ইসরায়েলের ধর্মীয় উৎসবে পদদলন, নিহত অন্তত ৩৮

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০২১, ০৮:৪২আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০৮:৪২
image

ইসরায়েলের উত্তর-পূর্ব এলাকায় একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে বহু মানুষ নিহত হয়েছে। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস মাগের ডেভিড আদম (এমডিএ) মৃত্যুর কথা নিশ্চিত করলেও সঠিক সংখ্যা জানায়নি। দেশটির সংবাদমাধ্যম হারেৎজ অন্তত ৩৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে। জরুরি সেবার লোকেরা আহতদের সরানোর চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে মারাত্মক বিপর্যয় আখ্যা দিয়েছেন। হতাহতদের জন্য প্রার্থনা করছেন বলেও জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে দেশটির সবচেয়ে বড় আয়োজন হিসেবে মেরন পর্বতের পাদদেশে অনুষ্ঠিত হচ্ছে লাগ বি’ওমর উৎসব। ভাইরাস ছড়ানোর আশঙ্কা সত্ত্বেও হাজার হাজার মানুষ এই উৎসবে যোগ দেয় বলে সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে।

পদদলনের পর ঘটনাস্থলে বহু অ্যাম্বুলেন্স এবং ফয়েল পেপারে মুড়িয়ে বহু মরদেহ মাটিতে রাখতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে সবাইকে সরে যেতে বলেছে পুলিশ। জরুরি সেবার কর্মকর্তারা জানিয়েছেন ঘটনাস্থলে ৩৮ জনের অবস্থা মারাত্মক আর সরিয়ে নেওয়ার সময় আরও ছয় জন গুরুতর আহত হয়েছে। এছাড়া আরও বহু মানুষ আহত হয়েছে। এক টুইট বার্তায় বলা হয়েছে, ‘এমডিএ বহু আহতকে সরানোর চেষ্টা করছে আর সর্বশেষ আক্রান্তকে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত আমরা প্রচেষ্টা চালিয়ে যাবো।’

প্রাথমিকভাবে কয়েকটি খবরে বলা হয় ঘটনাস্থলের একটি অবকাঠামো ভেঙে পড়লে হতাহতের ঘটনা ঘটে। পরে এমডিএ কর্মকর্তারা জানান এটা পদদলনের ঘটনা। পুলিশ সূত্রের বরাত দিয়ে হারেৎজ-এর খবরে বলা হয়েছে কয়েকজন পা পিছলে পড়ে অন্যদের ওপর পড়ে গেলে বহু মানুষ মাটিতে পড়ে যায়। এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমটিকে বলেন, ‘কয়েক মুহূর্তের মধ্যে এটা ঘটে যায়; মানুষ পড়তে শুরু করলো, একে অপরকে ধরার চেষ্টা করলো। এটা একটা বিপর্যয়।’

লাগ বি’ওমর উৎসবে প্রতিবছর হাজার হাজার অর্থোডক্স ইহুদি মেরন পর্বতে তীর্থযাত্রায় যায়। বাৎসরিক এই ছুটির দিনে রাভভর প্রার্থনা, বনফায়ার এবং নাচের মাধ্যমে উৎসব পালন করা হয়। ইহুদি ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র স্থান মেরন পর্বত। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে সেখানে প্রায় এক লাখ মানুষ সমবেত হয়। শুক্রবারও আরও মানুষ হাজির হওয়ার কথা ছিলো।

/জেজে/
সম্পর্কিত
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না, জানিয়ে দিলেন ট্রাম্প
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী