৩ ঘণ্টার ব্যবধানে রাবির প্রশাসন ভবনে ফের তালা

রাবি প্রতিনিধি
২০ জুন ২০২১, ১৩:৪৩আপডেট : ২০ জুন ২০২১, ১৩:৪৩

কর্মস্থলে পদায়নের দাবিতে তিন ঘণ্টার ব্যবধানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবনে ফের তালা দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। রবিবার (২০জুন) বেলা সাড়ে ১১টার দিকে তারা প্রশাসন ভবনে তালা দেন। শনিবার একই দাবিতে প্রশাসন ভবন ও উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করেন তারা। পরে রবিবার সকাল ৯টার দিকে তালা খুলে দিলেও, তিন ঘণ্টার ব্যবধানে ফের তালা দেন আন্দোলনকারীরা।

রাবিতে অ্যাডহকে নিয়োগ পাওয়াদের বাধায় সভা স্থগিত

ছাত্রলীগ নেতাকর্মীদের ভাষ্য, রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা তাদের বলেছিলেন প্রশাসন ভবনে তাদের সঙ্গে বৈঠকে বসবেন। তাই তারা প্রশাসন ভবন খুলে দিয়েছিলেন। কিন্তু অধ্যাপক আনন্দ কুমার সাহা পরবর্তীতে ভিন্ন কথা বলছেন, তিনি আজ প্রশাসন ভবনে আসতে পারবেন না। তাই ফের তালা ঝুলিয়েছেন আন্দোলনকারীরা।

নিয়োগ পাওয়া সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আতিকুর রহমান বলেন, উপাচার্যের কথায় আমরা বিশ্বাস করে তালা খুলে দিয়েছিলাম। কিন্তু তিনি পরবর্তীতে কথা রাখেননি। তিনি বাসায় থেকে অফিস করছেন। তাই আমরা তালা দিয়েছি। আমাদের দাবি একটাই কর্মস্থলে পদায়ন না করা হলে, কোনও প্রশাসনিক কার্যক্রম চলবে না।

এ বিষয়ে জানতে চাইলে রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, আমি তাদের বলেছিলাম দেখা করবো। কিন্তু আমি মানসিকভাবে কিছুটা আপসেট। তাই যাওয়া হয়নি। তবে তাদের দুই-একজনকে বাসবভনে আসতে বলেছিলাম।

তিনি আরও বলেন, আন্দোলনকারীদের যে দাবি, সেটি আমার পক্ষে পূরণ করা সম্ভব নয়। আমি গতকালই মন্ত্রণালয়কে তাদের বিষয়টি সমাধানের জন্য জানিয়েছি। তারা পদক্ষেপ না নিলে কিছু করার নেই।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদস্য বিদায়ী উপাচার্য তার শেষ কর্মদিবসে গত ৬ মে ১৩৮ জনকে অ্যাডহকে নিয়োগ দেন। এই নিয়োগকে ইতোমধ্যে অবৈধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগ নেতাকর্মীরা কর্মস্থলের পদায়নের দাবিতে আন্দোলন করে আসছেন।

/টিটি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী