রাজধানীর স্কুলে সব শ্রেণির ভর্তিতে লটারি, আবেদন শুরু ২৫ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২১, ১৮:০০আপডেট : ১১ মে ২০২২, ১৭:০৮

রাজধানীর সরকারি-বেসরকারি বিভিন্ন স্কুলে ২০২২ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তির ফরম অনলাইনে বিক্রি শুরু হবে আগামী ২৫ নভেম্বর। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। এবার লটারির মাধ্যমে সব শ্রেণিতে ভর্তি নেবে শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (১১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আগে অন্যান্য বছর লটারির মাধ্যমে কেবল প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হতো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক নতুন সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তার সভাপতিত্বে বৈঠকে ছিলেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

মহাপরিচালক বলেন, ‘আগামী ১৯ ডিসেম্বর ঢাকায় বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হবে। এর আগে ১৫ ডিসেম্বর সরকারি স্কুলে ভর্তির লটারি আয়োজন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। টেলিটকের মাধ্যমে ভর্তি ফরম বিক্রি, লটারি ও ফল প্রকাশ হবে। করোনার সংক্রমণ এড়াতে ও শিক্ষার্থীদের ভর্তি করার ক্ষেত্রে অভিভাবকদের ভোগান্তি কমাতে এই পরিকল্পনা করা হয়েছে।’

সরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে। অপেক্ষমাণ তালিকায় থাকা ছাত্রছাত্রীরা আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবে।

অপরদিকে বেসরকারি স্কুলে লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে ২১ থেকে ২৭ ডিসেম্বর। অপেক্ষমাণ তালিকা অনুযায়ী ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি স্কুলের বিপরীতে আবেদনের সুযোগ পাবে। 

/এসএমএ/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি
জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা
প্রথম শ্রেণিতে ভর্তি নিয়ে সিদ্ধান্ত
সর্বশেষ খবর
বড় ধরনের লোকসানের মুখে এয়ার নিউজিল্যান্ড
বড় ধরনের লোকসানের মুখে এয়ার নিউজিল্যান্ড
মরা নদীতে একজনকে বাঁচাতে গিয়ে একে একে মারা গেলো ৫ শিশু
মরা নদীতে একজনকে বাঁচাতে গিয়ে একে একে মারা গেলো ৫ শিশু
রংপুরে ৪ খুন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ কমিশনার
রংপুরে ৪ খুন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ কমিশনার
ছয় বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্ত প্রতিবেশী কারাগারে
ছয় বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্ত প্রতিবেশী কারাগারে
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?