X
বুধবার, ১১ আগস্ট ২০২১, ২৭ শ্রাবণ ১৪২৮

সেকশনস

জেমি ডে আসছেন ১৩ আগস্ট

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৮:৫৯

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্ব শেষে ছুটি কাটাতে গিয়েছিলেন বাংলাদেশ কোচ জেমি ডে। ছুটি কাটিয়ে আগামী ১৩ আগস্ট ঢাকায় ফিরছেন জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ।

ঢাকায় এসেই প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো তার পর্যবেক্ষণ করার কথা। এছাড়া সেপ্টেম্বরে শুরুতে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। অক্টোবরে রয়েছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। মূলত সেই লক্ষ্যেই জেমি ডের ঢাকায় ফিরে আসা।

যদিও সেপ্টেম্বরে প্রীতি ম্যাচ হবে কিনা, সেটি এখনও চূড়ান্ত হয়নি। আগামী শুক্রবার জাতীয় টিমস কমিটির সভা রয়েছে। সেখানেই সবকিছু চূড়ান্ত হবে।

টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের সামনে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার জন্য কথা-বার্তা চলছে। এখনও কিছু চূড়ান্ত হয়নি। আশা করছি, শুক্রবারের সভা শেষে সবকিছু জানাতে পারবো।’

/টিএ/এফআইআর/

সম্পর্কিত

মেসি মানেই ফুটবল জাদুকর: পিএসজি সভাপতি

মেসি মানেই ফুটবল জাদুকর: পিএসজি সভাপতি

নেইমার-মারিয়াদের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন মেসি

নেইমার-মারিয়াদের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন মেসি

পিএসজিতে মেসির লক্ষ্য, চ্যাম্পিয়নস লিগ জয়

পিএসজিতে মেসির লক্ষ্য, চ্যাম্পিয়নস লিগ জয়

মেসি না গেলেও পিএসজিতে যেতেন না রোনালদো!

মেসি না গেলেও পিএসজিতে যেতেন না রোনালদো!

অস্ট্রেলিয়ার মতো একই সুবিধা পাচ্ছে নিউজিল্যান্ড?

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:৩৫

আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। তিনদিন রুম কোয়ারেন্টিন করেই মাঠে ফেরার সুযোগ পাবে কিউইরা। অস্ট্রেলিয়াও তিনদিনের রুম কোয়ারেন্টিন সেরে মাঠে ফিরেছিল। যদিও বাংলাদেশ সফরে নানা শর্ত দিয়েই তারা এসেছিল। এক সপ্তাহেরও বেশি সময় ধরে সেই শর্তগুলো শতভাগ পালন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের ক্ষেত্রেও কী একই ব্যবস্থাপনা থাকবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, অস্ট্রেলিয়ার মতো ঠিক একই পরিকল্পনা না থাকলেও সেই মানের কাছাকাছি জৈব সুরক্ষা বলয় থাকবে এই সিরিজে।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘একটু আলাদা বিষয় তো থাকবেই। যেহেতু অস্ট্রেলিয়া চার্টার্ড ফ্লাইটে এসেছিল, তারা কমার্শিলায় ফ্লাইট বা রেগুলার ফ্লাইট ব্যবহার করেনি। এ জন্যই তারা চেয়েছিল নূন্যতম মানুষের সংস্পর্শ ছাড়া বিমানবন্দর থেকে হোটেলে আসতে। যেহেতু নিউজিল্যান্ড কমার্শিয়াল ফ্লাইটে আসছে, তাদের জন্য বিষয়টা এরকম প্রযোজ্য হবে না। এরপরও আমাদের চেষ্টা থাকবে যতটা সম্ভব মানুষের সংস্পর্শ ছাড়া ওরা যেন হোটেলে যেতে পারে।’

এক ভেন্যুতে সব ম্যাচ। ইমিগ্রেশনের ঝামেলায় না গিয়ে বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে চলে যাওয়া, পুরো হোটেল বুকিং দেওয়া, সবাইকে কোয়ারেন্টিনে রাখাসহ বেশ কিছু কঠিন শর্ত দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বিসিবি সব শর্তই মেনে নিয়েছিল। নিউজিল্যান্ডও কী এমন কিছু চেয়েছে? এর জবাবে প্রধান নির্বাহী বলেছেন, ‘যেহেতু ব্যাক টু ব্যাক সিরিজ হচ্ছে। সেহেতু তারাতো চাইবেই অস্ট্রেলিয়া যেমন সুযোগ-সুবিধা পেয়েছে, তাদেরকেও যেন সেটা দেওয়া হয়। আমাদেরও চেষ্টা থাকবে যতটুকু সম্ভব বিষয়টা যেন নিশ্চিত করা যায়। কারণ স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টা কিন্তু শুধু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তথা বিদেশি দলের জন্যই না, আমাদের খেলোয়াড়দের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়গুলো মাথায় রেখেই কাজ করছি এবং পরিকল্পনা করেছি।’

এদিকে সব শর্ত মেনে নিয়ে চাহিদামাফিক বায়ো-বাবল তৈরি করায় সন্তুষ্টি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নিজাম উদ্দিন চৌধুরী, ‘ওরা যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছে। আমার মনে হয়, তারা যা পেয়েছে তা প্রত্যাশার বেশি ছিল।’

অস্ট্রেলিয়া সিরিজ যথাযথভাবে আয়োজন করা কতটা চ্যালেঞ্জিং ছিল, এমন প্রশ্নের জবাবে নিজামউদ্দিন বলেছেন, ‘অবশ্যই অনেক চ্যালেঞ্জিং ছিল। অস্ট্রেলিয়া বাংলাদেশে আসার আগে থেকেই আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগ ও মেডিকেল বিভাগের সঙ্গে যোগাযোগ করে আসছিল। বিভিন্ন বিষয় বিশেষ করে তাদের প্লেয়ারদের স্বাস্থ্য সুরক্ষায় যে চাহিদাগুলো ছিল, সেগুলো তারা আমাদের আগেই জানিয়েছিল। সেগুলো নিশ্চিত করা একটা চ্যালেঞ্জ ছিল।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত

জুলাই মাসের সেরা ক্রিকেটার সাকিব

জুলাই মাসের সেরা ক্রিকেটার সাকিব

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে সাকিব, মোস্তাফিজের বড় লাফ

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে সাকিব, মোস্তাফিজের বড় লাফ

ড্র করেও পয়েন্ট কাটা গেলো কোহলি-রুটদের

ড্র করেও পয়েন্ট কাটা গেলো কোহলি-রুটদের

উইকেটের পেছন থেকে যেভাবে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন সোহান

উইকেটের পেছন থেকে যেভাবে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন সোহান

মেসি মানেই ফুটবল জাদুকর: পিএসজি সভাপতি

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৮:২০

প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজি) এক ঝাঁক তারকা খেলোয়াড় আগেই ছিল। তাদের সঙ্গে এবার যোগ হয়েছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির নাম। সবমিলিয়ে দলটি এখন আরও ভারসাম্যপূর্ণ। এর ফলে পিএসজিকে নিয়ে ক্লাব সভাপতি নাসের আল খেলাইফিও নতুন করে স্বপ্ন দেখছেন। মেসিকে নিয়ে জিততে চাইছেন ইউরোপ সেরার মুকুট চ্যাম্পিয়নস লিগ। তাইতো প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রশংসায় ভাসালেন মেসিকে।

স্ত্রী ও তিন সন্তান নিয়েই মেসি সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন। তখন পার্ক দি প্রিন্সেসে হাজারো সমর্থক। মেসিকে পাশে বসিয়ে রেখে নাসের আল খেলাইফি বলেছেন, ‘মেসিকে পিএজসির খেলোয়াড় হিসেবে ঘোষণা দিতে পেরে আমি খুব খুশি ও গর্ব অনুভব করছি। এটা আমাদের জন্য সুন্দর একটি মুহূর্ত। সবাই জানে মেসি ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। মেসি মানেই ফুটবল জাদুকর।’

বিশ্বসেরা মেসিকে দলভুক্ত করলেও পিএসজি সেটি করেছে ফিফার সব নীতিমালা মেনেই। পিএসজি সভাপতি সেই কথাই বলেছেন সংবাদ সম্মেলনে, ‘কোনও কিছু করার আগে আমরা আর্থিক বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করি। আমরা জানতাম সবকিছু মিলিয়ে মেসিকে দলে আনতে পারবো। এখন মেসি আমাদের দলে যা আনতে যাচ্ছে, তা অনেক বড় কিছু।’

মেসি আসায় আরেক তারকা এমবাপ্পের ভবিষ্যৎ নিয়েও গুঞ্জন শুরু হয়ে গেছে। পিএসজি সভাপতি অবশ্য বলেছেন, ফরাসি তারকা এবারও পিএসজিতেই থাকছেন, ‘এমবাপ্পে? সে একজন পিএসজির খেলোয়াড়। সে জনসম্মুখে বলেছে, পিএসজি ছাড়তে চায় না। সে এখানেই থাকছে।’

/টিএ/এফআইআর/

সম্পর্কিত

জেমি ডে আসছেন ১৩ আগস্ট

জেমি ডে আসছেন ১৩ আগস্ট

নেইমার-মারিয়াদের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন মেসি

নেইমার-মারিয়াদের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন মেসি

পিএসজিতে মেসির লক্ষ্য, চ্যাম্পিয়নস লিগ জয়

পিএসজিতে মেসির লক্ষ্য, চ্যাম্পিয়নস লিগ জয়

মেসি না গেলেও পিএসজিতে যেতেন না রোনালদো!

মেসি না গেলেও পিএসজিতে যেতেন না রোনালদো!

নেইমার-মারিয়াদের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন মেসি

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৭:১৫

একসময় বার্সেলোনায় নেইমারের সঙ্গে খেলেছেন লিওনেল মেসি। সেই নেইমারসহ সতীর্থ অনেক খেলোয়াড়কেই এবার পিএসজিতে পেয়ে যাচ্ছেন ৬বারের ব্যালন ডি অ’র জয়ী। এক কথায় ফরাসি ক্লাবটিতে তার আপন মানুষের অভাব নেই। সেখানে রয়েছেন মেসির আর্জেন্টাইন সতীর্থ দি মারিয়াও। তাই নতুন দলে সতীর্থদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন বার্সার সাবেক প্রাণভোমরা।

কোপা আমেরিকা জয়ের পর মেসি আর মাঠেই নামেননি। পরিবারসহ ছুটি কাটিয়েছেন। এবার নতুন দলের হয়ে মাঠে ফিরতে পেরে মেসি খুব রোমাঞ্চিত। বিশেষ করে পুরনো সতীর্থদের কাছে পেয়ে তার আর তর সইছে না, ‘আমি খুব রোমাঞ্চিত যে আবারও অনুশীলনে ফিরতে পারছি। সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য আমার আর তর সইছে না।’

নেইমার-মারিয়াদের প্রসঙ্গে মেসি বলেছেন, ‘দলে নেইমার, দি মারিয়াসহ অনেক বন্ধু আছে। এখানে নতুন অভিজ্ঞতা হবে। তারা নিশ্চয়ই আমাকে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করবে। যখন আপনি স্কোয়াডের দিকে তাকাবেন, রোমাঞ্চিত না হয়ে পারবেন না। তার ওপর পিএসজি ও আমার একই লক্ষ্য। আশা করছি, সেটি আমরা অর্জন করতে পারবো।’

শুধু দল দেখেই নয়, পিএসজিতে আসতে দলটির আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোও অনেক সাহায্য করেছেন বলে উল্লেখ করেছেন মেসি, ‘আমি পচেত্তিনোকে খুব ভালো করে চিনি। এই দলটিতে আসার সিদ্ধান্ত নিতে পচেত্তিনোর অনেক বড় ভূমিকা রয়েছে।’

এই সময়ে মেসি আরও জানান, ‘আমি এক মাস ধরে খেলার মধ্যে নেই। গতকাল কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেছি। আমার প্রি-সিজন অনুশীলন করতে হতে পারে। যা শিগগিরই হবে। তবে বলা যাচ্ছে না কবে মাঠে নামতো পারবো।’

/টিএ/এফআইআর/

সম্পর্কিত

জেমি ডে আসছেন ১৩ আগস্ট

জেমি ডে আসছেন ১৩ আগস্ট

মেসি মানেই ফুটবল জাদুকর: পিএসজি সভাপতি

মেসি মানেই ফুটবল জাদুকর: পিএসজি সভাপতি

পিএসজিতে মেসির লক্ষ্য, চ্যাম্পিয়নস লিগ জয়

পিএসজিতে মেসির লক্ষ্য, চ্যাম্পিয়নস লিগ জয়

মেসি না গেলেও পিএসজিতে যেতেন না রোনালদো!

মেসি না গেলেও পিএসজিতে যেতেন না রোনালদো!

পিএসজিতে মেসির লক্ষ্য, চ্যাম্পিয়নস লিগ জয়

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৬:৩৫

বার্সেলোনার হয়ে অনেক ট্রফি জেতা আছে লিওনেল মেসির। লা লিগার পাশাপাশি জিতেছেন চ্যাম্পিয়নস লিগও। বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর মেসি এখন প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) খেলোয়াড়। আগের দিন রাতেই আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেছে। আর বুধবার  ফ্রান্সের সময় সকাল ১১টায় পিএসজি সভাপতিকে পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করে নিজের সদ্য অতীত ও ভবিষ্যৎ নিয়ে নানান কথা বলেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর। যার মাঝে ছিল পিএসজিতে চ্যাম্পিয়নস লিগ জেতার লক্ষ্যের কথাও।

মেসি এখন নেইমার-এমবাপ্পেদের নিয়েই চ্যাম্পিয়নস লিগ জেতার মিশনটা পূরণ করতে চান। ফরাসি জায়ান্টরা লিগ ওয়ানের ট্রফি জিতলেও এখনও ইউরোপ সেরার ট্রফি জিততে পারেনি। তাই নিজের লক্ষ্যের কথা জানিয়ে মেসি বলেছেন, ‘আমার ইচ্ছা এই ক্লাবে জয়ের ধারাবাহিকতা যেন ধরে রাখতে পারি। আমি দেখেছি সবাই এখানে লড়াই করতে চাইছে। আমিও তাদের সঙ্গে মিলে তাই করতে চাইছি। সমর্থকদের ধন্যবাদ। শুরু থেকে তারা উষ্ণ সংবর্ধনা দিয়ে আসছে। আমার লক্ষ্য ও স্বপ্ন হলো আবারও চ্যাম্পিয়নস লিগ জয়। আমি মনে করি আমি সঠিক দলেই আছি তা অর্জনের জন্য।’

আশৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে আসলেও সেটি কঠিন ছিল বলে মন্তব্য করেছেন মেসি, ‘নতুন দলে এসে আসতে পেরে আমি অনেক খুশি। তবে বার্সেলোনা ছেড়ে আসাটা অনেক কঠিন ছিল। কারণ অনেক দিনের সম্পর্ক। অনেক দিন পর ক্লাব বদল করাটা তাই আমার জন্য কঠিনই ছিল। তবে সবাইকে ধন্যবাদ। সবকিছু সহজে, দ্রুততম সময়ে হয়েছে।’

/টিএ/এফআইআর/

সম্পর্কিত

জেমি ডে আসছেন ১৩ আগস্ট

জেমি ডে আসছেন ১৩ আগস্ট

মেসি মানেই ফুটবল জাদুকর: পিএসজি সভাপতি

মেসি মানেই ফুটবল জাদুকর: পিএসজি সভাপতি

নেইমার-মারিয়াদের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন মেসি

নেইমার-মারিয়াদের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন মেসি

মেসি না গেলেও পিএসজিতে যেতেন না রোনালদো!

মেসি না গেলেও পিএসজিতে যেতেন না রোনালদো!

জুলাই মাসের সেরা ক্রিকেটার সাকিব

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৫:৪২

চলতি বছরের জুলাই মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুরুষদের ক্যাটাগরিতে এ খেতাব জিতেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মুশফিকুর রহিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেব সাকিব এটি জেতার সৌভাগ্য অর্জন করলেন। অন্যদিকে মেয়েদের বিভাগে জুলাইয়ের সেরা ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর।

গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলেছেন সাকিব। তার দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। একমাত্র টেস্টে নেন ৫ উইকেট, যদিও ব্যাট হাতে এক ইনিংসে ৩ রানের বেশি করতে পারেননি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বল হাতে ৮ উইকেটের পাশাপাশি ১৪৫ রান এসেছে সাকিবের ব্যাট থেকে। যার মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে ৯৬ রানের অপরাজিত ইনিংসও খেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এছাড়া টি-টোয়েন্টি সিরিজে ৩৭ রানের পাশাপাশি নিয়েছেন ৩টি উইকেট। এমন পারফরম্যান্সের কারণেই জুলাই মাসের সেরাদের তালিকায় মনোনয়ন পান।

সাকিব ছাড়া মনোনয়ন প্রাপ্ত আরও দুই ক্রিকেটার হলেন- অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র।

জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর সাকিব আইসিসিকে বলেছেন, ‘গত কয়েক মাসে অসাধারণ কিছু পারফরম্যান্স হয়েছে, যে কারণে এই অর্জন আমার কাছে বিশেষ কিছু। সব সময়ই দলের জয়ে অবদান রাখতে পারাটা দারুণ ব্যাপার। সেটি করতে পেরে আমি অনেক আনন্দিত। গত কয়েক সপ্তাহ দলের জয়ে অবদান রাখতে পেরে আমি ভীষণ খুশি।’

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা ক্রিকেটার। সেরা তিনে স্থান পাওয়া ক্রিকেটারদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হয়ে থাকে। 

/আরআই/এফআইআর/

সম্পর্কিত

অস্ট্রেলিয়ার মতো একই সুবিধা পাচ্ছে নিউজিল্যান্ড?

অস্ট্রেলিয়ার মতো একই সুবিধা পাচ্ছে নিউজিল্যান্ড?

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে সাকিব, মোস্তাফিজের বড় লাফ

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে সাকিব, মোস্তাফিজের বড় লাফ

ড্র করেও পয়েন্ট কাটা গেলো কোহলি-রুটদের

ড্র করেও পয়েন্ট কাটা গেলো কোহলি-রুটদের

উইকেটের পেছন থেকে যেভাবে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন সোহান

উইকেটের পেছন থেকে যেভাবে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন সোহান

সর্বশেষ

সেন্টমার্টিনে বড়শিতে ধরা পড়লো ৮০ কেজির ভোল মাছ

সেন্টমার্টিনে বড়শিতে ধরা পড়লো ৮০ কেজির ভোল মাছ

নৌকার জেনারেটরে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নৌকার জেনারেটরে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২

হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২

চুলপড়া থামছে না? নিজেই বানান এই তেল

চুলপড়া থামছে না? নিজেই বানান এই তেল

আগস্টে ছাড়পত্র আগস্টেই মুক্তি ‘আগস্ট ১৯৭৫’

আগস্টে ছাড়পত্র আগস্টেই মুক্তি ‘আগস্ট ১৯৭৫’

বেসিক ব্যাংকের টাকা উদ্ধারের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট

বেসিক ব্যাংকের টাকা উদ্ধারের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

করোনায় মা-মেয়ের মৃত্যু

করোনায় মা-মেয়ের মৃত্যু

পিৎজা গেলো মহাকাশে

পিৎজা গেলো মহাকাশে

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নব্য জেএমবির বোমা বিশেষজ্ঞ জাবি শিক্ষার্থীসহ তিনজন রিমান্ডে

নব্য জেএমবির বোমা বিশেষজ্ঞ জাবি শিক্ষার্থীসহ তিনজন রিমান্ডে

অস্ট্রেলিয়ার মতো একই সুবিধা পাচ্ছে নিউজিল্যান্ড?

অস্ট্রেলিয়ার মতো একই সুবিধা পাচ্ছে নিউজিল্যান্ড?

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়ার মতো একই সুবিধা পাচ্ছে নিউজিল্যান্ড?

জেমি ডে আসছেন ১৩ আগস্ট

মেসি মানেই ফুটবল জাদুকর: পিএসজি সভাপতি

নেইমার-মারিয়াদের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন মেসি

পিএসজিতে মেসির লক্ষ্য, চ্যাম্পিয়নস লিগ জয়

জুলাই মাসের সেরা ক্রিকেটার সাকিব

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে সাকিব, মোস্তাফিজের বড় লাফ

ড্র করেও পয়েন্ট কাটা গেলো কোহলি-রুটদের

উইকেটের পেছন থেকে যেভাবে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন সোহান

মেসি না গেলেও পিএসজিতে যেতেন না রোনালদো!

© 2021 Bangla Tribune