বাবুনগরীর প্রেস সচিব ফারুকী ফের ৯ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ মে ২০২১, ০৯:০৪আপডেট : ২৭ মে ২০২১, ০৯:০৪

হেফাজতে ইসলামের নতুন কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনআমুল হাসান ফারুকীকে ৯ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৬ মে) চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন এ আদেশ দেন।

জেলা পুলিশের আদালত পরিদর্শক হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘হাটহাজারীতে হেফাজতের সহিংসতার ঘটনায় দায়ের করা দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইনআমুল হাসান ফারুকীকে ১০ দিন করে ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত একটি মামলায় ৫ দিন এবং অন্য মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

ইনআমুল হাসান ফারুকী বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের যাবতীয় বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন। গত শুক্রবার (২১ মে) রাতে হাটহাজারী ফতেয়াবাদ এলাকা থেকে র‌্যাব-৭ এর একটি টিম তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে তাকে হাটহাজারী থানা পুলিশের তাছে হস্তান্তর করা হয়। এরপর একই দিন বিকালে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের আদালত তুলে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত হাটহাজারী থানার মামলায় ইনআমুল হাসান ফারুকীকে ৪ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। চার দিন রিমান্ড শেষে বুধবার (২৬ মে) তাকে আদালতে তোলা হয়। আদালতে তোলার পর পুনরায় একই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাটহাজারী থানায় দায়ের করা অপর মামলায় ১০ দিনের আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের বিরোধিতা করে হাটহাজারীতে বিক্ষোভ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় হাটহাজারী বড় মাদ্রাসা নামে পরিচিত দারুল উলুম ময়নুল ইসলাম মাদ্রাসা থেকে মিছিল বের করে হাটহাজারী থানায় ভাঙচুর চালানো হয়। পাশাপাশি হেফাজতকর্মীরা হাটহাজারী উপজেলা ভূমি অফিস ও সদর ইউনিয়ন ভূমি অফিসে হামলা ও অগ্নিসংযোগ করে। দিনভর পুলিশের সঙ্গে সংঘর্ষে চার জন নিহত হন। এ ঘটনার জেরে হাটহাজারীতে তাণ্ডব চালায় হেফাজত নেতাকর্মীরা। তারা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে। পাশাপাশি মাদ্রাসার সামনে ইটের দেয়াল তুলে ব্যারিকেডও দেয়। এসব ঘটনায় শুরুতে হাটহাজারী থানায় মোট ছয়টি মামলা দায়ের করা হয়। পরে ২২ এপ্রিল হেফাজতের বিলুপ্ত কমিটির আমির জুনাইদ বাবুনগরীকে প্রধান আসামি করে দু’টি মামলাসহ হাটহাজারী থানায় আরও তিনটি মামলা দায়ের করা হয়।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান