ভারতে তরুণীকে যৌন নির্যাতন, বাংলাদেশি তরুণ জড়িত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২১, ১৮:২০আপডেট : ২৭ মে ২০২১, ১৮:২০

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভারতে এক তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় বাংলাদেশি যুবকের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী ও অভিযুক্ত সবাই হাতিরঝিল এলাকার গ্যাং গ্রুপের সদস্য। এর মধ্যে এক যুবকের পরিচয় পেয়েছে পুলিশ। তার বাসা রাজধানীর মগবাজারে। স্থানীয়ভাবে সে  ‘টিকটক হৃদয় বাবু’ নামে পরিচিত। বৃহস্পতিবার (২৭ মে) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, ভুক্তভোগী ও অভিযুক্ত সবাই হাতিরঝিল এলাকার গ্যাং গ্রুপের সদস্য। ভুক্তভোগী তরুণী ও অভিযুক্তরা সবাই এখনও ভারতে। ভুক্তভোগীকে উদ্ধার ও আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আসামিদের মধ্যে একজন হৃদয়। যাকে ভিডিওতে শনাক্ত করেছে তার পরিবারের সদস্যরা। ঘটনায় জড়িত হৃদয় বাবুর বাবার নাম আবুল হোসেন। তাদের বাসা মগবাজারে। বুধবার রাতে হৃদয় বাবুর মা মিনু আক্তার ও তার মামাকে হাতিরঝিল থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বাসা তল্লাশি করে হৃদয়ের এনআইডি কার্ড, জেএসসি পরীক্ষার এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড ও রমনা থানায় তার নামে দায়েরকৃত একটি ডাকাতি প্রস্তুতি মামলার এজাহার ও এফআইআর কপি পাওয়া গেছে। হৃদয় বর্তমানে ইন্ডিয়ার পুনেতে অবস্থান করছে জানালেও তার প্রকৃত অবস্থান শনাক্তের পাশাপাশি সে অবৈধভাবে ইন্ডিয়ায় প্রবেশ করেছে কিনা তা ভেরিফাই করতে হবে।

তিনি আরও বলেন, হৃদয়ের সঙ্গে সহযোগী হিসাবে যৌন নির্যাতনে যারা নিয়েছে  তাদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি তারা বাংলাদেশি নাকি ভারতীয় নাগরিক তা যাচাই বাছাই করা হচ্ছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ বলেন, প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে এটি একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র। যারা প্রেমের ফাঁদে ফেলে অসহায় ও  বিদেশ গমনে ইচ্ছুক নারীদের প্রলুব্ধ করে বিদেশে পাচার করে। তদন্তের প্রয়োজনে আমরা ইন্ডিয়ান পুলিশ এবং ইন্টারপোলের সহযোগিতায় এই নৃশংস ঘটনায় জড়িতদের গ্রেফতার করবো।

হৃদয়ের মা ও মামা জানায়, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের কারণে চার মাস আগে হৃদয়কে বাসা থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে যোগাযোগ নেই। কৌশলে হৃদয়ের মামার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে হৃদয়ের সঙ্গে যোগাযোগ করা হলে সে জানায় তিন মাস আগে ভারত গেছে। যৌন নির্যাতনের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই ঘটনা ঘটেছে ১৫/১৬ দিন আগের। ভিকটিমও বাংলাদেশি। তার বয়স ২০-২২ বছর। বাসা হাতিরঝিল থানা এলাকায়। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদরে। ভিকটিমের আরও ডিটেইল পরিচয় জানতে চাওয়া হলে সে হোয়াটসঅ্যাপে ভিকটিমের একটি ইন্ডিয়ান পরিচয়পত্র পাঠায়, যে কার্ডটি আধার কার্ড নামে পরিচিত। হৃদয়ের দেওয়া তথ্যমতে পুলিশ ভিকটিমের পরিবারের সন্ধান পেয়েছে। ভিকটিমের বাবা নিশ্চিত করেছেন নির্যাতিত তরুণী তারই মেয়ে। ভিকটিমের বাবা বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা দায়েরে করেছেন।

প্রসঙ্গত, গত কয়েকদিন থেকে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওটিতে দেখা যায় প্রায় ২০-২২ বছর বয়সী একটি মেয়েকে বিবস্ত্র করে ৩/৪ জন যুবক শারীরিক ও যৌন নির্যাতন করছে। ঘটনাটি ঘটেছে ইন্ডিয়ার কেরালায়। সাইবার প্যাট্রোলিং এর অংশ হিসেবে ভিডিওটি পুলিশের নজরে আসে। ভিডিওটিতে যৌন নির্যাতনকারী একজনের চেহারার সঙ্গে হাতিরঝিলের মগবাজার এলাকার এক যুবকের ফেসবুক আইডিতে পোস্টকৃত ছবির মিল পাওয়া যায়। ফেসবুক আইডি স্টাডি করে সঠিক নাম ও ঠিকানা শনাক্ত করে পুলিশ। তার মা ও মামাকে ভিডিওটি দেখানো হলে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করেন ভিডিওতে  তার ছেলে রিফাতুল ইসলাম হৃদয় আছে।  স্থানীয়ভাবে সে 'টিকটক হৃদয় বাবু' নামে পরিচিত। তার বয়স ২৬ বছর।

/আরটি/এমআর/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে পিটিয়ে থানায় সোপর্দ
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী