বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অধিকাংশ অলস পড়ে থাকছে: সিপিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২১, ২২:৩০ আপডেট : ২০ জুন ২০২১, ২২:৩০

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৬০ শতাংশ অব্যবহৃত থাকছে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রবিবার(২০ জুন) অনুষ্ঠিত এক ওয়েবিনারে গত ১৬ মে উৎপাদিত বিদ্যুতের হিসাব উল্লেখ করে সিপিডি এই তথ্য তুলে ধরেছে।

সিপিডি বলছে, ওইদিন অধিকাংশ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়নি। ক্যাপাসিটি পেমেন্টের জন্য কোনও কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ইউনিট প্রতি ব্যয় হয়ে যায় দেড় হাজার টাকা। তাই ২০৩০ সাল সামনে রেখে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পরিবর্তন করা দরকার।

বিদ্যুৎ খাত নিয়ে তুলে ধরা গবেষণা নিবন্ধে সিপিডি বলছে, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অধিকাংশ অলস পড়ে থাকছে। বিদ্যুৎ না নিলেও চুক্তি অনুযায়ী কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে টাকা দিতে হচ্ছে। এটি ‘ক্যাপাসিটি পেমেন্ট’ হিসেবে পরিচিত, যা বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। এর ফলে লোকসানের চক্র থেকে বের হতে পারছে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

ওয়েবিনারে অংশ নিয়ে কয়েকটি প্রশ্ন তুলে ধরেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান। তিনি বলেন, যেসব বিদ্যুৎকেন্দ্র আরও আগেই অবসরে যাওয়ার কথা ছিল, সেগুলো কেন এখনও চালু আছে? এছাড়া বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অব্যবহৃত থাকার জন্য বিতরণ ব্যবস্থার দায় কতটুকু, তা খুঁজে দেখা দরকার।

ওয়েবিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। ওয়েবিনারটি সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

 

/জিএম/এমআর/
সম্পর্কিত
রামপালে ৯১৮ একর জমিতে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্রের পরিকল্পনা
জ্বালানি খাতে আট মাসে ৪১২ কোটি ডলার ভর্তুকি
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
সর্বশেষ খবর
নৌকায় কৈলাস ফিরে যাবেন দুর্গা
নৌকায় কৈলাস ফিরে যাবেন দুর্গা
জাতীয় ক্যানসার হাসপাতালে সিরিয়াল নেওয়া বন্ধ, গরিব মানুষ কোথায় যাবে?
জাতীয় ক্যানসার হাসপাতালে সিরিয়াল নেওয়া বন্ধ, গরিব মানুষ কোথায় যাবে?
ইউক্রেন যুদ্ধের প্রভাবে টেনিস তারকার বিচ্ছেদ 
ইউক্রেন যুদ্ধের প্রভাবে টেনিস তারকার বিচ্ছেদ 
বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে জেনিফার লোপেজ
বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে জেনিফার লোপেজ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী