর্বাধিক পঠিত
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম