বিশ্বের নবম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০২১, ১২:০৪আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১২:০৪

বাংলাদেশি পাসপোর্ট বিশ্বের নবম দুর্বলতম। এই পাসপোর্টধারীরা আগে থেকে ভিসা ছাড়াই বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে মাত্র ৪০টিতে যেতে পারে। বিশ্বে পাসপোর্টের মান নির্ধারণকারী সূচক ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২১’ এর চতুর্থ এডিশনে উঠে এসেছে এই তথ্য। মঙ্গলবার সূচকটি প্রকাশিত হয়।

কোন দেশের পাসপোর্টে কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়— তার ওপর ভিত্তি করে প্রকাশিত হয় ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’। সূচকে স্থান পাওয়া ১১৬টি স্থানের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১০৮ নম্বরে। এর সঙ্গে রয়েছে কসোভো এবং লিবিয়া।

সূচকে বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসামুক্তভাবে যে ৪০টি গন্তব্যে যেতে পারে তার ১৫টি আফ্রিকায়, নয়টি ক্যারিবীয় দেশে, পাঁচটি ওশেনিয়ায় (অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড বাদে), ছয়টি এশিয়ায় এবং একটি দক্ষিণ আমেরিকায়। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভিসামুক্তভাবে কোনও ইউরোপীয় দেশে যাওয়া সম্ভব নয়।

এদিকে তালিকার শীর্ষ স্থানে থাকা জাপান ও সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ১৯২টি গন্তব্যে পৌঁছানোর পর ভিসা পেয়ে থাকে। দ্বিতীয় অবস্থানে থাকা জার্মানি ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্টে ভ্রমণ করা যায় ১৯০ গন্তব্যে।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের (৬৬তম)। ৮৭টি দেশে তারা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পায়। এরপরে রয়েছে ভারত ৯০তম, ভুটান (৯৬তম) এবং শ্রীলঙ্কা (১০৭তম)।

দক্ষিণ এশিয়ায় পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। এর উপরে রয়েছে নেপাল (১১০তম) এবং পাকিস্তান (১১৩তম)।

দক্ষিণ এশিয়া এবং বিশ্ব সূচকে তলানিতে রয়েছে আফগানিস্তানের পাসপোর্ট। আফগানিস্তানের মানুষেরা মাত্র ২৬টি গন্তব্যে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারে।

হেনলি পাসপোর্ট ইনডেক্সে স্থান পেয়েছে ১৯৯টি দেশ। গত জুলাইয়ে প্রকাশিত এই সূচকের তৃতীয় এডিশনে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ছিলো ১০৬তম। এপ্রিলে দ্বিতীয় এডিশনে ১০০তম আর জানুয়ারিতে প্রথম এডিশনে ছিলো ১০১তম।

/জেজে/
সম্পর্কিত
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
ভারতে ভ্রমণ ভিসা চালু হওয়ায় হিলিতে বেড়েছে রাজস্ব আয়
সর্বশেষ খবর
সংসদ সদস্য নজরুলকে গ্রেফতারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ
সংসদ সদস্য নজরুলকে গ্রেফতারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ
গাজার হাসপাতালগুলোতে তীব্র জ্বালানি সংকট
গাজার হাসপাতালগুলোতে তীব্র জ্বালানি সংকট
আট মাসে নিখোঁজের পর লাশ উদ্ধার ৩৬ শিশুর, ধর্ষণের শিকার ২৪
আট মাসে নিখোঁজের পর লাশ উদ্ধার ৩৬ শিশুর, ধর্ষণের শিকার ২৪
নেটদুনিয়ায় উত্তাপ বাড়ালেন দেব-শুভশ্রী
নেটদুনিয়ায় উত্তাপ বাড়ালেন দেব-শুভশ্রী
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে