‘আমার প্রথম ভোট যেন কামে লাগে’

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১১ নভেম্বর ২০২১, ১০:০৪আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১০:০৪

‘প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের ভোট দিতে আইছি। আমার ভোটটা যেন কামে লাগে। ভোটার হওয়ার আগে তো হুনছি কেন্দ্রে গিয়া ভোট দেওয়ার দরকার পড়ে না। এবার নিজের ভোট নিজে দিতে আইছি এবং নিজের চোখে দেখতে আইছি। ভোট সুষ্ঠু হোক, যোগ্য লোক নির্বাচনে পাস করুক, এইডাই চাই।’ 

ময়মনসিংহের হালুয়াঘাটের ইউনিয়ন পরিষদ নির্বাচনের বাট্টা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠী সদস্য স্মৃতি  মান্ডা সাংবাদিক পরিচয় পেয়ে এসব কথা বলেন। 

তিনি আরও জানান, গতবছর ভোটার হয়ে এবারই প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন তিনি। 

স্মৃতি বলেন, ‌‘ভোটার হওয়ার আগে অনেক নির্বাচন দূর থেকে দেখছি। এবার কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ভালো। আশা করতাছি যাকে ভোট দিমু, হেই যোগ্য লোক জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হইবো ‘

ভোটার সূচনা রিসিল বলেন, সকাল সকাল কেন্দ্রে ভোট দিতে আসছি। ভোট দেওয়া শেষ করে বাড়ি গিয়ে রান্নাবান্না করতে হবে। কেন্দ্রের পরিবেশ সম্পর্কে তিনি জানান, সকাল থেকেই সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ হলে মানুষ স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারবে জানান তিনি।

এদিকে দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলবাড়িয়া উপজেলার ৩০ টি ইউনিয়নের ভোটগ্রহণ চলছে। ২৯০টি কেন্দ্রে ছয় লাখ ৮৩ হাজার ৬০০ জন ভোটারের ভোট দেওয়ার কথা রয়েছে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে মাঠে রয়েছে আনসার পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স। 

 

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম