পীরগঞ্জে গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ, গ্রেফতার ৪

রংপুর প্রতিনিধি
০৪ জুন ২০২১, ১৮:১১আপডেট : ০৪ জুন ২০২১, ১৮:৪১

রংপুরের পীরগঞ্জে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুন) বিকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বর্মন।

পুলিশ জানায়, উপজেলার বড় আলমপুর ইউনিয়নের এক গৃহবধূর স্বামীর সঙ্গে একই এলাকার রনির বন্ধুত্ব হয়। এ সুযোগে রনি তাদের বাড়িতে যাতায়াত করতো। গত ২৩ মে স্বামী বাড়িতে না থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষণ করে রনি। পরদিন গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে বাড়ির অদূরে আমবাগানে নিয়ে রনি ও তার তিন বন্ধু আল আমিন, মামুন ও আফসারুল ধর্ষণ করে। এতে গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা করেন গৃহবধূর স্বামী।

ওসি সরেস চন্দ্র বর্মন বলেন, মামলার পর অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে তারা। অপরদিকে ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।

গ্রেফতার চার জনকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রংপুর কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (সিএসআই) মনোয়ার হোসেন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, শীর্ষে মিরপুর
মৃত ভ্রুণসহ দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
সর্বশেষ খবর
জাতীয় দলের ট্রায়ালে জাপানি সুকি, কত জন হলো প্রবাসী খেলোয়াড়
জাতীয় দলের ট্রায়ালে জাপানি সুকি, কত জন হলো প্রবাসী খেলোয়াড়
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির
মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫
মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫
অ্যাপলের নতুন সিইও জন টার্নাসের সামনে বড় চ্যালেঞ্জ
অ্যাপলের নতুন সিইও জন টার্নাসের সামনে বড় চ্যালেঞ্জ
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন