‘অচেনা’ প্রাণীটি শনাক্ত করতে পারেননি বন কর্মকর্তারা

গাইবান্ধা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২১, ১৯:১২আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ২২:০৫

‘অচেনা’ প্রাণীর আতঙ্কে দিন কাটছে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর ও তালুক কেঁওয়াবাড়িসহ কয়েকটি গ্রামের বাসিন্দাদের। ইতোমধ্যে প্রাণীটির আক্রমণে একজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় হরিনাথপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম পরিদর্শন করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

রবিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজশাহী থেকে আসা বন বিভাগের একটি টিম হরিনাথপুরের কেঁওয়াবাড়ি গ্রামে আসে। পরে তারা হরিণাবাড়ি, তালকজামিয়া, কুমিতপুর ও দেওয়ানের বাজারসহ কয়েকটি গ্রাম ঘুরে দেখেন। তবে প্রাণীটি শনাক্ত করতে পারেননি তারা।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক মো. জাহাঙ্গীর কবীবের নেতৃত্বে চার সদস্যের পরিদর্শন টিমে ছিলেন ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো. হেলিম রায়হান, অফিস সহকারী সোহেল রানা ও লালন উদ্দিন।

বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা

অচেনা প্রাণীর হামলায় নিহত ও আহতদের বাড়ি গিয়ে তাদের পরিবারের খোঁজ-খবর নেন তারা। এলাকাবাসীর সঙ্গেও কথা বলেন। প্রাণীটির আক্রমণ থেকে রক্ষা পেতে গ্রামবাসীকে আগুন জ্বালানো এবং উচ্চশব্দ করার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক পরামর্শও দেন তারা।

কয়েক গ্রামে ‘অচেনা’ প্রাণীর আতঙ্ক: নিহত ১, আহত ১০

পরিদর্শন শেষে জাহাঙ্গীর কবীর সাংবাদিকদের বলেন, চারপাশে ধানক্ষেত ও জঙ্গল থাকায় অচেনা প্রাণীটি শনাক্ত করা কিছুটা কঠিন। সাময়িক সময়ের জন্য মানুষকে প্রথমত সাবধানে চলাফেরার পাশাপাশি আগুন জ্বালিয়ে এবং উচ্চশব্দ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাণীটির হামলার শিকার মানুষকে চিকিৎসা নেওয়ার পাশাপাশি টিকা নেওয়ার পরামর্শও দেওয়া হয়। সচেতনতা এবং প্রকৃতি প্রাণী সংরক্ষণের জন্য এলাকায় লিফলেট বিতরণ করতে বলেন তিনি।

‌‍‘অচেনা’ প্রাণীর ভয়ে লাঠি হাতে বের হচ্ছে এলাকাবাসী

স্থানীয়রা জানায়, এক মাস ধরে অচেনা এই প্রাণীর আক্রমণে হরিনাথপুর, তালুকজামিরা, কেঁওয়াবাড়ি, দেওয়ানের বাজার ও কুমতিপুরে শিশুসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আমরুল ইসলাম (৩২), হামিদ মিয়া (৪০), সুমি বেগম (৪০) ও মনজিলা বেগমের (৩৮) অবস্থা গুরুতর।

গত ২৯ সেপ্টেম্বর দুপুরে বাড়ির পাশে ঘাস কাটতে গিয়ে ওই প্রাণীর প্রথম হামলার শিকার হন স্থানীয় এক মসজিদের ইমাম ফেরদৌস সরকার রুকু (৫৫)। এরপর হাসপাতালে চিকিৎসা নেন তিনি। হামলার ১৮ দিন পর নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

অচেনা প্রাণীটির আক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে এলাকাজুড়ে। দিনেও মানুষ চলাচল করতে ভয় পাচ্ছেন। প্রাণীটির আক্রমণ থেকে বাঁচতে লাঠি হাতে চলাফেরা করছেন গ্রামের বাসিন্দারা। সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন অনেক অভিভাবক।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী