পাকিস্তানের ‘আম কূটনীতি’তে সাড়া দেয়নি চীন-যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১১ জুন ২০২১, ২৩:৪৫আপডেট : ১১ জুন ২০২১, ২৩:৫৩

যুক্তরাষ্ট্র, চীনসহ বেশ কয়েকটি দেশ পাকিস্তানের দেওয়া আম গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। ‘আম কূটনীতি’র অংশ হিসেবে ৩২টিরও বেশি দেশে আম পাঠানোর উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বেশ কয়েকটি দেশে বাক্সভর্তি ফল পাঠানোর উদ্যোগ নেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েকটি দেশ নিজেদের করোনাভাইরাস কোয়ারেন্টিন বিধির কথা উল্লেখ করে এসব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।

পাকিস্তানি প্রেসিডেন্ট ড. আরিফ আলভির পক্ষে ৩২টি দেশের সরকার/রাষ্ট্র প্রধানের কাছে ‘চৌনসা’ জাতের আম পাঠানোর এই উদ্যোগ গ্রহণ নেওয়া হয়। অতীতে আনওয়ার রাত্তোল ও সিন্ধারি জাতে আম উপহার হিসেবে পাঠানো হলেও এবার দুটি জাত বাদ দেওয়া হয়।

সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, ইরান, উপসাগরীয় আরব দেশ, তুরস্ক, যুক্তরাজ্য, আফগানিস্তান, বাংলাদেশ ও রাশিয়াতেও এসব পাঠানো হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁও তালিকায় রয়েছেন।

যেসব দেশ পাকিস্তানি প্রেসিডেন্টের উপহার গ্রহণ করে অনুতাপ প্রকাশ করেছে সেগুলোর মধ্যে রয়েছে কানাডা, নেপাল, মিসর ও শ্রীলঙ্কা।

এর আগে শনিবার এক বিবৃতিতে পাকিস্তান সরকার জানিয়েছিল, নতুন বাজারের খোঁজ পেতে বাণিজ্য কূটনীতির অংশ হিসেবে বিভিন্ন দেশের প্রধানকে উপহার হিসেবে আম পাঠানো হবে। তালিকায় কয়েকটি বন্ধু রাষ্ট্রকেও রাখা হয়েছে।  

/এএ/
সম্পর্কিত
চীন সফরে কী পেলো বাংলাদেশ
মার্কিন ঘাঁটিগুলো এবার ‘নরক’ দেখবে: ইরান
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
সর্বশেষ খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা
নতুন মামলায় গ্রেফতার মিষ্টি সুবাস বললেন, ‘কথা বললে জামিন আটকে যায়’
নতুন মামলায় গ্রেফতার মিষ্টি সুবাস বললেন, ‘কথা বললে জামিন আটকে যায়’
ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৯
ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৯
যাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জামায়াতের এমপির
যাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জামায়াতের এমপির
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক