এবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ মে ২০২১, ০৮:৫২আপডেট : ২৮ মে ২০২১, ০৮:৫২

এবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিনকে বদলি করা হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তার স্থলাভিষিক্ত হচ্ছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

বৃহস্পতিবার (২৮ মে) পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন নিজেই তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও দিয়েছে তিনি। সেখানে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২০ জন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হলো।

এর আগে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের তাণ্ডবের এক মাস পূর্ণ হওয়ার দিন ২৬ এপ্রিল পুলিশ সদর দফতরের এক আদেশে  ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। এরপর ২৭ এপ্রিল জেলা পুলিশের বিশেষ শাখার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আলাউদ্দিন চৌধুরীকে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সে এবং সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেনকে গাজীপুরে বদলি করা হয়।

পরে ৯ মে পুলিশ সদর দফতরের আরেকটি আদেশে সরাইল থানার ওসি নাজমুল আহমদেকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়। এরপর ১১ মে সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদকে নাসিরনগর থানার চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রে এবং ১৯ মে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহানকে থানা থেকে সরিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে পদায়ন করা হয়। সর্বশেষ ২৬ মে জেলা পুলিশের ১৩ উপ-পরিদর্শককে (এসআই) ৬টি জেলায় বদলি করা হয়।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। এ সময় হামলাকারীরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, পৌরসভা কার্যালয়, সুরসম্রাট আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন, এসিল্যান্ডের কার্যালয়, সুরসম্রাট আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন, জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, জেলা মৎস্য অফিস, সার্কিট হাউজ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, মাতৃ সদন, সরকারি গণগ্রন্থাগার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের বাসভবন, জেলা শিল্পকলা একাডেমি, বঙ্গবন্ধু স্কয়ারে স্থাপিত বঙ্গবন্ধুর দুটি ম্যুরালসহ তিনটি ম্যুরাল, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে উন্নয়ন মেলার প্যান্ডেল, একই চত্বরে থাকা শহর সমাজসেবা প্রকল্পের অফিস, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের অফিস, পৌর মেয়রের বাসভবন, সার্কিট হাউজ, হাইওয়ে থানা ভবন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ক্যাম্পাস, হিন্দু সম্প্রদায়ের কেন্দ্রীয় কালীমন্দির, জেলা ছাত্রলীগের সভাপতির বাসভবন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাসভবন, আশুগঞ্জ টোলপ্লাজা, সুহিলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ সরকারি-বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুরো ব্রাহ্মণবাড়িয়া ধ্বংসের নগরীতে পরিণত হয়। এর পর থেকে একে একে এসব পুলিশ কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী