আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২১, ১৪:২৪আপডেট : ২৫ মে ২০২১, ১৪:২৪

বন্দর নগরী চট্টগ্রাম থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তাদের ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৫ মে) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো মো. আব্দুল্লাহ (২৬) ও আনোয়ার হোসেন (৪৮)। এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, একটি হার্ড ডিস্ক ও নগদ ২ লাখ এক হাজার ১৮৫ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (২৩ মে) বন্দর নগরী চট্টগ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ।

কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়, গত ৫ মে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলা তদন্ত শুরু করে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ। ওই মামলার ঘটনায় জড়িত আব্দুল্লাহ ও আনোয়ারকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আব্দুল্লাহ একজন আইটি এক্সপার্ট। সে মোবাইল ব্যাংকিং ব্যবসার আড়ালে আনসার আল ইসলাম সংগঠনের হয়ে কাজ করতো। কারাগারে আটক সদস্যদের জামিন, অর্থ সংগ্রহ, সংগঠনের প্রচার ও নতুন সদস্য সংগ্রহ করতো।  আব্দুল্লাহর কাছ থেকে উদ্ধার করা হার্ড ডিস্কে উগ্রবাদি বার্তাসংবলিত অডিও, ভিডিও, পিডিএফ বই এবং সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে গোপন যোগাযোগের তথ্য রয়েছে। ওই মামলার এজাহারভুক্ত হারুন ইজাহারের নির্দেশে তারা কার্যক্রম পরিচালনা করতো।

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই