সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খানের ইন্তেকাল

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০২১, ১২:০২আপডেট : ০২ মে ২০২১, ১২:০২

মুক্তিযুদ্ধকালীন ২ নম্বর সেক্টরের উপ-আঞ্চলিক কমান্ডার ও মানিকগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুর রউফ খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (১ মে) দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ছোট ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৬) বছর। দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

মরহুমের ছোট ভাই শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু তার ফেসবুক পেজে এ খবর জানান। তিনি জানান, রবিবার (২ মে) বাদ আসর শিবালয়ের মালুচী হাই স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি একই উপজেলার ঘোনাপাড়ার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে মরদহে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হেঁটেই ঘুরুন লন্ডন, দেখুন শহরের অন্য রূপ
হেঁটেই ঘুরুন লন্ডন, দেখুন শহরের অন্য রূপ
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
রাত ১টায় গায়েহলুদ শেষ, সোয়া দুইটায় কনের ঘরে ওপর ভেঙে পড়লো বিশাল ক্রেন
রাত ১টায় গায়েহলুদ শেষ, সোয়া দুইটায় কনের ঘরে ওপর ভেঙে পড়লো বিশাল ক্রেন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
ছুটির ৫ ঘণ্টা পর বিদ্যালয়ের বাথরুমের তালা ভেঙে স্কুলছাত্রী উদ্ধার, গুরুতর অভিযোগ
ছুটির ৫ ঘণ্টা পর বিদ্যালয়ের বাথরুমের তালা ভেঙে স্কুলছাত্রী উদ্ধার, গুরুতর অভিযোগ