X
শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ৩ আশ্বিন ১৪২৮

সেকশনস

২০২০ সাল থেকেই যুক্তরাজ্যের রাস্তায় দেখা যাবে চালকবিহীন গাড়ি

আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৭:৪১
image

ক্যালিফোর্নিয়ায় চালকবিহীন গাড়িতে চড়ছেন গুগলের চেয়ারম্যান ২০২০ সাল নাগাদ যুক্তরাজ্যের রাস্তায় দেখা যাবে চালকবিহীন গাড়ি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের খবরে বলা হয়, চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় কয়েকটি রাস্তায় এ ধরনের গাড়ি পরীক্ষামূলকভাবে চলবে। পরবর্তী বছরে মোটরওয়েসহ প্রধান প্রধান সড়কেও হবে পরীক্ষামূলক চলাচল। ইনডিপেনডেন্ট জানিয়েছে, আসছে বুধবার বাজেট অধিবেশনে নাকি এমন পরিকল্পনাই ঘোষণা করতে যাচ্ছেন ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন।
ইনডিপেনডেন্ট জানিয়েছে, এই গ্রীষ্মেই মোটরওয়েতে ইচ্ছেমতো গাড়ি চালনার ওপর কড়াকড়ি আরোপের প্রস্তাব দেবেন অসবোর্ন। তিনি চান, ২০২৫ সাল নাগাদ বিশ্ববাজারের অংশ হিসেবে ৯শ বিলিয়ন পাউন্ড সমমূল্যের বাজারের নেতৃত্বে থাকবে ব্রিটেন।  
ব্রিটিশ অর্থমন্ত্রীর এ তৎপরতা গুগলের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করা হচ্ছে। কারণ, প্রতিষ্ঠানটি তাদের চালকবিহীন গাড়ির জন্য যুক্তরাজ্যকে একটি বড় বাজার বলে মনে করে। চালকবিহীন গাড়ি চলাচলের অনুমতির জন্য গত দুই বছর ধরে ব্রিটিশ সরকারের সঙ্গে ৫টি বৈঠক করেছে গুগল কর্তৃপক্ষ। গুগল নির্মিত চালকবিহীন গাড়িগুলোতে এমন একটি সেন্সর যুক্ত করা আছে যা লেজার প্রযুক্তিকে ব্যবহার করে পথচারী ও অন্য যানবাহনকে শনাক্ত করতে পারে।
বিশেষজ্ঞদের দাবি, চালকবিহীন গাড়ি ৯৫ শতাংশ দুর্ঘটনা কমাতে পারে। তবে গত মাসে ক্যালিফোর্নিয়ায় পরীক্ষামূলক চলাচলের সময় চালকবিহীন লেক্সাস কার একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেওয়ার পর তা নিয়ে বিপুল সমালোচনা হয়। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট
/এফইউ/বিএ/

সম্পর্কিত

‘মধ্যযুগীয় বোরকা’ মন্তব্যে বিতর্কে ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী

‘মধ্যযুগীয় বোরকা’ মন্তব্যে বিতর্কে ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী

৯০ বছর গোপন থাকবে প্রিন্স ফিলিপের উইল

৯০ বছর গোপন থাকবে প্রিন্স ফিলিপের উইল

ব্রিটেনের রেড লিস্ট থেকে মুক্ত হচ্ছে বাংলাদেশ

ব্রিটেনের রেড লিস্ট থেকে মুক্ত হচ্ছে বাংলাদেশ

৩ দেশের চুক্তি চরম দায়িত্বজ্ঞানহীনতা: চীন

৩ দেশের চুক্তি চরম দায়িত্বজ্ঞানহীনতা: চীন

ফ্রান্সের ২৪টি পুরাতন বিমান কিনতে যাচ্ছে ভারত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৮

বিমানবাহিনীর শক্তি বাড়াতে ফ্রান্স থেকে ২৪টি পুরতান ‘মিরাজ-২০০০’ যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে ভারত। ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের তৈরি এই বিমানগুলো।

ভারত সরকার বলছে, নিজেদের বিমান বাহিনী- আইএএফ এর জন্য বিমানগুলো আনা হবে। চতুর্থ প্রজন্মের বিমান বাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। এরই ধারাবাহিকতায় ফ্রান্সের তৈরি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই মডেলের বিমানগুলো প্রায় সাড়ে তিন দশক আগে রাজীব গান্ধী সরকারের সময় ভারতীয় বিমানবহরে যোগ হয়েছিল। ২০১৯ সালে পাকিস্তানের বালাকোটে জঙ্গিশিবিরের হামলাতেও ব্যবহৃত হয় এই যুদ্ধবিমান।

কিন্তু কেন এমন ‘সেকেন্ড হ্যান্ড’ যুদ্ধবিমান কিনছে ভারত? সরকার থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত মিরাজ-২০০০ বিমানগুলোর ‘পারফরম্যান্স’ যথেষ্ট ভাল।

ফরাসি বিমানবাহিনীর ব্যবহৃত ওই ২৪টি মিরাজ যুদ্ধবিমানের দাম পড়বে মাত্র ২ কোটি ৭০ লাখ ইউরো, যা ভারতীয় রুপিতে ২৩৫ কোটি টাকা। অর্থাৎ একটি রাফাল যুদ্ধবিমানের দামের পাঁচ ভাগের এক ভাগেই ২৪টি মিরাজ যুক্ত হবে ভারতীয় বিমানবাহিনীতে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার

/এলকে/

সম্পর্কিত

মোদির জন্মদিনে দুই কোটি টিকা প্রয়োগের রেকর্ড ভারতের

মোদির জন্মদিনে দুই কোটি টিকা প্রয়োগের রেকর্ড ভারতের

সম্পর্কের উন্নতি চাইলে সীমান্তের সেনা প্রত্যাহার করুন: চীনকে ভারত

সম্পর্কের উন্নতি চাইলে সীমান্তের সেনা প্রত্যাহার করুন: চীনকে ভারত

তৃতীয় ডোজের প্রয়োজনীয়তার কোনও প্রমাণ নেই: আদর পুনাওয়ালা

তৃতীয় ডোজের প্রয়োজনীয়তার কোনও প্রমাণ নেই: আদর পুনাওয়ালা

দিল্লিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

দিল্লিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

আফগান নারী মন্ত্রণালয় এখন তালেবানের ‘পাপ ও পুণ্য’ মন্ত্রণালয়

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির নারীবিষয়ক মন্ত্রণালয়ের সাইনবোর্ড বদলে ফেলা হয়েছে। শুক্রবার সেখানে পাপ ও পুণ্য মন্ত্রণালয়ের নামে নতুন সাইনবোর্ড লাগানো হয়েছে। নারীবিষয়ক মন্ত্রণালয়ের নারীকর্মীরা অভিযোগ করেছেন, ভবনে তাদের প্রবেশ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভবনের ছবি ও এক প্রত্যক্ষদর্শীর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, নারীবিষয়ক মন্ত্রণালয়ের নামের সাইনবোর্ডের বদলে এখন সেখানে দারি ও আরবি ভাষায় লেখা হয়েছে, প্রার্থনা, নির্দেশনা এবং পুণ্যের প্রচার ও পাপ ঠেকানো মন্ত্রণালয়।

এক নারী জানান, নারী মন্ত্রণালয়ের নারী কর্মীরা কয়েক সপ্তাহ ধরে কাজে ফেরার চেষ্টা করেছেন। কিন্তু তাদের বাড়িতে থাকতে বলা হয়েছে। অবশেষে বৃহস্পতিবার ভবনটির গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

নারী মন্ত্রণালয়ের কাজ করা আরেক নারী জানান, তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী। এখন মন্ত্রণালয়ই নাই, আফগান নারীদের কী হবে?

শুক্রবার এই বিষয়ে তালেবান মুখপাত্র মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

এর আগে এক সিনিয়র তালেবান বলেছিলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে পুরুষদের সঙ্গে নারীদের কাজের অনুমতি দেওয়া হবে না।

১৯৯৬-২০০১ শাসনামলে এই মন্ত্রণালয় ধর্মীয় পুলিশ গঠন করেছিল। যাদের দায়িত্ব ছিল আফগানিস্তানের রাস্তায় টহল দেওয়া এবং আইন লঙ্ঘনকারীদের চিহ্নিত, পাথর নিক্ষেপ, অঙ্গ কেটে ফেলা এবং এমনকি অপরাধের ভিত্তিতে প্রকাশ্যে হত্যা করা।

/এএ/

সম্পর্কিত

বৃদ্ধ ও গৃহপালিত পশু ছাড়া কেউ নেই, যেন এক ভুতুড়ে শহর

বৃদ্ধ ও গৃহপালিত পশু ছাড়া কেউ নেই, যেন এক ভুতুড়ে শহর

তালেবানকে প্রভাবিত করা উচিত: পুতিন

তালেবানকে প্রভাবিত করা উচিত: পুতিন

দাবানল থেকে 'জেনারেল শেরম্যান'কে রক্ষায় বিশেষ ব্যবস্থা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সেকুইয়া পার্কে অবস্থিত বিশ্বের দীর্ঘতম ২৭৫ ফুট উচ্চতার গাছ ‘জেনারেল শেরম্যান’। দাবানল থেকে রক্ষায় গাছটির গোড়ায় বিশেষ অ্যালুমিনিয়াম ফয়েল পেপার মুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু এই গাছটিই নয়, পার্কের প্রাচীন অনেক উদ্ভিদ আগুন থেকে সুরক্ষায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

প্যারাডাইস ও কলোনিতে আগুনের ঘটনা বেড়েই চলেছে। সিয়েরা নেভাদার দুর্গম বনাঞ্চলেও অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে। প্রতি বছরের মতো এবারের গ্রীষ্মে ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ খড়ার কারণে দাবানলের বিস্তার ঘটে চলছে।

জেনারেল শেরম্যান গাছটি

দমকল কর্মকর্তারা ধারণা করছেন যে আগুন সেকুইয়া পার্কের আরও গহীন বনে চলে যেতে পারে। ফলে অনেক পুরাতন গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও পার্কে লাগা আগুন নেভাতে ৩৫০ দমকল কর্মী কাজ করছেন। বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে ছিটানো হচ্ছে পানি । কিন্তু পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি।

জেনারেল শেরম্যান গাছটির বয়স আনুমানিক ২ হাজার সাতশ’ বছর হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সেকোয়া গাছ প্রাকৃতিকভাবে অগ্নি প্রতিরোধী এবং আগুনের তাপ সহ্য করে বেঁচে থাকতে পারে।

চলতি বছর ক্যালিফোর্নিয়া রাজ্যে ৭ হাজার চারশটি দাবানলের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে প্রায় ২২ লাখ একর জমি।

/এলকে/

সম্পর্কিত

সৌদিকে বিপুল অঙ্কের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদিকে বিপুল অঙ্কের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

অবস্থান জোরালো করতে বাণিজ্য চুক্তিতে যুক্ত হতে চায় চীন

অবস্থান জোরালো করতে বাণিজ্য চুক্তিতে যুক্ত হতে চায় চীন

৩ দেশের চুক্তি চরম দায়িত্বজ্ঞানহীনতা: চীন

৩ দেশের চুক্তি চরম দায়িত্বজ্ঞানহীনতা: চীন

তালেবানকে হটাতে মার্কিন অস্ত্র চান মাসুদ

তালেবানকে হটাতে মার্কিন অস্ত্র চান মাসুদ

বৃদ্ধ ও গৃহপালিত পশু ছাড়া কেউ নেই, যেন এক ভুতুড়ে শহর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:০৫

আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকার প্রতিরোধ যোদ্ধারা প্রতিজ্ঞা করেছিলেন, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন। তালেবান পাঞ্জশির দখলের প্রায় দুই সপ্তাহ পার হতে চললো। উপত্যকাজুড়ে এখন ভুতুড়ে পরিবেশ। কদিন আগেও যেখানে মানুষের আনাগোনা ছিল সেখানে এখন জনশূন্য। গ্রামগুলোতে শুধু বৃদ্ধ আর গবাদি পশুর বিচরণ।  

উপত্যাকর খেনজ জেলার একটি বন্ধের দোকানের পাশে বসে নিজ গ্রামের কথা ভাবছিলেন আব্দুল গাফফার। ভাঙা কণ্ঠে বলেন, ‘তালেবানের হাতে উপত্যকা নিয়ন্ত্রণে যাওয়ার আগে প্রায় একশ’ পরিবার এখানে বসবাস করতো। কিন্তু এখন মাত্র তিনটি আছে। সবাই পালিয়ে গেছেন’।

গত মাসে বেশির ভাগই রাজধানী কাবুলে পালিয়ে গেছেন। কাজ না থাকায় উপত্যাকার আরও উপরে কিছু গ্রামবাসী নিজেদের মধ্যে গল্প করতে জড়ো হন। মালাস্পাতে ৬৭ বছর বয়সী খোল মোহাম্মদ একটি গাধার সঙ্গে রয়ে গেছেন। হতাশা নিয়ে বলেন, কিছু পরিবার রয়ে গেছে এখানে। কিন্তু ৮০টি পরিবারই চলে গেছে’। 

ফরাসি সংবাদমাধ্যম এএফপি উপত্যকার সাতটি গ্রামে ঘুরে সবার কাছে একই কথা জানতে পারে। তালেবান ও উপত্যকার প্রতিরোধ বাহিনীর মধ্যে চরম সংঘাতের পর এখন কিছু কিছু দোকানপাট খুলতে দেখা গেছে। কিন্তু বাজারে আগের মতো মানুষ দেখা মেলে না। বলতে গেলে লোক নেই বললেই চলে।

বাড়ির বৃদ্ধদের দেখাশোনার জন্য থেকে যাওয়া আব্দুল ওয়াজিদ (৩০) বলেন, ‘এখানে প্রবীণ ও গরীব ছাড়া তেমন কেউই নেই। তাদের এই জায়গা ছেড়ে যাওয়ার সামর্থ্য নেই বলেই রয়ে গেছেন’।

উপত্যাকাজুড়ে ব্যস্ত মানুষদের মধ্যে তালেবান যোদ্ধাদেরই বিচরণ। সরকারের লুট করা ধুলো মাখা গাড়িতে করে টহল দিচ্ছে তালেবান যোদ্ধারা।

তালেবান গত (৬ সেপ্টেম্বর) আহমদ মাসুদের বাহিনীকে পরাজিত করে পাঞ্জশির দখলের নেওয়ার দাবি করে। এদিকে, পাঞ্জশিরের নেতা আহমদ মাসুদ ও তার সহযোগীরা এখন কোথায় অবস্থান করছেন বিষয়টি কেউই স্পষ্ট করতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, তিনি তাজিকিস্তান অথবা তুরস্কে আশ্রয় নিয়েছেন। 

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:০২
বৃদ্ধ ও গৃহপালিত পশু ছাড়া কেউ নেই, যেন এক ভুতুড়ে শহর
১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:১৮

সম্পর্কিত

আফগান নারী মন্ত্রণালয় এখন তালেবানের ‘পাপ ও পুণ্য’ মন্ত্রণালয়

আফগান নারী মন্ত্রণালয় এখন তালেবানের ‘পাপ ও পুণ্য’ মন্ত্রণালয়

তালেবানকে প্রভাবিত করা উচিত: পুতিন

তালেবানকে প্রভাবিত করা উচিত: পুতিন

তালেবানকে প্রভাবিত করা উচিত: পুতিন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৯

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ও বেইজিংয়ের নেতৃত্বাধীন জোটের উচিত তালেবানকে প্রভাবিত করা। যাতে করে তারা সন্ত্রাসবাদ ও মাদকপাচার বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। শুক্রবার তিনি এই মন্তব্য করেছেন।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) উচিত আফগানিস্তানে জীবনযাত্রা স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন আফগান কর্তৃপক্ষকে প্রভাবিত করার সম্ভাব্যতাকে কাজে লাগানো।

আফগানিস্তানের প্রতিবেশী দেশ তাজিকিস্তানে অনুষ্ঠিত আট সদস্যের এসসিও জোটের এক সম্মেলনে ভিডিও লিংকে যুক্ত হয়ে পুতিন বক্তব্য দেন। রাশিয়া ও চীন ঘনিষ্ঠ দেশগুলো এই সপ্তাহে মধ্য এশিয়ার দেশটিতে একাধিক বৈঠক করছে।

তালেবান আফগানিস্তান দখলের পর রাশিয়া সতর্ক আশাবাদ ব্যক্ত করে আসছে। ক্রেমলিন জানিয়েছে, আফগানিস্তানের নতুন কর্তৃপক্ষকে স্বীকৃতি দিতে কোনও তাড়াহুড়ো করবে না তারা। তালেবানকে তারা মাদকপাচার থামানো ও চরমপন্থী গোষ্ঠীগুলোকে দমনের আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর রাশিয়া ও চীন অঞ্চলটিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে হাজির হয়েছে। সূত্র: এনডিটিভি

/এএ/

সম্পর্কিত

আফগান নারী মন্ত্রণালয় এখন তালেবানের ‘পাপ ও পুণ্য’ মন্ত্রণালয়

আফগান নারী মন্ত্রণালয় এখন তালেবানের ‘পাপ ও পুণ্য’ মন্ত্রণালয়

বৃদ্ধ ও গৃহপালিত পশু ছাড়া কেউ নেই, যেন এক ভুতুড়ে শহর

বৃদ্ধ ও গৃহপালিত পশু ছাড়া কেউ নেই, যেন এক ভুতুড়ে শহর

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

‘মধ্যযুগীয় বোরকা’ মন্তব্যে বিতর্কে ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী

‘মধ্যযুগীয় বোরকা’ মন্তব্যে বিতর্কে ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী

৯০ বছর গোপন থাকবে প্রিন্স ফিলিপের উইল

৯০ বছর গোপন থাকবে প্রিন্স ফিলিপের উইল

ব্রিটেনের রেড লিস্ট থেকে মুক্ত হচ্ছে বাংলাদেশ

ব্রিটেনের রেড লিস্ট থেকে মুক্ত হচ্ছে বাংলাদেশ

৩ দেশের চুক্তি চরম দায়িত্বজ্ঞানহীনতা: চীন

৩ দেশের চুক্তি চরম দায়িত্বজ্ঞানহীনতা: চীন

অস্ট্রেলিয়ার কাছে বড় অংকের ক্ষতিপূরণ দাবি করতে পারে ফ্রান্স

অস্ট্রেলিয়ার কাছে বড় অংকের ক্ষতিপূরণ দাবি করতে পারে ফ্রান্স

চীন মোকাবিলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার চুক্তি স্বাক্ষর

চীন মোকাবিলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার চুক্তি স্বাক্ষর

ব্রিটেনে ফের আলোচনায় আইএস বধূ শামীমা বেগম

ব্রিটেনে ফের আলোচনায় আইএস বধূ শামীমা বেগম

মাকে হারালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

মাকে হারালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

‘যুগান্তকারী’ পরীক্ষা বদলাতে পারে ক্যানসার চিকিৎসা

‘যুগান্তকারী’ পরীক্ষা বদলাতে পারে ক্যানসার চিকিৎসা

রবার্ট মুগাবেকে ঘুষ দেয় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

রবার্ট মুগাবেকে ঘুষ দেয় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

সর্বশেষ

আবারও আইসিইউতে পেলে

আবারও আইসিইউতে পেলে

হাসপাতালে চিকিৎসা শেষে আবারও থানায় ইভ্যালির রাসেল

হাসপাতালে চিকিৎসা শেষে আবারও থানায় ইভ্যালির রাসেল

অভিনেত্রী রিমি করিমের কণ্ঠ পুরুষের মতো!

অভিনেত্রী রিমি করিমের কণ্ঠ পুরুষের মতো!

ফ্রান্সের ২৪টি পুরাতন বিমান কিনতে যাচ্ছে ভারত

ফ্রান্সের ২৪টি পুরাতন বিমান কিনতে যাচ্ছে ভারত

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল

© 2021 Bangla Tribune