ভারতে ফের কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ১৮

বিদেশ ডেস্ক
০১ মে ২০২১, ০৯:৫৬আপডেট : ০১ মে ২০২১, ০৯:৫৬

ভারতে ফের কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে গুজরাটের ভারুচ শহরের একটি হাসপাতালে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে অন্তত ১৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ভরুচের পুলিশ সুপার জানিয়েছেন রাজেন্দ্রসিন চুরাসামা জানিয়েছেন, ‘আগুন এবং আগুনের জেরে ছড়িয়ে পড়া ধোঁয়ায় মৃত্যু হয়েছে রোগীদের।’

ভরুচ-জামবুসা হাইওয়েতে রয়েছে ওই কোভিড হাসপাতাল। অগ্নিকাণ্ডের সময় চারতলা ওই হাসপাতালে মোট ৭০ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি ছিলেন বলে জানা গেছে।

তাদের মধ্যে ২৪ জন রোগী ছিলেন আইসিইউ-তে। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দা ও দমকলকর্মীরা মিলে বাকিদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান।

রাত ১টা নাগাদ হাসপাতালের এক তলায় আগুন লাগে। তারপর ছড়িয়ে পড়ে সেই আগুন। ঘণ্টাখানেকের মধ্যেই দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়।

পুলিশ জানিয়েছে, ‘সকাল সাড়ে ৬টা পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অগ্নিকাণ্ডের সময়ই ১২ জনের মৃত্যু হয়েছে।’

বাকি ছয় জনের মৃত্যু আগুনের জেরে হয়েছে না অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় হয়েছে, সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। কীভাবে হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে সে ব্যাপারেও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

/এমপি/
সম্পর্কিত
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
ডলারের বিপরীতে শক্তিশালী জাপানি ইয়েন
দুর্গাপূজার মণ্ডপের কাছে আমিষ খাবার বিক্রি না করার আহ্বান বাগেশ্বর বাবার, ক্ষুব্ধ বাঙালি হিন্দুরা
সর্বশেষ খবর
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা