৯৯৯ নম্বরে ফোন, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২১, ১৭:৩৩আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৭:৫৩

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন শিক্ষককে আটক করেছে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ। রবিবার (৩ অক্টোবর) বিকালে জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার (২ অক্টোবর) দুপুরে চকরিয়া থানাধীন দুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে ৯৯৯ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, সেখানে শিক্ষকের হাতে সাত বছর বয়সী প্রথম শ্রেণির মাদ্রাসাছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছেন। স্থানীয়রা উত্তেজিত হয়ে সন্দেহভাজন মাদ্রাসার ওই শিক্ষককে আটকে রেখেছে। ফোনে ওই ব্যক্তি আরও জানায়, সেখানে এখন উত্তেজনা বিরাজ করছে। 

৯৯৯ থেকে ফোনটি রিসিভ করেছিলেন কনস্টেবল গোলাম রহমান। এরপর তাৎক্ষণিকভাবে বিষয়টি চকরিয়া থানাকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। সংবাদ পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। উপ-পরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার রুবেল সংশ্লিষ্ট থানা পুলিশ ও ফোনদাতার সঙ্গে যোগাযোগ রেখে অভিযানের আপডেট নিতে শুরু করেন।

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তারা ঘটনাস্থল থেকে ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নিয়েছেন এবং অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মো. জাহেদকে (১৯) আটক করে থানায় নিয়ে এসেছেন। জাহেদের বাবার নাম আব্দুস সালাম, চকরিয়ার মিঠাছড়িতে তাদের বাড়ি। 

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

/এআরআর/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন