X
সোমবার, ০৪ অক্টোবর ২০২১, ১৯ আশ্বিন ১৪২৮

সেকশনস

স্ট্রিট ফাইটার ফাইভ আসছে নতুন চ্যালেঞ্জ নিয়ে

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৯:২২

আগামী ১৬ ফেব্রুয়ারি প্লে-স্টেশন ও পিসিতে আসছে অন্যতম শ্রেষ্ঠ ফাইটিং গেম সিরিজ স্ট্রিট ফাইটারের নতুন সদস্য স্ট্রিট ফাইটার ফাইভ। স্ট্রিট ফাইটার ফোরকে অনেকেই গণ্য করেন সর্বকালের শ্রেষ্ঠ ফাইটিং গেম হিসেবে। এমনই ছিল গেমটির সাফল্য যে, চিন্তা করাই কঠিন কোনও ফাইটিং গেম তার থেকে উন্নত হতে পারে। অতএব স্ট্রিট ফাইটার ফাইভয়ের সাফল্য বিচারের মাপকাঠি কিন্তু খুবই উঁচু হবে।
স্ট্রিট ফাইটার ফাইভ গত কয়েক মাস ধরেই ‘বেটা’ ভার্সনে আছে। ইতোমধ্যেই গেমটির বিষয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি- তাহলো গেমটি ধরনে অথবা প্লে-স্টাইলে স্ট্রিট ফাইটার ফোর থেকে ভিন্ন হলেও সেই ভিন্নতা খুব চরম পর্যায়ের নয়। আমরা সেটাও জানতে পেরেছি যে, গুণের পাশাপাশি বৈশিষ্ট্যও নির্মাতাদের কাছে অনেক গুরুত্ব পেয়েছে।
স্ট্রিট ফাইটার ফোররের দুর্বলতা ছিল গেমটি শেখার কঠিনতা। একজন নতুন খেলোয়াড়ের জন্য খুবই কঠিন ছিল সেই গেমটি শিখে উপভোগ করতে পারার মতো অবস্থানে যাওয়া। সেই ভুলটি কিন্তু স্ট্রিট ফাইটার ফাইভয়ের বেলায় আর হচ্ছে না।
মুক্তির সময় স্ট্রিট ফাইটার ফাইভ-এ মোট ক্যারেক্টার থাকবে ১৬টি। সংখ্যাটি প্রাথমিকভাবে ছোট মনে হলেও নির্মাতা ক্যাপকম প্রতিশ্রুতি দিয়েছে যে, সংখ্যাটি ধীরে ধীরে বাড়ানো হবে। রাইয়ু ও কেনের মতো জনপ্রিয় কিছু ক্যারেক্টারদের অবশ্য শুরু থেকেই খেলোয়াড়রা ভোগ করতে পারবেন।
স্ট্রিট ফাইটার ফাইভ যতভাবেই ভিন্ন হোক, নির্মাতা ক্যাপকম কিন্তু অনেক আগেই বলে দিয়েছেন যে, গেমটিকে তার পূর্বপুরুষের আদর্শেই সৃষ্টি করা।

/এসকেঈ/এএইচ/

সম্পর্কিত

বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-হোয়াটসঅ্যাপ, সমাধানে কাজ চলছে জানালো ফেসবুক

বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-হোয়াটসঅ্যাপ, সমাধানে কাজ চলছে জানালো ফেসবুক

ভিউ হওয়া পেজ গ্রুপ হয়ে যাবে ক্রোমে

ভিউ হওয়া পেজ গ্রুপ হয়ে যাবে ক্রোমে

বন্ধের তালিকায় ১ লাখ ২৫ হাজার মোবাইল ফোন

বন্ধের তালিকায় ১ লাখ ২৫ হাজার মোবাইল ফোন

ব্রডব্যান্ডে ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন হবে নভেম্বরে: আমিনুল হাকিম

ব্রডব্যান্ডে ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন হবে নভেম্বরে: আমিনুল হাকিম

বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-হোয়াটসঅ্যাপ, সমাধানে কাজ চলছে জানালো ফেসবুক

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২৩:০৬

বিশ্বজুড়ে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে। এ ছাড়া ফেসবুকের মালিকানাধীন অন্যান্য অ্যাপ ব্যবহার করতে গিয়েও সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।

বিভ্রাট নিয়ে ফেসবুক এক বিবৃতিতে জানায়, ‘কিছু ব্যবহারকারী আমাদের অ্যাপগুলোতে প্রবেশ করতে পারছেন না বলে জানতে পেরেছি। যত দ্রুত সম্ভব সব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছি। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বিকাল ৫টার কিছুক্ষণ আগে (বাংলাদেশ সময় রাত ১০টা) ফেসবুকের মালিকানাধীন সব অ্যাপ স্থবির হয়ে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ সমস্যা চলছে।

বিভ্রাটের কারণে ফেসবুকে প্রবেশ করতে চাইলে এরর দেখাচ্ছে। কোনও কোনও ব্যবহারকারী 'ব্রাউজার কানেক্ট করা যায়নি' বার্তা পাচ্ছেন। অন্যদিকে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে প্রবেশ করা যাচ্ছে। তবে নতুন কোনও কনটেন্ট আসছে না। এ ছাড়া প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কোনও মেসেজও আদান-প্রদান করতে পারছেন না ব্যবহারকারীরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে এটা ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর বড় ধরনের বিভ্রাট, যা গত কয়েক বছরে দেখা যায়নি। এখন পর্যন্ত জানা যায়নি বিভ্রাটের কারণ। 

বাংলাদেশ আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ফোরামের মহাসচিব আহমেদ জুনায়েদ বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিট থেকে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন। বিশ্বব্যাপী ফেসবুক কখনও ডাউন হতে দেখিনি। তিনি জানান, এটি একটি বিরল ঘটনা।

/এইচএএইচ/এফএ/এমওএফ/

সম্পর্কিত

ব্রডব্যান্ডে ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন হবে নভেম্বরে: আমিনুল হাকিম

ব্রডব্যান্ডে ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন হবে নভেম্বরে: আমিনুল হাকিম

জিমেইল-ইউটিউব-গুগল ম্যাপ কাজ করবে না যেসব ডিভাইসে

জিমেইল-ইউটিউব-গুগল ম্যাপ কাজ করবে না যেসব ডিভাইসে

ওয়ালটন নিয়ে এলো সাউন্ডবার

ওয়ালটন নিয়ে এলো সাউন্ডবার

চ্যাটবটে আরও উন্নত ফিচার যুক্ত করলো রিভ চ্যাট

চ্যাটবটে আরও উন্নত ফিচার যুক্ত করলো রিভ চ্যাট

ভিউ হওয়া পেজ গ্রুপ হয়ে যাবে ক্রোমে

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:৪১

নতুন কিছু ফিচার নিয়ে গুগল ক্রোম কাজ করছে। ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের কাজকে এসব ফিচার আরও সহজ করে দেবে। এরমধ্যে একটি ফিচার হলো অনুসন্ধান করা পেজগুলোকে গ্রুপ আকারে সাজিয়ে দেওয়া। এতে বিষয়গুলো ট্র্যাক করা আরও সহজ হবে।

সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, এই টুলটি আপনা-আপনি একই বিষয়বস্তুর পেজ এবং তথ্যগুলোকে এক করে দেবে। এর মাধ্যমে ম্যানুয়ালি হিস্ট্রি অথবা বুক মার্ক ফোল্ডার তৈরি করার ঝামেলা থেকে ব্যবহারকারী রেহাই পাবে। এছাড়া ক্রোমের সার্চ সাজেশনকেও আরও উন্নত করা হবে। গ্রুপগুলো লোকাল পর্যায়ে সেভ হবে। এটি গুগল অ্যাকাউন্টের সঙ্গে সিংক্রোনাইজ হবে না। ফলে অন্য কোনও ডিভাইস থেকে একে একসেস করা যাবে না। তবে ভবিষ্যতে এর পরিবর্তন ঘটতে পারে। ব্যবহারকারী চাইলে এই ফিচারটিকে বন্ধও রাখতে পারবেন।

সংবাদ মাধ্যমটি আরও জানায়, এর পাশাপাশি গুগল সার্চ করার একটি সাইড প্যানেল তৈরির পরীক্ষাও চালাচ্ছে। সেখানে কোনও কিছু সার্চ করার পরে সেটার লিংকে ক্লিক করলে ক্রোমের অ্যাড্রেসবারে একটি ‘জি’ আইকন আসবে। আইকনে ক্লিক করলে সাইড প্যানেলে ওই বিষয় সার্চের ফলগুলো দেখাবে। ফলে অনেকগুলো ট্যাব তৈরি এবং বিভিন্ন ট্যাবের মধ্যে অযথা ঘোরাঘুরির অতটা প্রয়োজন পড়বে না ব্যবহারকারীর।

/এইচএএইচ/এমএস/

সম্পর্কিত

বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-হোয়াটসঅ্যাপ, সমাধানে কাজ চলছে জানালো ফেসবুক

বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-হোয়াটসঅ্যাপ, সমাধানে কাজ চলছে জানালো ফেসবুক

বন্ধের তালিকায় ১ লাখ ২৫ হাজার মোবাইল ফোন

বন্ধের তালিকায় ১ লাখ ২৫ হাজার মোবাইল ফোন

ব্রডব্যান্ডে ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন হবে নভেম্বরে: আমিনুল হাকিম

ব্রডব্যান্ডে ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন হবে নভেম্বরে: আমিনুল হাকিম

 ‘ক্লিন ফিড সম্ভব এবং প্রযুক্তিগতভাবেই সম্ভব’

 ‘ক্লিন ফিড সম্ভব এবং প্রযুক্তিগতভাবেই সম্ভব’

বন্ধের তালিকায় ১ লাখ ২৫ হাজার মোবাইল ফোন

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৮:৪৫

নতুন নিয়ম কার্যকর হওয়ার প্রথম তিন দিনে (১-৩ অক্টোবর) তিন লাখ ৪৯ হাজার ৬৫২টি মোবাইল ফোন এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সিস্টেমে অ্যাকটিভেট (সচল) হয়েছে। এরমধ্যে অবৈধ হওয়ায় বন্ধের তালিকায় পড়েছে ১ লাখ ২৫ হাজার মোবাইল ফোন। তালিকায় থাকা মোবাইল ফোনে এরইমধ্যে মেসেজ পাঠানো হয়েছে। এগুলো পর্যায়ক্রমে বন্ধ করা হবে বলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সূত্রে জানা গেছে।

জানা যায়, ১ অক্টোবর এনইআইআর সিস্টেমে সচল হয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৫টি ফোন। এরমধ্যে বৈধ ৭৮ হাজার ৮৭৬টি ও অবৈধ ৪৪ হাজার ১৯৯টি। ২ অক্টোবর সিস্টেমে সক্রিয় হয়েছে ১ লাখ ৩ হাজার ৯৮৯টি মোবাইল ফোন। এরমধ্যে বৈধ ৬৬ হাজার ৩২৬টি, অবৈধ ৩৭ হাজার ৬৬৩টি।

৩ অক্টোবর অ্যাকটিভেট হয়েছে ১ লাখ ২২ হাজার ৫৮৮টি ফোন। এরমধ্যে বৈধ ৭৯ হাজার ৫৮৯টি, অবৈধ ৪২ হাজার ৯৯৯টি মোবাইল ফোন।

বৈধ হওয়ায় ২ লাখ ২৪ হাজার মোবাইল ফোন চালু আছে। অবৈধ চিহ্নিত ১ লাখ ২৪ হাজার ৮৬১টি মোবাইল ফোন চালু থাকলেও সেগুলোর গ্রাহককে ফোনটি অবৈধ চিহ্নিত করে মেসেজ পাঠানো হয়েছে। এসব ফোন অপারেটর ধরে ধরে বন্ধ করা হবে বলে বিটিআরসি জানিয়েছে। কিছু ফোন এরইমধ্যে বন্ধ করা হয়েছে।

বিটিআরসির স্পেকট্রাম ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেসব মোবাইল ফোন বৈধ, সেসবে নিবন্ধিত মেসেজ চলে গেছে। তাদের চিন্তার কারণ নেই। যাদের মোবাইল সেটটি অবৈধ বলে মেসেজ গেছে সেগুলো ক্রমান্বয়ে বন্ধ করে দেওয়া হবে।’

যারা বন্ধের মেসেজ পেয়েছেন তারা যে দোকান থেকে ফোনটি কিনেছেন সেই দোকানে ফেরত দিয়ে বদলে নিতে পারেন বা টাকা ফেরত নিতে পারেন। বিদেশ থেকে আনা ফোনের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল আলম বলেন, ‘বিদেশ থেকে আনা কোনও ফোন যদি বন্ধ হয়ে যায় তবে ফোনটির কাগজপত্র জমা দিলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে যথার্থতা পেলে ফোন চালু করে দেবো। যারা মোবাইল ফোন নিয়ে আসবেন তারা (www.neir.btrc.gov.bd) সাইটে গিয়ে নিবন্ধন করতে পারবেন।’ 

তিনি জানান, বিটিআরসি কর্মকর্তারা ঢাকায় সশরীরে গিয়ে মোবাইল ব্যবসায়ীদের বলেছেন, নোটিশও দিচ্ছেন। ঢাকার বাইরেও সবাইকে জানানো হচ্ছে। মোবাইল ফোনে নাগরিকদের জানানো হচ্ছে। আগামী সাত দিনের মধ্যে সব ফোন ব্যবহারকারী এই মেসেজ পেয়ে যাবেন।

বিটিআরসির একটি সূত্র জানায়, অবৈধ মেসেজ যাওয়া ফোন যদি কোনও মোবাইল বিক্রেতা ফেরত না নেন, বদলে না দেন বা টাকা ফেরত না দেন, তবে বিটিআরসির কল সেন্টারে (১০০ নম্বরে) ফোন দিয়ে জানাতে পারেন। বিটিআরসি এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেবে বলে জানা গেছে।   

বিদেশ থেকে আনা মোবাইল ফোন নিবন্ধন করা যাবে যেভাবে

বিদেশ থেকে মোবাইল ফোন আনা হলে (শুল্কমুক্তভাবে ২টি, শুল্ক দিয়ে ৬টি) পাসপোর্ট, ভিসার কপি, পণ্য ক্রয়ের রসিদসহ প্রয়োজনীয় কাগজ ওয়েবসাইটে (www.neir.btrc.gov.bd) জমা দিয়ে ফোনটি নিবন্ধন করা যাবে। ফোন উপহার পেলে তার পক্ষেও প্রমাণপত্র থাকতে হবে।

/এফএ/এমওএফ/

সম্পর্কিত

মেসেজ পাঠিয়ে বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন সেট

মেসেজ পাঠিয়ে বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন সেট

চার্জিং পোর্টই থাকছে না আইফোনে

চার্জিং পোর্টই থাকছে না আইফোনে

ভিভো নিয়ে এলো সাশ্রয়ী দামের স্মার্টফোন

ভিভো নিয়ে এলো সাশ্রয়ী দামের স্মার্টফোন

ব্রডব্যান্ডে ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন হবে নভেম্বরে: আমিনুল হাকিম

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২০:৫৫

আগামী নভেম্বরের মধ্যে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটে ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম। একদেশ এক রেট বাস্তবায়ন, পাবজি ও ফ্রি ফায়ার বন্ধের প্রভাব ইত্যাদি নিয়ে কথা বলেছেন বাংলা ট্রিবিউনের সঙ্গে।

প্রশ্ন: ব্রডব্যান্ড ইন্টারনেটে ‘এক দেশ এক রেট’ বাস্তবায়নের অগ্রগতি কতখানি?

আমিনুল হাকিম: এরইমধ্যে দেশের ৪০-৫০ শতাংশ আইএসপি (ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান) ‘এক দেশ এক রেট’ চালু করেছে। যেসব অপারেটরের ৫০০ ও ৮০০ টাকার প্যাকেজ ছিল না তারা তা চালু করবে। আবার যারা ৮০০ টাকায় ৮ এমবিপিএস বা কমবেশি দিচ্ছিল তারা ১০ এমবিপিএস দিতে শুরু করবে। মোটামুটি সবাই শৃঙ্খলার মধ্যে আসবে। নভেম্বরে মধ্যে পুরোপুরি বাস্তবায়ন হবে বলে আমরা আশাবাদী।

প্রশ্ন: বাস্তবায়ন না হওয়ার কোনও আশঙ্কা আছে?

আমিনুল হাকিম: হবে বলেই আমরা আশাবাদী। কিছু সমস্যা ছিল, সেগুলো দূর হয়েছে। তাছাড়া অভিযোগ করার সুযোগ তো আছেই। বিটিআরসিতে অভিযোগ জানানো যাবে। আইএসপিএবিতেও অভিযোগ করা যাবে। আমাদের আলাদা হেল্প ডেস্ক থাকবে গ্রাহকদের জন্য।

প্রশ্ন: আইএসপিগুলোকে কোনও প্যাকেজ অফারের আগে প্রাইস অ্যাপ্রুভাল নিতে হবে বিটিআরসি থেকে। এতদিন যা নিতে হয়নি।

আমিনুল হাকিম: এই খাতে শৃঙ্খলা খুব দরকারি। আইএসপিগুলো এতদিন নিজেদের মতো করে প্যাকেজ রেট ঠিক করতো। এখনও করবে। তবে নিয়মের মধ্যে এসে (গ্রেড অব সার্ভিস নীতিমালা)। এক দেশ এক রেট নীতিমালার মধ্যে প্যাকেজ রেট বিটিআরসির কাছ থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। এতে গ্রাহকরা সেবা ঠিকমতো না পেলে অভিযোগ জানাতে পারবেন।

প্রশ্ন: এক দেশ এক রেট বাস্তবায়ন হলে গ্রাহকের উপকার কী?

আমিনুল হাকিম: কিছু কিছু জায়গায় গ্রাহকের খরচ কমবে। তবে গ্রাহক খরচ কমাতে চান না বলেই আমাদের মনে হয়েছে। যে গ্রাহক আগে যে পরিমাণ বিল দিতেন, দেখা যাবে তিনি সেটার বিনিময়ে এখন ডাটা ও স্পিড বাড়িয়ে নিতে চাইবেন। আগেও এমনটা হয়েছে। আমরা সেভাবেই সার্ভিস দিয়ে থাকি।

প্রশ্ন: নতুন নিয়মে কি আইএসপিগুলোর খরচ বাড়লো?

আমিনুল হাকিম: আমাদের খরচ বাড়বে। তবে ব্যবসা বাড়লে সেই খরচ কমে আসবে। কিছু কিছু ন্যাশনওয়াইড আইএসপি প্রান্তিক পর্যায়ে সেবা বাড়াতে চায়। তাদের ব্যান্ডউইথ টান্সমিশন চার্জ বাড়বে। ব্যান্ডউইথেরও খরচ বাড়বে। তখন ট্রান্সমিশন খরচ যাতে না বাড়ে সেজন্য তারা আন্তঃজেলায় ব্যান্ডউইথের ভলিউম বাড়ানোর চেষ্টা করবে।

প্রশ্ন: সরকার পাবজি ও ফ্রি ফায়ার ব্লক করেছে। এতে কি ব্যান্ডউইথ ব্যবহারে প্রভাব পড়েছে?

আমিনুল হাকিম: সেই অর্থে কোনও প্রভাব পড়েনি। ব্যান্ডউইথের ব্যবহার ২৬৫০ জিবিপিএসই আছে। দুটি গেম ব্লক করাটা সমুদ্র থেকে এক বালতি পানি সরানোর মতো। এগুলো ব্লক করা মানে যে অন্য গেমস খেলাও বন্ধ হবে তা নয়, এ সময় অন্য কিছু ব্রাউজ করলেও ব্যান্ডউইথে প্রভাব পড়বে। সেই অর্থে প্রভাব পড়েনি।

প্রশ্ন: আপনাদের কমিটির মেয়াদ এ বছরই শেষ হচ্ছে। নির্বাচন করবেন কি?

আমিনুল হাকিম: নতুন কমিটির নির্বাচন ১১ ডিসেম্বর। তফসিল ঘোষণা হয়েছে। আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। অন্যরা নেতৃত্বে আসুক। নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। আমি নতুন নেতৃত্বের পক্ষে।

ইতোমধ্যে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে চেয়ারম্যান করে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি ও বীরেন্দ্র নাথ অধিকারীকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে।

/এফএ/

সম্পর্কিত

বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-হোয়াটসঅ্যাপ, সমাধানে কাজ চলছে জানালো ফেসবুক

বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-হোয়াটসঅ্যাপ, সমাধানে কাজ চলছে জানালো ফেসবুক

জিমেইল-ইউটিউব-গুগল ম্যাপ কাজ করবে না যেসব ডিভাইসে

জিমেইল-ইউটিউব-গুগল ম্যাপ কাজ করবে না যেসব ডিভাইসে

ওয়ালটন নিয়ে এলো সাউন্ডবার

ওয়ালটন নিয়ে এলো সাউন্ডবার

চ্যাটবটে আরও উন্নত ফিচার যুক্ত করলো রিভ চ্যাট

চ্যাটবটে আরও উন্নত ফিচার যুক্ত করলো রিভ চ্যাট

 ‘ক্লিন ফিড সম্ভব এবং প্রযুক্তিগতভাবেই সম্ভব’

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৬:০১

বিজ্ঞাপনযুক্ত বিদেশি চ্যানেল প্রচারে নিষেধাজ্ঞা ‍দিয়ে সরকার কঠোর ও আইনি পদক্ষেপ নিয়েছে। অ্যাটকো (অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স) এই পদক্ষেপকে সাধুবাদ জানায় বলে উল্লেখ করেছেন সংগঠনের সিনিয়র-সভাপতি ও একাত্তর টিভির একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক। শনিবার (২ অক্টোবর) রাতে বিদেশি চ্যানেলে ক্লিন ফিড নিয়ে ভার্চুয়াল মাধ্যমে অ্যাটকো আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, ক্লিন ফিড সম্ভব এবং প্রযুক্তিগতভাবেই সম্ভব। আমাদের উৎসে হাত দিতে হবে। চ্যানেলগুলোকে ক্লিন ফিডের বিষয়ে বাধ্য করতে হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, আমরা যখন একাত্তর টিভির সম্প্রচার চালু করতে যাই তখন সেখানকার ডিস্ট্রিবিউটরদের হাতে ক্লিন ফিড দিতে হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বিজ্ঞাপনযুক্ত বিদেশি চ্যানেলের প্রচার বন্ধ-এটা সরকারের উদ্যোগ। অ্যাটকোর নয়, এটা সরকারের ১৫ বছর আগের উদ্যোগ। ১১ বছর আগের একটা বিধিমালাও আছে। ফলে কোনোভাবেই বলা যাবে না এটা হঠাৎ করে হয়েছে।

বিজ্ঞাপনের মাধ্যমে টাকা পাচারের বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে মোজাম্মেল হক বলেন, আমরা বিজ্ঞাপনের বারোশ’ কোটি টাকার কথা বলে আসছি। এর মধ্যে অন্তত ৩০০ কোটি টাকা সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আমি আবারও বলি, এক সময় এর মাধ্যমে টাকা পাচার হতো। আমাদের আন্দোলনের ফলে এটা বন্ধ হয়েছে। এখন যেটা হচ্ছে ওভার ফ্লো। তিনি আরও বলেন, বিদেশি চ্যানেলে বিদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ, ক্লিন ফিড আসা মানে এই নয় যে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার করা যাবে। বিষয়টি মোটেও সেরকম নয়। বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপনও প্রচার হতে পারবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, কোয়াবের দুই অংশ ও ক্যাবল অপারেটরদের সঙ্গে অ্যাটকো সহমর্মী। একটি অংশ (ঐক্য পরিষদ) সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায়, তারা সময় চায়। তিনি আরও বলেন, তাদের (অপারেটর) অবদানের কারণেই ক্যাবল টিভি ঘরে ঘরে পৌঁছেছে। এদিকে আইপি টিভি, ওটিটি, অনলাইনের মাধ্যমেও দর্শকের কাছে যাচ্ছে বেসরকারি টিভিগুলো। কিন্তু এগুলোতো বিকল্প মাধ্যম।

/এইচএএইচ/আইএ/

সম্পর্কিত

বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-হোয়াটসঅ্যাপ, সমাধানে কাজ চলছে জানালো ফেসবুক

বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-হোয়াটসঅ্যাপ, সমাধানে কাজ চলছে জানালো ফেসবুক

ভিউ হওয়া পেজ গ্রুপ হয়ে যাবে ক্রোমে

ভিউ হওয়া পেজ গ্রুপ হয়ে যাবে ক্রোমে

বন্ধের তালিকায় ১ লাখ ২৫ হাজার মোবাইল ফোন

বন্ধের তালিকায় ১ লাখ ২৫ হাজার মোবাইল ফোন

ব্রডব্যান্ডে ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন হবে নভেম্বরে: আমিনুল হাকিম

ব্রডব্যান্ডে ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন হবে নভেম্বরে: আমিনুল হাকিম

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ব্যক্তিগত মেসেজ ফাঁস করে দিতে পারে যেসব অ্যাপ

ব্যক্তিগত মেসেজ ফাঁস করে দিতে পারে যেসব অ্যাপ

সৌদি চায় আরও ১ টেরাবাইট, মালয়েশিয়া ২০০ জিবিপিএস

বাংলাদেশের অব্যবহৃত ব্যান্ডউইথসৌদি চায় আরও ১ টেরাবাইট, মালয়েশিয়া ২০০ জিবিপিএস

নিবন্ধন করে পুরস্কার জিতলেন এক হাজার বিজয়ী

নিবন্ধন করে পুরস্কার জিতলেন এক হাজার বিজয়ী

হোয়াটসঅ্যাপে আসছে প্রোফাইল পিকচার লুকানোর ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে প্রোফাইল পিকচার লুকানোর ফিচার

হাইটেক পার্ক পাচ্ছে ৫৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ

হাইটেক পার্ক পাচ্ছে ৫৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ

সর্বশেষ

মোটরসাইকেলের বহরে এসে বিএনপির ২ কার্যালয় ভাঙচুর

মোটরসাইকেলের বহরে এসে বিএনপির ২ কার্যালয় ভাঙচুর

চাঁদপুরে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ: ২০০ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুরে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ: ২০০ জনের বিরুদ্ধে মামলা

কংগ্রেসের সঙ্গে জোটে ইতি, চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কংগ্রেসের সঙ্গে জোটে ইতি, চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

ডুবে গেছে ৪০ কোটি টাকার ড্রেজার, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ডুবে গেছে ৪০ কোটি টাকার ড্রেজার, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

অগ্নিপরীক্ষায় জিএম কাদের, জাপার মহাসচিব নির্ধারণ আগামী সপ্তাহে

অগ্নিপরীক্ষায় জিএম কাদের, জাপার মহাসচিব নির্ধারণ আগামী সপ্তাহে

© 2021 Bangla Tribune