রফিকুল হক ‘দাদু ভাই’ আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১৪:২৪আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৫:২৫

‘দাদু ভাই’ হিসেবে পরিচিতি পাওয়া শিশু সাহিত্যিক, নাট্যকার ও সাংবাদিক রফিকুল হক মারা গেছেন। রবিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান বলে তার পরিবারসূত্রে নিশ্চিত হওয়া গেছে। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

ছড়াকার রফিকুল হক সবশেষ দৈনিক যুগান্তর ফিচার এডিটর হিসেবে কর্মরত ছিলেন। তার এক সহকর্মী জানিয়েছেন, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার মধ্যে গত বছর পরপর দু’বার করোনাভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দিলেও পরে শারীরিক অবস্থার অবনতি হলে মাস ছয়েক আগে পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন।

১৯৩৭ সালের ৮ জানুয়ারি জন্ম নেওয়া রফিকুল হকের গ্রামের বাড়ি রংপুরের কামাল কাছনায়। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বড় ছেলে দেশের বাইরে থাকেন।

এদিকে একুশে পদকপ্রাপ্ত এই ছড়াকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বর্ষীয়ান এই সাহিত্যিক ও সাংবাদিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাহিত্যাঙ্গণে। শিশুসাহিত্যিক ও কবি আসলাম সানী বাংলা ট্রিবিউনকে বলেন, দাদু ভাই আমাদের কালের সাক্ষী, ইতিহাসের সাক্ষী। তিনি আমাদের অভিভাবক ছিলেন। তার হাতের উপর শিশুসাহিত্য বিকশিত হয়েছে। 

লেখালেখির জগতে তিনি অনেককে অনুপ্রেরণা দিয়েছেন, যারা আজ তারকাখ্যাতি লাভ করেছেন। কিন্তু আজ আমাদের প্রধান তারকার পতন ঘটলো। তার মৃত্যুতে আমি শোকে স্তব্ধ। তার আত্মার শান্তি কামনা করি।
 
খালেক বিন জয়েনউদদীন বলেন, রফিকুল হক দাদুভাই আমাদের গুরু ছিলেন। তিনি আমাদের খুব স্নেহ করতেন। তার মৃত্যু আমাকে মুষড়ে দিয়েছে। বাংলা একাডেমি পুরস্কার তিনি পেলেও আমরা তাকে যথার্থ মূল্যায়ন করতে পারিনি। অথচ, তার সাহিত্য আজীবন পাঠকের মনে-মননে বিরাজ করবে।

পরিবার সূত্রে জানা গেছে, রফিকুল হককে বাদ আছর দৈনিক যুগান্তরের কার্যালয় এবং মাগরিবের পর বাসাবো জামে মসজিদে দুই দফা জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম