বঙ্গবন্ধুর উন্নয়নের বীজেই বাংলাদেশ আজ রোল মডেল: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২১, ১৪:৫৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯

বঙ্গবন্ধুর উন্নয়নের বীজেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিভাগীয় মিলনায়তনে ‘বাংলাদেশের উদ্ভিদ, কৃষি ও পরিবেশ: বঙ্গবন্ধুর ভাবনা ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মুজিববর্ষ উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

আখতারুজ্জামান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত উন্নয়নের যে বীজ বপন করেছিলেন, এর ফলেই বাংলাদেশ আজ বিশ্বদরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।’

উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধুর সমাজ ও রাষ্ট্রদর্শন এবং প্রকৃতি ও পরিবেশ দর্শনের মধ্যে অসাধারণ মিল রয়েছে। তিনি আজীবন শোষিত ও বঞ্চিতদের পক্ষে সংগ্রাম করেছেন। শ্রমজীবী সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করে গেছেন।’

বঙ্গবন্ধুর জীবন দর্শনকে আবর্তন করে গবেষণা কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘তাঁর আদর্শ ধারণ করেই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শামীম শামছির সভাপতিত্বে সেমিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক সম্মানিত অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অধ্যাপক ড. রাখহরি সরকার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন। এর আগে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
‘ভুল দায়মুক্তিতে’ পদোন্নতি, বেবিচকের ৩ প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়
‘ভুল দায়মুক্তিতে’ পদোন্নতি, বেবিচকের ৩ প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়
কুশসহ গ্রেফতার দুই ভারতীয় কারাগারে
কুশসহ গ্রেফতার দুই ভারতীয় কারাগারে
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন