ইরানে প্রথমবারের মতো ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০২১, ০২:১৫আপডেট : ৩০ জুন ২০২১, ০২:১৫

ইরানে প্রথমবার করোনাভাইরাসের অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ভারতে প্রথম শনাক্ত হওয়া এই ভ্যারিয়েন্টে দশ জনের বেশি আক্রান্ত হয়েছেন। ইরানি আধা সরকারি বার্তা সংস্থা ইসনা এখবর জানিয়েছে।

মাশাদ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সেস-এর ডেপুটি রেক্টর মেহদি কেলিয়ান বলেন, গতকাল সন্ধ্যায় মাশাদে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত দশ জনের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন।

তিনি জানান, নমুনা তেহরানে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। আমরা নিশ্চিত এগুলো ডেল্টা ভ্যারিয়েন্ট। কিন্তু আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করবে তেহরান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ডেল্টা ভ্যারিয়েন্ট উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছে। শিগগিরই বিশ্বে সবচেয়ে শক্তিশালী করোনা ভ্যারিয়েন্টে এটি পরিণত হতে পারে সংস্থাটি সতর্ক করেছে।

অতি সংক্রমণশীল ও বেশি প্রাণঘাতী ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে কোভিড-১৯ টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া মানুষদেরও মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় ও অন্যান্য সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।

শুক্রবার সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছিলেন, এখন পর্যন্ত করোনাভাইরাসের সবচেয়ে বেশি সংক্রামক ভ্যারিয়েন্ট হলো ডেল্টা। তিনি সতর্ক করে জানান, বিশ্বের অন্তত ৮৫টি দেশে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর

/এএ/
সম্পর্কিত
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’
ইরানে ব্রেক ফেল করে ট্যাংকার বিস্ফোরণ, প্রাণ গেল ১১ জনের
অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করলো ইরান
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি