X
শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ২৭ ভাদ্র ১৪২৮

সেকশনস

সবচেয়ে সুন্দর মশা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৭

গায়ে চড়ে আরামসে রক্ত খেয়ে চলেছে, কিন্তু থাপ্পড় বসাতে পারছেন না। মারতে গেলেই ভাবছেন, আহা! এত সুন্দর মশা। মেরেই ফেলবো? আরও কিছুক্ষণ না হয় থাকুক পাশে।

মশার কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। তাই এ কীটের সামনে পেছনে ‘সুন্দর’ বিশেষণটা ঠিক মানায় না। ধারণাটা ভুল প্রমাণ করলো সাবেথিস সায়ানিউস। ৩৩০০ প্রজাতির মশার মধ্যে এটিও একটি। দেখে যে কেউ ভাবতে বাধ্য হবে, এটাই বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর মশা।

সাবেথিস মশা

সাউথ আমেরিকার ক্রান্তীয় বনাঞ্চলে দেখা মেলে এ মশার। নজরকাড়া এ মশার গায়ের রঙ নীলচে। পায়ের দিকে আছে মিহি পালক। এর বসার ভঙ্গিটাও বেশ রাজকীয়।

সাবেথিস মশা

তবে দেখতে যেমনই হোক, দিনশেষে সাবেথিস কিন্তু মশা-ই। ইয়েলো ফিভার ও ডেঙ্গু ছড়াতে পারে এটি।

/এফএ/

সম্পর্কিত

চুলের বাহার

চুলের বাহার

যেখানে ছেলে-মেয়েরা এককথা বলে না

যেখানে ছেলে-মেয়েরা এককথা বলে না

এ কবুতর শুধু ডিগবাজিই দেয় (ভিডিও)

এ কবুতর শুধু ডিগবাজিই দেয় (ভিডিও)

৮০ বছর পর!

৮০ বছর পর!

চুলের বাহার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৮

ফাবিও গোমেজ একজন ব্রাজিলিয়ান চিত্রশিল্পী। প্রকৃতিপ্রেমী এ শিল্পীর দেখার চোখ একটু আলাদা। গাছকে তিনি গাছ হিসেবে দেখেন না, দেখেন ঝাঁকড়া চুল হিসেবে। তিনি সত্যিই এতটা গাছপ্রেমী যে গাছকে ‘মাথায় তুলে’ রাখতে চান।

ব্রাজিলের দেয়ালে ফাবিওর শিল্প

প্রকৃতির সঙ্গে স্ট্রিট আর্টের এই মেলবন্ধন নিয়ে ফাবিও কাজ করছেন গত ১০ বছর ধরে।

ফাবিওর স্ট্রিট আর্ট

তার আর্ট বেশ নিখুঁত। মনে করিয়ে দেবে আমাদের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংয়ের কথা।

ফাবিওর স্ট্রিট আর্ট

ব্রাজিলে যাওয়া পর্যটকদের অনেকেই খুঁজে বের করেন ফাবিওর দেয়ালচিত্র। সেটার সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে দিতে পারলে বর্তে যান অনেকে।

 

 

 

/এফএ/

সম্পর্কিত

যেখানে ছেলে-মেয়েরা এককথা বলে না

যেখানে ছেলে-মেয়েরা এককথা বলে না

এ কবুতর শুধু ডিগবাজিই দেয় (ভিডিও)

এ কবুতর শুধু ডিগবাজিই দেয় (ভিডিও)

সবচেয়ে সুন্দর মশা

সবচেয়ে সুন্দর মশা

৮০ বছর পর!

৮০ বছর পর!

যেখানে ছেলে-মেয়েরা এককথা বলে না

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:২৮

গ্রামের নাম উবাং। নাইজেরিয়ার এ গ্রামের লোকজন এখনও ধরে আছে বাপ-দাদার অতি প্রাচীন এক সংস্কৃতি। যে সংস্কৃতিতে নারী ও পুরুষকে ধরা হয় একেবারে আলাদা দুটি সত্তা। সেই ‘পার্থক্য’টা টিকিয়ে রাখতে আদিকাল থেকেই এ গ্রামে চালু আছে দুটো ভাষা। এক ভাষায় কথা বলবে পুরুষ, আরেক ভাষায় নারী!

একজন আরেকজনের ভাষা বুঝলেও বলতে পারবে না। যেমন, গাছ বোঝাতে উবাং গ্রামের পুরুষরা বলবেন ‘কিচি, নারীরা বলবে ‘ওকওয়েং’। একইভাবে পোশাক বোঝাতে পুরুষরা বলবেন ‘ইংকি’, আর নারীরা বলবেন ‘আরিগা।’ মোটকথা, একটি শব্দের সঙ্গে আরেকটির উচ্চারণগত মিলও নেই।

কেন এমন অদ্ভুত নিয়ম? কেনই বা নারী-পুরুষকে একই বস্তুর দুটি ভিন্ন শব্দ শিখতে হবে? এ নিয়ে নাইজেরিয়ান নৃবিজ্ঞানী চি চি বিবিসিকে জানালেন দুটো কারণ। একটি হলো আগাগোড়া মিথ। স্থানীয়রা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তা প্রথম যে নারী-পুরুষ তৈরি করেন তারা দুজনই ছিলেন উবাং সম্প্রদায়ের। এরপর তিনি দুজনের জন্য ভিন্ন ভিন্ন ভাষা ঠিক করে দেন।

চিচির আরেকটি ব্যাখ্যা হলো, আফ্রিকার কিছু আদিবাসীর মধ্যে প্রচলিত ‘ডুয়েল-সেক্স কালচার’। যে সংস্কৃতিতে নারী-পুরুষে বৈষম্য না থাকলেও দুই লিঙ্গের বাসিন্দারা নিজেদের জন্য আলাদা দুটি জগৎ তৈরি করে রাখে।

শিশুরা কী করে? জানা গেলো, ১০ বছর বয়স পর্যন্ত উবাংয়ের শিশুরা দুটো ভাষাই শেখে। এরপর যখন তারা নিজেদের লিঙ্গ পরিচয়টাকে বড় করে ভাবতে শুরু করে, তখনই বেছে নেয় যার যার শব্দভান্ডার।

 

সূত্র: বিবিসি

 

/এফএ/এমওএফ/

সম্পর্কিত

চুলের বাহার

চুলের বাহার

এ কবুতর শুধু ডিগবাজিই দেয় (ভিডিও)

এ কবুতর শুধু ডিগবাজিই দেয় (ভিডিও)

সবচেয়ে সুন্দর মশা

সবচেয়ে সুন্দর মশা

৮০ বছর পর!

৮০ বছর পর!

এ কবুতর শুধু ডিগবাজিই দেয় (ভিডিও)

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪০

এক জাতের সঙ্গে আরেক জাতের মিশ্রণে কবুতরের তৈরি হয়েছে হরেক প্রজাতি। কিন্তু সাধারণ বৈশিষ্ট্য সবারই এক। সবাই কমবেশি উড়তে পারে। কিন্তু পার্লার রোলার জাতের এ কবুতর একটা কাজই জানে, সেটা হলো উল্টো ডিগবাজি দেওয়া। ইংরেজিতে যাকে বলে ব্যাকফ্লিপ। ওড়ার প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই এদের।

কেউ জানে না পার্লার রোলার জাতের জন্ম ঠিক কোন কোন জাত থেকে এসেছে। তবে যত পার্লার রোলার দেখা গেছে, প্রায় প্রত্যেককেই দেখা গেছে ব্যাকফ্লিপ দিয়ে যেতে, যতক্ষণ না ওরা ক্লান্ত হচ্ছে।

পাখি বিশেষজ্ঞদের মতে উনিশ শতরে মধ্যভাগে স্কটল্যান্ডে প্রথম এ জাতের কবুতরের জন্ম হতে পারে। ওই সময় মাটিতে গড়াগড়ি খেতে পছন্দ করে এমন কোনো একটি জাতের কবুতরের সঙ্গে অন্য জাতের ক্রস-ব্রিডিং ঘটিয়ে এ জাতের উদ্ভাবন করে থাকতে পারেন কেউ।

পার্লার রোলার দেখতে সাধারণ কবুতরের মতোই। উল্টো ডিগবাজি খাওয়াটা তাদের কাছে স্বাভাবিক আচরণের মতোই। কারণ তাদের পাখা কিংবা শরীরে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। এমনকি এটা তাদের কোনো রোগও নয়। পাখি বিশারদরা বলছেন, এ কবুতর ‘চাইলে’ উড়তে পারবে, কিন্তু তাদের ওই চাওয়ার ক্ষমতাটাই নেই। কিন্তু উল্টো ডিগবাজি খেয়ে অনায়াসে তারা চলে যায় কয়েক শ’ ফুট। এমনকি একনাগাড়ে ৬৬২ ফুট যাওয়ার রেকর্ডও আছে একটি পার্লার রোলারের।

 

 

 

 

/এফএ/

সম্পর্কিত

চুলের বাহার

চুলের বাহার

যেখানে ছেলে-মেয়েরা এককথা বলে না

যেখানে ছেলে-মেয়েরা এককথা বলে না

সবচেয়ে সুন্দর মশা

সবচেয়ে সুন্দর মশা

৮০ বছর পর!

৮০ বছর পর!

৮০ বছর পর!

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪০

ঘটনাটি শ্রীলঙ্কার। দেশটিতে এমন ঘটনা এর আগে ঘটেছিল ১৯৪১ সালে। এবার ঘটলো গত মঙ্গলবার (৩১ আগস্ট)। আর তা হলো কোনও সংরক্ষিত পরিবেশে হাতির যমজ বাচ্চা প্রসব।

শুধু শ্রীলঙ্কা নয়। গোটা দুনিয়াতেই এমন ঘটনা বিরল। সর্বশেষ হাতির যমজ শাবক হয়েছিল সাউথ আফ্রিকার একটি পার্কে। সেটাও ১৬ বছর আগের কথা।

‘দুটো শাবকই সুস্থ-সবল আছে। আকারে একটু ছোট, তবে সুস্থ।’ জানালেন শ্রীলঙ্কার পিনাওয়ালা এলিফেন্ট অরফানেজের প্রধান রেনুকা বন্দরনায়েকে।

তিনি আরও জানালেন, মা হাতি ‘সুরাঙ্গা’ এর আগে ২০০৯ সালে একটি পুরুষ হাতির জন্ম দিয়েছিল। এবার জন্ম দেওয়া শাবক দুটিও পুরুষ।

কিন্তু কেন এমন ঘটনা বিরল? বিজ্ঞানীরা জানালেন, প্রাকৃতিকভাবেই হাতির যমজ শাবক হয় না। কারণ জন্মের সময় একেকটি বাচ্চার ওজন হয় প্রায় একশ কেজি। ওটার জন্য মায়ের দুধও লাগে বেশি। একটার বেশি শাবক হলেই মায়ের দুধে চাপ পড়ে যায়। লেগে যায় ভীষণ প্রতিযোগিতা। একটি মাদি হাতি এত দুধ তৈরিও করতে পারে না, এ কারণে যমজ শাবকের জন্মও হয় না। তবে যমজ হলে সেক্ষেত্রে বাচ্চাদের ওজন খানিকটা কম হয়।

শ্রীলঙ্কায় সংরক্ষিত অঞ্চলের হাতিগুলো সেখানকার বৌদ্ধ সন্ন্যাসীদের পোষ্য হিসেবে থাকে। দেশটিতে এমন হাতি আছে শ’ দুয়েক। বুনো হাতি আছে প্রায় সাড়ে সাত হাজার।

দেশটিতে বুনো হাতিকে রীতিমতো রাজকীয় সম্মান দেওয়া হয়। বুনো হাতি আটক বা হাতিকে আঘাত করা মারাত্মক অপরাধ। এর সাজা সর্বোচ্চ মৃত্যুদণ্ড। তারপরও গত ১৫ বছরে দেশটি থেকে ৪০টি হাতির শাবক চুরি হয়েছে।

 

সূত্র: এনডিটিভি

/এফএ/

সম্পর্কিত

চুলের বাহার

চুলের বাহার

যেখানে ছেলে-মেয়েরা এককথা বলে না

যেখানে ছেলে-মেয়েরা এককথা বলে না

এ কবুতর শুধু ডিগবাজিই দেয় (ভিডিও)

এ কবুতর শুধু ডিগবাজিই দেয় (ভিডিও)

সবচেয়ে সুন্দর মশা

সবচেয়ে সুন্দর মশা

ড্রয়িং করা মুরগি!

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৪:৪৭

হঠাৎ দেখলে ভ্রম হবে, কলম দিয়ে ড্রয়িং করা হয়েছে, এখন রঙ করা বাকি। আদতে এটাই এক জাতের মুরগি। জাতের নাম সেব্রাইট। মুরগি যারা শখের বশে পালেন, তাদের কাছে ছোটখাটো সাইজের সেব্রাইটের কদরই আলাদা। রীতিমতো জ্যান্ত শিল্পকর্ম হয়ে ঘুরে বেড়ায় আঙিনায়।

বিভিন্ন জাতের মধ্যে ক্রস করে অনন্য এ জাতের আবিষ্কার করেন স্যার জন সন্ডারস সেব্রাইট (১৭৬৭-১৮৪৬)। তার নামেই মুরগির নাম। ধারণা করা হয় শ’ দুয়েক বছর আগে নানকিন ব্যানটাম প্রজাতির মুরগির সঙ্গে গোল্ড স্প্যাঙ্গল হ্যামবার্গ জাতের মুরগির ক্রস করে এ জাতের উদ্ভাবন করেছিলেন সেব্রাইট।

সেব্রাইট প্রজাতির মুরগি

যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় এ জাতের মুরগির দুটো রঙ আছে—সোনালি ও রুপালি। তবে এর ব্রিড করা মানে সংখ্যা বাড়ানো বেশ কঠিন বলে জানা গেছে।

লেজের দিকেও আছে কালো রঙের চমৎকার সীমারেখা। দেখে মনে হবে, ড্রয়িং তো হলো, এবার বুঝি রঙ করা বাকি।

/এফএ/

সম্পর্কিত

চুলের বাহার

চুলের বাহার

যেখানে ছেলে-মেয়েরা এককথা বলে না

যেখানে ছেলে-মেয়েরা এককথা বলে না

এ কবুতর শুধু ডিগবাজিই দেয় (ভিডিও)

এ কবুতর শুধু ডিগবাজিই দেয় (ভিডিও)

সবচেয়ে সুন্দর মশা

সবচেয়ে সুন্দর মশা

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

চুলের বাহার

চুলের বাহার

যেখানে ছেলে-মেয়েরা এককথা বলে না

যেখানে ছেলে-মেয়েরা এককথা বলে না

এ কবুতর শুধু ডিগবাজিই দেয় (ভিডিও)

এ কবুতর শুধু ডিগবাজিই দেয় (ভিডিও)

৮০ বছর পর!

৮০ বছর পর!

ড্রয়িং করা মুরগি!

ড্রয়িং করা মুরগি!

বিলাসি ব্র্যান্ডে ছেঁড়াফাটা সোয়েটার, দামটা?

বিলাসি ব্র্যান্ডে ছেঁড়াফাটা সোয়েটার, দামটা?

করোনা থেকে বাঁচতে ম্যারাথন টিকা!

করোনা থেকে বাঁচতে ম্যারাথন টিকা!

পাবজির পেছনে ১০ লাখ রুপি!

পাবজির পেছনে ১০ লাখ রুপি!

সীমিত পরিসরে পাথর ছোড়াছুড়ি! (ভিডিও)

সীমিত পরিসরে পাথর ছোড়াছুড়ি! (ভিডিও)

পুরুষ ছাড়াই হাঙরের জন্ম!

পুরুষ ছাড়াই হাঙরের জন্ম!

সর্বশেষ

এই বুঝি সব শেষ- ভয়ই পেয়েছিলেন জয়া চাকমা!

এই বুঝি সব শেষ- ভয়ই পেয়েছিলেন জয়া চাকমা!

ধসে নয়, অপসারণ করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার স্কুলটির ছাদ

ধসে নয়, অপসারণ করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার স্কুলটির ছাদ

প্রাথমিকে প্রথম ৪ দিন প্রস্তুতিমূলক ক্লাস

প্রাথমিকে প্রথম ৪ দিন প্রস্তুতিমূলক ক্লাস

শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটকে জমি দিলো প্রাণিসম্পদ মন্ত্রণালয়

শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটকে জমি দিলো প্রাণিসম্পদ মন্ত্রণালয়

আফগানিস্তানে শান্তি ফেরাবে তালেবান: আশাবাদ পাকিস্তানের

আফগানিস্তানে শান্তি ফেরাবে তালেবান: আশাবাদ পাকিস্তানের

© 2021 Bangla Tribune