বুলেটিন চালু করছে ফেসবুক

দায়িদ হাসান মিলন
৩০ জুন ২০২১, ০২:৩৫ আপডেট : ৩০ জুন ২০২১, ০২:৩৫

নতুন একটি ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। বুলেটিন নামের এই ওয়েবসাইটের মাধ্যমে লেখকরা ফ্রি এবং পেইড নিউজলেটার তৈরি ও শেয়ার করতে পারবেন। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টার পর (বুধবার) এক অডিও চ্যাটে এসব জানান ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম সি-নেট এক প্রতিবেদনে জানায়, লেখকদের ছোট একটি গ্রুপ নিয়ে বুলেটিনের যাত্রা শুরু করছে ফেসবুক। তবে ধীরে ধীরে এর সঙ্গে আরও লেখককে যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

নতুন ওয়েবসাইট বুলেটিন সম্পর্কে মার্ক জাকারবার্গ বলেন, আমাদের লক্ষ্য হলো সৃজনশীল কাজের মাধ্যমে লাখ লাখ মানুষ যেন জীবিকা নির্বাহ করতে পারে সেই বিষয়টিতে সমর্থন দেওয়া।

বুলেটিনের লেখকরা তাদের সাবস্ক্রিপশন থেকে যে আয় আসবে তার পুরোটাই রাখতে পারবেন। লেখকদের লিখিত কাজের সঙ্গে অডিও জুড়ে দেওয়ার সুযোগও দিতে পারে ফেসবুক। এজন্য প্রয়োজনীয় ফিচার আনতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ফেসবুকের বুলেটিন ওয়েবসাইটে রয়েছে বেশ কয়েকজন উঁচুমানের লেখক। ব্যবহারকারীরা বুলেটিনে নিউজলেটার সাবস্ক্রাইব করে ওই লেখকদের কনটেন্ট পড়তে পারবেন। ফেসবুক জানিয়েছে, বুলেটিনের জন্য কনটেন্ট তৈরি করতে লেখক, শিক্ষাবিদ, শিল্পবিশেষজ্ঞ ও বহুল পরিচিত ব্যক্তিত্বদের খুঁজছে তারা।

 

/এইচএএইচ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক