সবুজবাগে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ২০:৩০আপডেট : ০৩ মে ২০২১, ২০:৩০

রাজধানীর সবুজবাগে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা করেছে ভুক্তোভোগী একটি পরিবার। শিশুটির মেডিক্যাল চেকআপের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। সোমবার (৩ মে) বিকালে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে সবুজবাগের মাদারটেক এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই বাসায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকে। তাদের পাশের কক্ষে রাসেল ওরফে রাশেদ (২৮) নামে এক এসি টেকনিশিয়ান ভাড়া থাকে। সোমবার সকালে তার কক্ষে টিভি দেখতে যায় শিশুটি। সেখানে রাশেদ তাকে কাটুন  দেখানোর কথা বলে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছেন শিশুটির মা।

সংবাদ পেয়ে শিশুটিকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শিশুটির ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

শিশুটির বাবা সিকিউরিটি গার্ডের চাকরি করেন। মা গৃহিণী।

/এআরআর/এআইবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মরদেহ দাফনের প্রস্তুতি চলছিল, উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ
মরদেহ দাফনের প্রস্তুতি চলছিল, উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ
হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী, ভূমি অফিসে সেবার মান নিয়ে অসন্তোষ
আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী, ভূমি অফিসে সেবার মান নিয়ে অসন্তোষ
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কীভাবে দেবেন, কীভাবে ফেরত পাবেন
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কীভাবে দেবেন, কীভাবে ফেরত পাবেন
সর্বাধিক পঠিত
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম