সিরাজগঞ্জ-৬ উপনির্বাচন

নৌকা পেলো এক লাখ ১০ হাজার ভোট, লাঙ্গল ৫৩৫

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০২১, ২২:০৯আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২২:০৯

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা বিপুল ভোটে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ১০ হাজার ৫৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত মো. মোক্তার হোসেন লাঙ্গল প্রতীকে ৫৩৫ ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির মোটরযান ৩৪৩ ভোট পেয়েছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) রাত ৯টায় এ উপনির্বাচনের রিটার্নিং ও রাজশাহী বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, চলতি বছরের ২ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে সরকার দলীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন শূন্য ঘোষণা করা হয়। এর উপনির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রফেসর মেরিনা জাহান কবিতা, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত মোক্তার হোসেন ও মোটরযান প্রতিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হুমায়ন কবির প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৩ ইউনিয়ন ও এক পৌরসভায় গঠিত এ আসনে চার লাখ ২০ হাজার ৭৮০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১৬০ কেন্দ্রে এক লাখ ১১ হাজার ৪৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ভোট গ্রহণের হার ২৬.৪৯ শতাংশ। সব কেন্দ্রেই ইভিএমে ভোট হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আটক আওয়ামী লীগ নেতাকে নিজেদের কর্মী বলে ছাড়িয়ে নিলো বিএনপি
নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগের সহসভাপতি মিন্টু গ্রেফতার
গোপালগঞ্জে চলছে সেনাবাহিনীর টহল: ডিসি বললেন, আমরা সজাগ আছি
সর্বশেষ খবর
বগুড়ার সেই তিন ইউনিয়নের নাম বদলের গণশুনানি আজ
বগুড়ার সেই তিন ইউনিয়নের নাম বদলের গণশুনানি আজ
টিভিতে আজকের খেলা (২৩ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ জুন, ২০২৬)
আটক আওয়ামী লীগ নেতাকে নিজেদের কর্মী বলে ছাড়িয়ে নিলো বিএনপি
আটক আওয়ামী লীগ নেতাকে নিজেদের কর্মী বলে ছাড়িয়ে নিলো বিএনপি
বিশ্বকাপে কোনও ফেভারিট নেই, পথটা কঠিন হবে: স্কালোনি
বিশ্বকাপে কোনও ফেভারিট নেই, পথটা কঠিন হবে: স্কালোনি
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা