বিচারপতির মৃত্যুতে আজ বসছে না সুপ্রিম কোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ১১:৩২আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১১:৩২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা জানিয়েছেন, আজকের মামলাগুলো আগামীকাল বুধবার (২৫ আগস্ট) শুনানি হবে। অর্থাৎ আজকের কার্যতালিকায় থাকা মামলাগুলো আগামীকাল থাকবে, যেন বিচারপ্রার্থীরা হয়রানি না হন।

এর আগে সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা বিচারপতি আমির হোসেন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিচারপতি আমির হোসেনের নামাজে জানাজা আজ বাদ জোহর দুপুর পৌনে ২টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার ভবনসংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম