জেএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২১, ১৬:৩২ আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৬:৪০

২০২১ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এই ফরম পূরণ করা যাবে। সোমবার (২০ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলামের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের পাঠানো চিঠিতে বলা হয়, ‘২০২১ সালের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফর পূরণের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এই সময়ের মধ্যেই অনলাইনে আবেদন ফরম পূরণ সম্পন্ন করতে হবে।’

এর আগে গত ৩০ নভেম্বর অনলাইনে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ঢাকা শিক্ষা বোর্ড। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল— তালিকা অনুযায়ী ২০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে।

প্রসঙ্গত, এবারের কেন্দ্রীয়ভাবে জেএসসি পরীক্ষা হবে না। তবে উত্তীর্ণ পরীক্ষার্থীরা বোর্ডের সনদ পাবেন।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
নভেম্বরে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি
নাম-জন্মতারিখ সংশোধনের আবেদন বাড়ছে, সতর্ক করলো ঢাকা শিক্ষা বোর্ড 
সর্বশেষ খবর
নিজ দোকানে বসে ছিলেন ব্যবসায়ী, পেটে গুলি করে চলে গেলো দুজন
নিজ দোকানে বসে ছিলেন ব্যবসায়ী, পেটে গুলি করে চলে গেলো দুজন
আরেক পরীক্ষায় পাস রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, অপেক্ষা অনুমোদনের
আরেক পরীক্ষায় পাস রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, অপেক্ষা অনুমোদনের
সুন্দরবনের উন্নয়নে বিশেষ বরাদ্দ ঘোষণা শুভেন্দুর
সুন্দরবনের উন্নয়নে বিশেষ বরাদ্দ ঘোষণা শুভেন্দুর
ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের তানজীম আহমেদ
ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের তানজীম আহমেদ
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’