রাখাইন সম্প্রদায়ের সম্পত্তি দখলের প্রতিবাদ নাগরিক সমাজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২১, ১৮:৫৪আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৮:৫৪

পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের দেবালয় সম্পত্তি দখলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বেশ কয়েকজন বিশিষট নাগরিক। তারা অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তসহ ঘটনায় জড়িতদের গ্রেফতার বিচার ও ভুক্তভোগী রাখাইন সম্প্রদায়ের নিরাপত্তা বিধান করার দাবি জানান।

শনিবার (৩১ জুলাই) সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে নাগরিকেরা এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় আদিবাসী সম্প্রদায়ের দেবালয় সম্পত্তিসহ ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে। এই সম্পত্তির ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে দখল করছে স্থানীয় প্রভাবশালী চিহ্নিত একটি ভূমিদস্যু চক্র বৌদ্ধ বিহার কমিটি ও রাখাইন সম্প্রদায়ের পক্ষ থেকে বৌদ্ধ বিহারের জায়গা বাদ দিয়ে কাজ করতে অনুরোধের পরেও দখলদাররা জোরপূর্বক বেড়া দিয়ে বালু ভরাটের কাজ করছে। তাদের হুমকিতে রাখাইন সম্প্রদায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

বিবৃতিতে অ্যাডভোকেট সুলতানা কামাল, পঙ্কজ ভট্টাচার্য, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, রামেন্দু মজুমদার, ডা. সারওয়ার আলী, ডা. ফওজিয়া মোসলেম, অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, অধ্যাপক এম. এম. আকাশ, খুশী কবির, রোকেয়া কবির,  রোবায়েত ফেরদৌস প্রমূখের নাম উল্লেখ করা হয়।

/এসটিএস/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন