ডিম ছাড়াই বানিয়ে ফেলুন বড়দিন স্পেশাল কেক

লাইফস্টাইল ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২১, ১৮:১৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৮:১৪
imagedocument

মজাদার প্লাম কেক বানিয়ে ফেলুন ডিম ছাড়াই। শুকনো ফল দিয়ে তৈরি কেকটি পরিবেশন করতে পারেন বড়দিনের উৎসবে। জেনে নিন রেসিপি।

ডিম ছাড়াই বানিয়ে ফেলুন বড়দিন স্পেশাল কেক

উপকরণ
কমলার রস- ১/৩ কাপ
কালো কিসমিস- ১/৪ কাপ
টুকরো খেজুর- ১/৪ কাপ
সোনালি কিসমিস- ২ টেবিল চামচ
ট্রুটি ফ্রুটি- ১/৪ কাপ
লাল চেরি ফলের টুকরা- ২ টেবিল চামচ
সবুজ চেরি ফলের টুকরা- ২ টেবিল চামচ
চিনি- পরিমাণ মতো

ব্যাটার তৈরির উপকরণ
তরল দুধ- ১/৪ কাপ
তেল- ১/৪ কাপ
ময়দা- ১ কাপ
বেকিং পাউডার- ১ টেবিল চামচ
বেকিং সোডা- আধা চা চামচ
দারুচিনি গুঁড়া- ১ টেবিল চামচ
কাজু বাদাম- ১ চা চামচ
অরেঞ্জ জেস্ট- ১ চা চামচ

প্রস্তুত প্রণালি
কমলার রসে শুকনো ফলগুলো সব ভিজিয়ে রাখুন ১ ঘণ্টা। চুলায় চিনি ও সামান্য পানি দিয়ে ক্যারামেল সিরাপ বানিয়ে নিন। লালচে রঙ হলে আধা কাপ পানি মেশান। ফুটে উঠলে নামিয়ে রাখুন। একটি বাটিতে তরল দুধ ও তেল একসঙ্গে মিশিয়ে নিন। এবার ব্যাটার তৈরির শুকনো উপকরণগুলো চালুনি দিয়ে চেলে মিশিয়ে নিন। মিশ্রণে ভিজিয়ে রাখা ফলের টুকরো, অরেঞ্জ জেস্ট ও বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিন। কেকের মোল্ডে বেকিং পেপার বসিয়ে ঢেলে দিন ব্যাটার। চুলায় বড় প্যানে স্ট্যান্ড বসিয়ে ঢেকে গরম করে নিন ৫ থেকে ৭ মিনিটের জন্য। এরপর কেকের মোল্ড বসিয়ে ঢেকে দিন। ৩০ থেকে ৪০ মিনিট কম আঁচে রেখে বানিয়ে ফেলুন মজাদার প্লাম কেক। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে