আদাবর থেকে ৩ বোন নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২১, ০০:০৪আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ০০:০৪

রাজধানীর আদাবরে এলাকার একটি বাসা থেকে দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিন বোন নিখোঁজ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে আদাবরের শেখের টেকের খালার বাসা থেকে তারা তিনজন বের হয়।  এ ঘটনায় তাদের খালা সাজেদা নওরীন আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

সাজেদা নওরীন বাংলা ট্রিবিউনকে বলেন, আমার বড় বোন তিন বছর আগে মারা গেছে। আর দুলাভাই অন্য জায়গায় বিয়ে করেছে। আমার ছোট বোনের বাসা খিলগাঁওয়ে থাকতো রোকেয়া (১৮), জয়নব আরা (১৭), খাদিজা আরা (১৬)। ধানমন্ডি গার্লস হাই স্কুলে জয়নব আরা এবং খাদিজা আরার পরীক্ষার সেন্টার ছিল। সেকারণে আদাবরে আমার বাসায় নিয়ে আসি। একটি পরীক্ষা হয়েছে আরও দুটি পরীক্ষা বাকি রয়েছে। এর মধ্যেই তারা হঠাৎ তিনজন বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়।

তিনি বলেন, তার তিন ভাগ্নি টিকটকে আসক্ত ছিল। টিকটক-এর মাধ্যমে কারও প্ররোচনায় প্ররোচিত হয়ে তারা বাসা থেকে বের হয়ে যেতে পারে বলে ধারণা করেন তিনি। তিনি বলেন, তারা যাবার সময় তাদের বই-খাতা, পরীক্ষার এডমিট কার্ড রেজিস্ট্রেশন ফর্মসহ সবকিছু নিয়ে গেছে।  আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। তারা যেন নিরাপদে ফিরে আসে এটাই আমার চাওয়া।

আদাবর থানা উপ-পরিদর্শক আব্দুল মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আমরা দেখতে পেয়েছি তারা নিজ ইচ্ছায় নিজেদের ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। আমরা তাদের অবস্থান শনাক্তের বিষয়ে কাজ করছি। এখনও তাদের অবস্থান শনাক্ত করতে পারিনি। চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

/আরটি/এমআর/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
‘টিকটকার’ শুনলেই নেতিবাচক ভাবনা আসে কেন?
‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেফতার
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী