‘পাচারের সময়’ ৩৫ বস্তা সরকারি চাল আটক করলো জনতা

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২১, ০৮:২১আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০৮:২৮

সুনামগঞ্জের ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজার থেকে ৫০ কেজি ওজনের ৩৫ বস্তা সরকারি চাল আটক করা হয়েছে। পাচারের অভিযোগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় একটি পিকআপ ভ্যানসহ ডিলার আব্দুল মালিকের এসব চাল আটক করেন স্থানীয় জনতা।

চালসহ গাড়ি আটকের সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মছব্বির, সদস্য ইলিয়াস আলীসহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন। ডিলারের কাছ থেকে চাল কিনেছিলেন কৈতক-রাউলী গ্রামের ব্যবসায়ী আব্দুর রহমান (হছা)।

ছাতক থানার এসআই আনোয়ার হোসেন ওই পিকআপ ভ্যান ও চাল জব্দ করে থানায় নিয়ে যান। দক্ষিণ খুরমা ইউনিয়নে ১০ টাকা কেজি মূল্যের এই চাল বিক্রির ডিলার হচ্ছেন নাদিয়া ট্রেডার্সের সত্ত্বাধিকারী আব্দুল মালিক। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে প্রায় ১৭৫০ কেজি চাল ছিল ওই পিকআপ ভ্যানে।

এদিকে চাল আটকের ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল মানিকগঞ্জ বাজারে পৌঁছে তিনি ডিলারসহ একাধিক লোকের সাক্ষ্য নেন। ডিলারের দাবি, তিনি চাল ভোক্তাদের কাছে বিক্রি করেছেন, আর ভোক্তারা তাদের চাল এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে। ডিলারের চাল বিক্রির তথ্য তার বন্টন খাতাপত্রে সঠিক রয়েছে বলে তিনি জানান।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা