মাইগ্রেশন চান রংপুর নর্দার্ন মেডিক্যালের শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৫

অনুমোদন না পেয়ে গত দেড় বছর ধরে বন্ধ রয়েছে রংপুরের নর্দার্ন প্রাইভেট মেডিক্যাল কলেজ হাসপাতাল। তাই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা অন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে নিজেদের মাইগ্রেশনের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মাইগ্রেশনসহ দুই দফা দাবি জানান তারা। গত ৭ মাস ধরে তারা দাবি আদায়ে আন্দোলন করে আসছেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এই মেডিক্যাল কলেজ। তিন বছরের মাথায় নানা অনিয়মের কারণে ২০০৪ সালে বন্ধ হয়ে যায়। এরপর ২০০৬ সালে আবার চালু হয়। কিন্তু, অনিয়ম থেমে নেই। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এসে নর্দার্ন মেডিক্যাল অনুমোদন হারায় বাংলাদেশ ডেন্টাল অ্যান্ড মেডিক্যাল কাউন্সিলের। তবুও প্রতিষ্ঠানটি ২০১৯-২০ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করেছে। অথচ এখন কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কোনও দায়িত্ব নিচ্ছে না। ফলে শিক্ষার্থীরা তাঁদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। এই পরিস্থিতিতে তারা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে মাইগ্রেশন চান। 

শিক্ষার্থী সাইরা জাহান বলেন, প্রায় ২৫০ শিক্ষার্থী শিক্ষা জীবন শেষ করা নিয়ে শঙ্কিত। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নর্দার্ন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ১৫ থেকে ২০ লাখ টাকা নিয়েছে। এখানে ৩২ জন নেপালি শিক্ষার্থীও আছেন। তারাও বিপাকে পড়েছেন। বিদেশি শিক্ষার্থীদের রাতের বেলায় হোস্টেল থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে।

শিক্ষার্থীরা আরও বলেন, গত ৭ মাস ধরে আমরা দাবি আদায়ে আন্দোলন করছি। বিএমডিসি কর্তৃপক্ষের কাছ থেকে মাইগ্রেশনের ব্যাপারে মৌখিক আশ্বাস পেলেও তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

তাদের দাবি দুটি হলো—প্রায় ২৫০ জন দেশি ও বিদেশি শিক্ষার্থীর সম্পূর্ণ সরকারি হস্তক্ষেপে অনতিবিলম্বে অন্যান্য বেসরকারি মেডিক্যাল কলেজে মাইগ্রেশনের ব্যবস্থা করা এবং মেডিক্যাল কলেজে ভর্তির সময় তারা যে কাগজপত্রগুলো কলেজে দিয়েছিল, সেগুলা বিনাশর্তে তাদের হাতে তুলে দেওয়া।

/জেডএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তথ্য চাওয়ায় সাংবাদিককে অবরুদ্ধ করে রাখলেন ব্যাংক কর্মকর্তা
তথ্য চাওয়ায় সাংবাদিককে অবরুদ্ধ করে রাখলেন ব্যাংক কর্মকর্তা
২০১৮ সালের পর প্রথমার্ধে গোল হজম করলো আর্জেন্টিনা 
২০১৮ সালের পর প্রথমার্ধে গোল হজম করলো আর্জেন্টিনা 
চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
ফেনীতে আবারও বন্যার শঙ্কা, উদ্বিগ্ন লাখো মানুষ
ফেনীতে আবারও বন্যার শঙ্কা, উদ্বিগ্ন লাখো মানুষ
সর্বাধিক পঠিত
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড