রোজিনার প্রিজন ভ্যানের ছবি কী কথা বলে?

উদিসা ইসলাম
১৮ মে ২০২১, ১৭:১৬আপডেট : ১৮ মে ২০২১, ১৭:১৬

রোজিনা ইসলাম। প্রথম আলো পত্রিকার ডাকসাইটে এবং দক্ষ সাংবাদিক। ‘নথি চুরির’ অভিযোগে প্রথমে ৬ ঘণ্টা সচিবালয়ে আটক, তারপর মামলা, গ্রেফতার এবং মঙ্গলবার (১৮ মে) দুপুরে আদালত কর্তৃক কারাগারে পাঠানোর নির্দেশ।

আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য রোজিনা ইসলামকে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় ভ্যানের ভেতর থেকে বিস্ময় আর  বেদনা নিয়ে তাকিয়ে থাকা রোজিনার ছবি কী বার্তা দেয়?

দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘প্রিজন ভ্যানে সাংবাদিকের এই ছবি অত্যন্ত বেদনাদায়ক। সাংবাদিকতার জীবনে এটি ন্যাক্কারজনক অধ্যায় সূচিত হলো। আমরা নানা সময়ে গ্রেফতার হয়েছি, সারা রাত থানায় থেকে আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে এসেছি। কিন্তু রোজিনার ক্ষেত্রে জামিন শুনানিটা হলো না। বরং রিমান্ড চাওয়া হলো। আমি মনে করি, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে আমাদের লম্বা পথ পাড়ি দিতে হবে। আমাদের দেশে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা ক্রমাগত কঠিন হয়ে উঠছে। সেটা এই ছবি প্রমাণ করে দিলো।’

মানবাধিকারকর্মী নূর খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি বাংলাদেশেরই প্রতিচ্ছবি।’

জাতীয় দৈনিক ও আসকের সংগৃহীত তথ্য অনুযায়ী, গত চার মাসে (জানুয়ারি-এপ্রিল ২০২১) ৯১ জন সাংবাদিক  নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। অপরদিকে, ডিজিটাল নিরাপত্তা আইনে ৬৫টি মামলায় ১২২ জনকে আসামি করা হয়েছে এবং ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কেবল এপ্রিল মাসেই ৪৬টি মামলায় ৭৪ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে অনেক সাংবাদিক রয়েছেন।

আরও পড়ুন....

‘আমার সঙ্গে অন্যায় হয়েছে’ (ভিডিও)

সাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

আদালতে নেওয়া হয়েছে রোজিনা ইসলামকে

নথি চুরির অভিযোগ: সাংবাদিক রোজিনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার পর থানায় হস্তান্তর

রোজিনা ইসলামকে আটকের ঘটনায় জাতীয় পার্টির নিন্দা

রোজিনা ইসলামের মুক্তি দাবি আইন-সালিশ কেন্দ্রের

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি