‘হাম্বা ডটকম’র জন্য ফারুক আহমেদের এই হাল!

বিনোদন রিপোর্ট
০১ জুলাই ২০২১, ০০:০৬আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:৩৩

ঈদ মানেই হাসির নাটক। আর কোরবানির ঈদে সেখানে যুক্ত হয় গরু কাহিনি। পরিবারের সদস্যদের সঙ্গে গরুর নানা ধরনের রসাত্মক গল্প ফুটে ওঠে। তবে সেখানে কসাইয়ের উপস্থিতি খুব একটা চোখে পড়ে না।

এবার চোখে পড়বে। পড়তে অনেকটাই বাধ্য করবেন জুম্মন কসাই ওরফে অভিনেতা ফারুক আহমেদ।

ঈদের জন্য নির্মিত মজার নাটক ‘হাম্বা ডটকম’-এ ভিন্ন রকমের এক গেটআপে হাজির হচ্ছে এই শিল্পী।

দাঁতহীন ও মোটা ভ্রুর সঙ্গে পরচুলাতে অন্য এক রূপে সামনে আসছেন তিনি। যার হাতে আছে বলিউড তারকা সালমান খানের বিখ্যাত ব্রেসলেটও!

নাটকটির পরিচালক মীর সাব্বির বলেন, ‘ঈদের জন্য জুম্মন কসাই এভাবেই আসছে। এটি বিটিভির জন্য তৈরি হচ্ছে।’

জানা যায়, হাসির এ নাটকে অনলাইনে গরু বিক্রি ও বর্তমান পরিস্থিতি উঠে আসবে। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন মীর সাব্বির।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
বলিউডে ‘পেইড ট্রলিং’, তারকাদের ভাবমূর্তি নষ্টে খরচ হচ্ছে কোটি কোটি টাকা
বলিউডে ‘পেইড ট্রলিং’, তারকাদের ভাবমূর্তি নষ্টে খরচ হচ্ছে কোটি কোটি টাকা