শিশুকে ধর্ষণের পর হত্যা: কিশোর গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২১, ১০:৫০আপডেট : ২৭ মে ২০২১, ১০:৫০

মানিকগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্দা গ্রামে সিফাত হোসেন শাকিল (১৪) নামের এক শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মে) রাতে নিজ বাড়ি থেকে ওই কিশোরকে গ্রেফতার করা হয়।

ধর্ষণ ও হত্যার শিকার সিনহা আক্তার (৭) সদর উপজেলার একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। অভিযুক্ত কিশোর শিশুটির প্রতিবেশী।

এস সংবাদ সম্মেলণে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন এবং অপরাধ) মো. হাফিজুর রহমান বলেন, ‘২১ মে খেলাধুলার কথা বলে শিনহাকে বাড়ি থেকে আধকিলোমিটার দূরের একটি কাঠবাগানে নিয়ে যায় প্রতিবেশী সিফাত হোসেন ওরফে শাকিল। সেখানে ধর্ষণের সময় কান্নাকাটি করে শুরু করে শিনহা এবং বিষয়টি বাড়ির লোকজনকে জানিয়ে দিতে চায়। এ কারণে ধর্ষণের পর শ্বাসরোধ করে শিনহাকে হত্যা করা হয় বলে বুধবার সকালে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয় কিশোর শাকিল। ধর্ষণ শেষে শিনহার গলায় থাকা রূপার চেইন ও কানের দুল নিয়ে নিজ বাড়িতে রেখে দেয় শাকিল। পরে শাকিলের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী চেইন ও কানের দুল বাড়ির আলমারি থেকে উদ্ধার করে পুলিশ।’

মানিকগঞ্জ সদর থানায় প্রেস ব্রিফিংকালে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান, শিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই জামিনুর রহমান উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘বুধবার দুপুরে কিশোর শাকিলকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের নির্দেশে টঙ্গীর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’