যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২১, ০৯:০৬আপডেট : ২৭ মে ২০২১, ১৩:৪৭

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৭টার দিকে রাজ্যের সান্তা ক্লারা কাউন্টির সান হোসে শহরের একটি রেল ইয়ার্ডে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারীও নিহত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এ সংক্রান্ত তদন্তের বিষয়ে অবগত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র সংবাদমাধ্যম সিএনএন-কে জানিয়েছে, ওই বন্দুকধারীর নাম স্যাম ক্যাসিডি।

সান হোসে শহরের মেয়র স্যাম লাইকার্ডো সিএনএন-কে বলেন, হামলার শিকার হওয়া সবাই পরস্পর সহকর্মী এবং তারা সবাই ওই বন্দুকধারীকে ভালোভাবেই চিনতো।

পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় আট জন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে। সান্তা ক্লারা কাউন্টির শেরিফের কার্যালয় জানিয়েছে, হামলার পর ওই বন্দুকধারী নিহত হয়েছে।

কাউন্টি শেরিফ লরি স্মিথ জানিয়েছেন, ভুক্তভোগীরা একসঙ্গে কাজ করেছে। এদিন সকালেও তারা একসঙ্গে ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ব্যক্তিদের মধ্যে রেলকর্মীরা রয়েছেন। আর ওই বন্দুকধারী ছিলেন তাদের সাবেক সহকর্মী। তবে সে কেন এমন ঘটনা ঘটালো তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। তার সহিংসতার অতীত ইতিহাসের বিষয়েও কিছু জানা যায়নি।

বন্দুক হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা চলছে।

মেয়র স্যাম লাইকার্ডো বলেন, আমাদের শহরের জন্য এটি একটি ভয়াবহ দিন। আর কখনও যেন এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে।

রেলওয়ের প্রেসিডেন্ট গ্লেন হেন্ড্রিক্স জানান, বন্দুক হামলাটি হয়েছে রেল ইয়ার্ডে, অপারেশনস কন্ট্রোল সেন্টারে নয়।

বন্দুক হামলার পরপরই ঘটনাস্থল এলাকায় সড়ক ও রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। পুরো ঘটনার বিশদ তদন্তের ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন।

/এমপি/
সম্পর্কিত
ইরানের জন্য শতকোটি ডলার ছাড় দিচ্ছে আমিরাত
মার্কিন অভিযান ঠেকাতে পারমাণবিক স্থাপনায় মাইন পুঁতেছে ইরান
ভেলেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিনো গুয়েরো নিহত, ট্রাম্পের দাবি
সর্বশেষ খবর
ইরানের জন্য শতকোটি ডলার ছাড় দিচ্ছে আমিরাত
ইরানের জন্য শতকোটি ডলার ছাড় দিচ্ছে আমিরাত
সালাম দিলো হাতি
সালাম দিলো হাতি
কেউ বললো একটা, আপনি শুনলেন অন্যটা—কেন এমন হয়?
কেউ বললো একটা, আপনি শুনলেন অন্যটা—কেন এমন হয়?
‘আনপ্রফেশনাল আচরণের কাউকে পুলিশ ছাড় দেবে না, সর্বোচ্চ শাস্তি হবে’
‘আনপ্রফেশনাল আচরণের কাউকে পুলিশ ছাড় দেবে না, সর্বোচ্চ শাস্তি হবে’
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প