আ.লীগ নেত্রীর ছবি ফেসবুকে পোস্ট করায় নারী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ১৮:৪৯ আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৮:৪৯

ময়মনসিংহ জেলা মহিলা লীগ নেত্রীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জোসিদা খাতুন কোহিনুর (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।  

বুধবার (১৭ নভেম্বর) বিকালে মহানগরীর আকুয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। 

সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুলতান মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানান, জোসিদা খাতুনকে সিআইডি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

মামলার উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ফেসবুক অ্যাক্টিভিস্ট উৎপল কর, জোসিদা খাতুন ও সঞ্জীব ইসলাম নিজ আইডি থেকে অসৎ উদ্দেশ্যে ভীতি প্রদর্শক তথ্য-উপাত্ত প্রকাশ করেছেন। তারা আওয়ামী লীগ নেত্রী স্বপ্না খন্দকার ও তার বোন লুৎফুন্নাহার লাকীর ছবি এডিট করে এবং মানহানিকার তথ্য প্রকাশ ও প্রচার করে দেশের সার্বিক আইন-শৃখলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ফেসবুকে আপলোড করেন।

এ ঘটনায় জেলা মহিলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার বাদী হয়ে গত ২১ আগস্ট ময়মনসিংহ কোতোয়ালি থানায় তিন জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সেই মামলায় তিন আসামির মধ্যে জোসিদা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে জানান সুলতান মাহমুদ।

/এসএইচ/
সম্পর্কিত
চিত্রনায়িকা শিমু হত্যা: নির্দোষ দাবি করলেন স্বামীসহ দু’জন
সাজেকে অবরোধের পঞ্চম দিন, দাবিতে অনড় আন্দোলনকারীরা
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
 ইরাকে এশিয়া কাপে দুই ফাইনালে বাংলাদেশ
 ইরাকে এশিয়া কাপে দুই ফাইনালে বাংলাদেশ
বাংলাদেশ কোচের পাল্টা প্রশ্ন, ‘ম্যাচের আগে অস্থিরতা কি এই প্রথম?’
বাংলাদেশ কোচের পাল্টা প্রশ্ন, ‘ম্যাচের আগে অস্থিরতা কি এই প্রথম?’
আট মাস নিষিদ্ধের পর সোশ্যাল মিডিয়া চালু করলো গ্যাবন
আট মাস নিষিদ্ধের পর সোশ্যাল মিডিয়া চালু করলো গ্যাবন
এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন
এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার