বিদ্যালয়ে আগুন, পুড়ে ছাই ৬ শ্রেণিকক্ষ

গাজীপুর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২১, ১৭:৫০আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৭:৫৮

গাজীপুরের শ্রীপুরে বরমী বাজার উচ্চ বিদ্যালয়ের টিনশেড ঘরে আগুন লেগেছে। আগুনে ওই ঘরের ছয়টি শ্রেণি কক্ষ পুড়ে গেছে। শনিবার (১১ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী এর সত্যতা নিশ্চিত করেছেন।

মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর বেলাল হোসেন বলেন, ‘বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নেভাতে কাজ শুরু করে। স্কুলের ওই টিনশেড ঘরগুলোর শ্রেণিকক্ষের দরজা-জানালা খোলা ছিল। ধারণা করা হচ্ছে, কেউ বিড়ি-সিগারেট খেয়ে ফেলে দিয়ে থাকতে পারে। সেখান থেকে আগুনের সূত্রপাত।’

তিনি আরও বলেন, ‘মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে টিনশেডের ছয়টি শ্রেণিকক্ষ আগুনে পুড়ে গেছে। তদন্তের পর ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যাবে।’

/এফআর/
সম্পর্কিত
১৭ লাখ টাকায় পুলিশে চাকরি দেওয়ার চুক্তি, ধরা পড়লেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক
আরও ১২ ফায়ার স্টেশন নির্মাণ হচ্ছে, ৯০০-তে উন্নীতের পরিকল্পনা
শাহজালাল বিমানবন্দরে গেটের কাছে আগুন
সর্বশেষ খবর
৫ আগস্ট রাজধানীতে ১১ দলের সমাবেশ, আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা
৫ আগস্ট রাজধানীতে ১১ দলের সমাবেশ, আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা
বেনজীর জামিনে মুক্ত, ফেরানো কতটা সম্ভব
বেনজীর জামিনে মুক্ত, ফেরানো কতটা সম্ভব
ফার্মেসিতে কাঁধের ক্ষত দেখিয়ে চিকিৎসা নিলো হনুমান
ফার্মেসিতে কাঁধের ক্ষত দেখিয়ে চিকিৎসা নিলো হনুমান
‘ছয় ঘণ্টা অপেক্ষার পর ৮০ টাকার সিএনজি’
‘ছয় ঘণ্টা অপেক্ষার পর ৮০ টাকার সিএনজি’
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে