গান শোনাতে ডেকে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

রংপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০২১, ১৭:৩৬আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৮:০৫

রংপুরের পীরগাছায় মোবাইল ফোনে গান শোনানোর কথা বলে বাড়িতে ডেকে ছয় বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে তুষার ইমরান নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রংপুর র‌্যাব-১৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।

সেখানে বলা হয়, গত ২৮ জুলাই পীরগাছায় ছয় বছরের এক শিশুকে মোবাইল ফোনে গান শোনানোর কথা বলে তুষার তার বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে এবং প্রচণ্ড রক্তক্ষরণ হলে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

র‍্যাব জানায়, পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় আসামি তুষার ও তার স্বজনরা। কিন্তু রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির অবস্থার অবনতি হলে তার বাবা গত ৮ আগস্ট পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

এ ঘটনায় র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। মামলা রেকর্ড হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে গাইবান্ধা জেলার সদর থানার পূর্বপাড়া গ্রামে রফিকুল ইসলামের বাড়ি থেকে ধর্ষক ইমরানকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাব জানায়, আসামিকে পীরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
সর্বশেষ খবর
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’