সহকর্মীকে চুমু, সমালোচনায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০২১, ০১:২২আপডেট : ২৭ জুন ২০২১, ১৮:৫৭

সহকর্মীকে চুমু খেয়ে সমালোচনার মুখে পদত্যাগ করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। করোনায় সামাজিক দূরত্ব না মেনে সহকর্মীকে চুমু খান তিনি। আর এ দৃশ্যের ছবি ভাইরাল হলে অনেকটা চাপের মুখেই পদত্যাগে বাধ্য হয়েছেন তিনি। তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মী গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দেন। গত ৬ মে তোলা তাদের একটি অন্তরঙ্গ ছবি সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

নিজ মন্ত্রণালয়ের ভেতরে এমন কর্মকাণ্ডে পদত্যাগের দাবি ওঠে। কিন্তু এ ঘটনা আর বেশি দূর গড়াতে দিতে চায়নি ডাউনিং স্ট্রিট। এমনকি তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে বলেও জানা যায়।

কিন্তু সবকিছু ছাপিয়ে শনিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। একইসঙ্গে চুমুর ঘটনায় ক্ষমাও চেয়েছেন তিনি। পদত্যাগপত্র পেয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনা মহামারিকালে হ্যানককের ভূমিকার জন্য বিশেষভাবে ধন্যবাদও জানিয়েছেন বরিস। তিনি বলেছেন, 'কোভিডের সময় স্বাস্থ্য খাতে আপনার সহযোগিতা সত্যিই প্রশংসনীয়'।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হ্যানকক ও কোলাডঅ্যাঞ্জেলো দুজনই বিবাহিত। তাদের তিনটি করে সন্তানও রয়েছে। তাদের অন্তরঙ্গ ছবি গত ৬ মে স্বাস্থ্য বিভাগের ভেতরেই তোলা হয়। কোভিড সংক্রমণের সময় দায়িত্বশীল মন্ত্রী হয়েও স্বাস্থ্যবিধি না মানায় কঠোর সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি বিরোধী দল থেকেও তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠলে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
সময়মতো অস্ত্র দিতে পারেনি ভারতীয় সংস্থা, প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
অনিয়মের অভিযোগ, পরিচালক সমিতি থেকে পদত্যাগ গাজী মাহবুবের
ছাত্রশক্তির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন জাহিদ আহসান
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’