‘মাদককে না বলুন’ কর্মসূচি সব শিক্ষা প্রতিষ্ঠানে পালনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ২০:২৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২০:২৫

‘মাদককে না বলুন’ কর্মসূচি সব শিক্ষা প্রতিষ্ঠানে পালনের নির্দেশ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক শিক্ষার সব অঞ্চলের উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২ ডিসেম্বর সই করা এ সংক্রান্ত চিঠি রবিবার (৫ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। 

এর আগে গত ১১ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে পাঠদান শুরুর আগে ‘মাদককে না বলুন’ কর্মসূচি পালনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপচিালককে নির্দেশ দেওয়া দেয়। মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।  

শিক্ষা মন্ত্রণালয়ের গত ১১ নভেম্বরের চিঠিতে বলা হয়, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন সংক্রান্ত কমিটির চতুর্থ সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গত ৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণলয়কে চিঠি দেয়। এরপর গত ১০ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মাদককে না বলার কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্তে বলা হয়, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে যেদিন যে শ্রেণির পাঠদান থাকবে, সেদিন সে শ্রেণিতে পাঠদান শুরুর আগে মাদকের বিরুদ্ধে না বলা কর্মসূচি পালন করতে হবে।

আর ২০২২ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে করোনাজনিত পরিস্থিতি স্বাভাবিক হলে সময় ও তারিখ নির্ধারণ করে দেশের সকল শিক্ষ প্রতিষ্ঠানে এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

 

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
একাদশে ভর্তি নীতিমালা জারি, আবেদন শুরুর তারিখ ঘোষণা
শহীদ মিনারে নন-এমপিও শিক্ষকরা, আলোচনার অপেক্ষায় মন্ত্রণালয়ে প্রতিনিধিদল
কর্মমুখী প্রশিক্ষণে পুরুষকে ছাড়িয়ে নারী!
সর্বশেষ খবর
এনসিপি সাংগঠনিক বিস্তারে কী কী করছে জানালেন সারজিস আলম
এনসিপি সাংগঠনিক বিস্তারে কী কী করছে জানালেন সারজিস আলম
তাপপ্রবাহে শিশুদের সুরক্ষায় যা করবেন
তাপপ্রবাহে শিশুদের সুরক্ষায় যা করবেন
প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা 
প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা 
দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত 
দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত 
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ