বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস পেলো ‘ওভাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২১, ০৩:১৭আপডেট : ২৯ জুন ২০২১, ০৩:১৭

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস অর্জন করেছেন দেশিয় রাইড শেয়ারিং স্টার্ট আপ ওভাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে এ অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। এ বছর ৩৬টি শ্রেণিতে ৫৯টি পুরস্কার প্রদান করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

ওভাই জানিয়েছে, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে রবিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাত থেকে ওভাই’র পক্ষ থেকে পুরষ্কারটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার কাজী ওমর ফেরদৌস। সাধারণ রোগী ও চিকিৎসাসেবা কাজে নিয়োজিত ব্যক্তিদের দৈনন্দিন যাতায়াতে নিরাপদ সেবা প্রদানে বিগত বছরের মার্চ থেকে ওভাই সেবা চালুর উদ্যোগ নিয়ে প্রশংসিত হয় ওভাই। চালকদের জন্য মাস্ক, টিস্যু, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, পিপিই, জীবাণুনাশক ইত্যাদি এবং যাত্রীদের জন্য নিরাপত্তা নিয়মাবলী ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করে প্রতিষ্ঠানটি। রাইডে বাড়তি সুরক্ষার জন্য যানবাহনে প্লেক্সিগ্লাস স্থাপন করে ওভাই। কমিউনিটি সার্ভিসে এই উল্লেখযোগ্য অবদান রাখার পরিপ্রেক্ষিতে বেসিস অ্যাওয়ার্ড এন্ড অ্যাক্রিডিটেশন কমিটি ওভাই-কে উক্ত পুরস্কার প্রদান করেন।

২০১৮ সালে যাত্রা শুরু করে ওভাই। মোটরবাইক, গাড়ি, সিএনজি এবং ওবোনসহ বর্তমানে প্রতিষ্ঠানটির মোট ৪ রকমের সেবা রয়েছে। ঢাকা, খুলনা, যশোর, বরিশাল, চট্টগ্রামসহ মোট ২৩টির বেশি শহরে চালু রয়েছে এই সেবা। সঙ্গে আছে ২৪/৭ কল সেন্টারের (১৬৬৩৩) ব্যবস্থা। এ ছাড়াও, দেশে প্রথম রাইড শেয়ারিং সেবা হিসেবে সেবা গ্রহণকারীদের রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার জন্য ওভাইমাইলস চালু করেছি ওভাই। নিরাপত্তার ব্যাপারে নজর রেখে গাড়িতে ভিটিএস সিস্টেম সংযোজন করেছে ওভাই। এতে করে জরুরি অবস্থায় দ্রুত সাহায্য পাবেন ব্যবহারকারীরা।

 

/সিএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি