ঢাবি ক্যাম্পাস দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধে মধ্যরাতে সড়কে শিক্ষার্থীরা 

ঢাবি প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২১, ০১:২১আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ০৮:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস দিয়ে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণের দাবি দীর্ঘদিনের। সুরাহা না পেয়ে এবার নিজেরাই সড়কে নেমে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বুধবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে তারা অবস্থান নেন। তারা এ সময় বেশ কয়েকটি বাস-ট্রাক আটক করে উল্টোপথে ঘুরিয়ে দেন।

শিক্ষার্থীরা বলছেন, ঢাবি ক্যাম্পাস ঢাকার কেন্দ্রে অবস্থিত। প্রতিদিনের ঢাকা শহরে যানজট, অনিয়ন্ত্রিত যান চলাচল নিয়মিত চিত্র; ঢাবি ক্যাম্পাসেও দেখা যায় একই দৃশ্য। ক্যাম্পাসের ওপর দিয়ে ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে নষ্ট হচ্ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। অনিয়ন্ত্রিত যান চলাচল বন্ধ করে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। প্রশাসন এর সুরাহা না করায় নিজেরাই উদ্যোগ নিয়েছেন তারা।

এর আগে বুধবার দুপুরে ক্যাম্পাস থেকে বহিরাগত ও ভবঘুরেদের উচ্ছেদেও অভিযান চালায় একদল শিক্ষার্থী।

রাস্তায় অবস্থান নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসের ওপর দিয়ে ভারী যানবাহন অনিয়ন্ত্রিত গতিতে চলাচল করে, এতে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। চলাচলে প্রায়শই দুর্ঘটনাও ঘটে, আমাদের কয়েকজন বন্ধুও আহত হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি আসছি। কিন্তু সিটি করপোরেশনের সাথে সমন্বয়হীনতার কারণে তারা কোনও পদক্ষেপ নিতে পারছে না। ক্যাম্পাস আমাদের, ক্যাম্পাসের সুস্থ পরিবেশ বজায় রাখার দায়িত্বও আমাদের। তাই আমরা নিজেরাই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি।’

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি