ইয়েমেনে ১৩ লাখ মৃত্যুর আভাস জাতিসংঘের

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০২১, ০৬:০৬আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৬:০৬

যুদ্ধে জর্জরিত ইয়েমেনে চলতি বছরের শেষ নাগাদ মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৭৭ হাজারে পৌঁছাতে পারে বলে ধারণা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। নতুন প্রতিবেদনে সব মিলিয়ে ২০৩০ সালে মৃত্যুর সংখ্যা ১৩ লাখে দাঁড়াতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার ইউএনডিপি’র  প্রকাশিত রিপোর্টে, নিহতদের মধ্যে ৭০ শতাংশই ৫ বছরের কম বয়সী শিশুর মৃত্যু অনুমান করা হয়েছে। এতে দেখা গেছে যে ৬০ শতাংশ মৃত্যু ক্ষুধা, দারিদ্র ও রোগ প্রতিরোধের কারণে হতে পারে। সম্মুখ যুদ্ধ ও বিমান হামলার ফলে মৃত্যুও ঘটতে পারে অনেক।

এ বিষয়ে ইউএনডিপি’র কর্মকর্তা আচিম স্টেইনার বলেন, ‘ইয়েমেনে যুদ্ধের ময়দানের তুলনায় রোগ-ক্ষুধায় বেশি মানুষের মৃত্যুর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে মারা যাওয়া মানুষের সংখ্যা যুদ্ধ ক্ষেত্রে মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে গেছে’।

যুদ্ধে ইয়েমেনে ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছে বলে বর্ণনা করেছে জাতিসংঘ। ইতোমধ্যে কয়েক লাখ মানুষ মারা গেছেন। দেশটির দেড়কোটিরও বেশি মানুষ চরম দারিদ্রের মধ্যে বসবাস করছেন।

ইউএনডিপির নতুন প্রতিবেদনে ধারণা করা হয়েছে, বিবদমানপক্ষগুলোর মধ্যে ২০২২-এর জানুয়ারি মধ্যে যুদ্ধ বন্ধ করে শান্তিতে পৌঁছাতে পারে তবে ইয়েমেনিরা ২০৪৭ এর মধ্যে দারিদ্র দূর করতে পারবে।

উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি। হুথির ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। হাদির পক্ষ হয়ে হুথির বিরুদ্ধে লড়াই করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।

/এলকে/
সম্পর্কিত
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় মৃতের সংখ্যা ১০০০ ছাড়ালো
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু
সর্বশেষ খবর
ঢাকা ও চট্টগ্রামে কাস্টমসে দুই দিনে প্রায় ১ কোটি  টাকার পণ্য জব্দ
ঢাকা ও চট্টগ্রামে কাস্টমসে দুই দিনে প্রায় ১ কোটি  টাকার পণ্য জব্দ
জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই
জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই
বিশ্বকাপে আর্জেন্টিনাকে চমকে দেওয়া সেই কোচেই আস্থা মিশরের
বিশ্বকাপে আর্জেন্টিনাকে চমকে দেওয়া সেই কোচেই আস্থা মিশরের
গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন অটোরিকশার চালকরা
গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন অটোরিকশার চালকরা
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী