ইয়াবাসহ মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ মে ২০২১, ২২:০৩আপডেট : ২৬ মে ২০২১, ২২:০৩

ইয়াবাসহ মো. ইয়াছিন (৩৮) নামে এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মে) রাতে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে তাকে আজ বুধবার (২৬ মে) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার মো. ইয়াছিন আগ্রাবাদ বেপারীপাড়া তালিমুল করিম আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ। তার বিরুদ্ধে এর আগেও একটি মাদকের মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কুমিল্লার দেবিদ্বার থানায়ও অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের আছে।

মোহাম্মদ মহসীন বলেন, ইয়াছিন বেপারীপাড়া তালিমুল করিম আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ। এই মাদ্রাসায় ৮০ জন শিক্ষার্থী এবং ৬ জন শিক্ষক রয়েছেন। অধ্যক্ষ হওয়ায় এলাকায় তার পরিচিতি ভাল এবং ঝুঁকিও কম। তাই তিনি এই পরিচয়ের আড়ালে ইয়াবা বিক্রি করেন। ২০১১ সালে ইয়াবা বিক্রি করতে গিয়ে একবার গ্রেফতার হন। তখন দেড় মাস জেলও খাটেন। গতকাল রাতে আগ্রাবাদ সিডিএ বলির পাড়াস্থ ২নং গলির মাহবুবুল আলমের ভাড়া ঘরের বাসায় অভিযান চালালে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন নিজে ইয়াবা সেবন করে বলে স্বীকার করেছে। যৌন সক্ষমতা বাড়ানোর জন্য তিনি ইয়াবা সেবন করে থাকেন বলে আমাদের জানিয়েছেন। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন