ভাসানচরে রোহিঙ্গা শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

নোয়াখালী প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৪

নোয়াখালীর ভাসানচরের আশ্রয়কেন্দ্রে এক রোহিঙ্গা (৭) শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ওই শিশুর পিতা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাসানচর থানায় মামলাটি করেন।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় জানানো হয়, রোহিঙ্গা শিশুটি ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এ বসবাস করে। আজ বেলা সাড়ে ১১টার দিকে ১৪নং ক্লাস্টার এলাকায় অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। এক পর্যায়ে অজ্ঞাত এক পুরুষ ওই শিশুকে অর্থের প্রলোভন দেখিয়ে খালি ক্লাস্টারের এইচ-১২ রুমের ভেতরে নিয়ে ধর্ষণ করে।

বেলা ১২টার দিকে আরেক রোহিঙ্গা শিশু এসে ভুক্তভোগীর পরিবারকে জানায়, তাদের মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাৎক্ষণিক তার পিতা ওই রুমের ভেতরে খাটের ওপর মেয়েকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে দ্রুত উদ্ধার করে ভাসানচর ২০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল পাঠান।

ভুক্তভোগী শিশু জানিয়েছে, ধর্ষণকারীকে দেখলে সে চিনতে পারবে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। মামলা নং ৩।

/এফআর/
সম্পর্কিত
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন