X
শুক্রবার, ২২ অক্টোবর ২০২১, ৫ কার্তিক ১৪২৮

সেকশনস

মৃত্যুদিনের শ্রদ্ধাঞ্জলি

ভার্জিনিয়া উলফের আত্মহনন এবং প্রিয়তম স্বামীকে লেখা সেই চিঠি

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৯:৫০
image







ভার্জিনিয়া উলফ এবং তার সুইসাইড নোট অর্ধশতকেরও বেশি সময় আগে আত্মহত্যা করেন ইংরেজি ভাষার প্রখ্যাত কবি ভার্জিনিয়া উলফ। তার মৃত্যুও কাব্যিক ব্যঞ্জনার। নিজের ওভারকোটের পকেটে নুড়ি পাথর বোঝাই করে হেঁটে নেমে গিয়েছিলেন খরস্রোতা পাথুরে নদীতে। আর কোনদিন ফিরে আসেননি।
এ্যাডেলাইন ভার্জিনিয়া উলফের জন্ম ১৮৪২ সালে। ঊনিশ শতকে মডার্নিজম চর্চাকারী ব্রিটিশ লেখকদের মধ্যে তিনি অন্যতম। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়কালে তিনি লন্ডর লিটারেসি সোসাইটি এর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তাঁর উল্লেখযোগ্য রচনা হল, মিসেস ডাল্লাওয়ে (১৯২৫), টু দ্যা লাইটহাউজ (১৯২৭), ওরলান্ডো (১৯২৮)। ভার্জিনিয়ার বিখ্যাত উক্তি ‘নারী যখন ফিকশন লেখে তখন তার একটি কক্ষ আর কিছু অর্থ খুব প্রয়োজন।’ ৫৯ বছরের জীবনে উলফ বেশ কয়েকবার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন উলফ। তার রোগের নাম ছিল ডিপোলার ডিজঅর্ডার। তিনি ১৯৪১ সালের ২৮ মার্চ আত্মহত্যা করেন।
শেষ বিদায়ের আগে প্রিয়তম স্বামীর উদ্দেশে এক চিঠি লিখে যান ভার্জিনিয়া। চিঠিটি সম্ভবত সবচেয়ে বেশি পড়া সুইসাইড নোটগুলোর একটি। অত্যন্ত মর্মস্পর্শী ওই চিঠিটি এখনও পড়েন বিশ্বের সাহিত্যপ্রেমীরা, উলফের পাঠকরা। চিঠিতে ভার্জিনিয়া লেখেন:


প্রিয়তম,
আমি বুঝতে পারছি, আমি আবারও পাগল হয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি এবার হয়তো আমাদের এই কঠিন সময় অতিক্রান্ত হবে না। আমি নানা রকম স্বর শুনতে পাচ্ছি, কিছুতেই মনঃসংযোগ করতে পারছি না। তাই যা সবচেয়ে ভালো মনে হচ্ছে তা-ই করতে যাচ্ছি আমি।
তুমি আমাকে যতটুকু সম্ভব সুখী করেছ। তুমি সে সবই করেছ যা যা কোনও মানুষের তরফে করা সম্ভব। আমার মনে হয় না দুইজন মানুষ মিলে তোমার-আমার চেয়ে বেশি সুখী হতে পারতো, যতদিন না আমার এই ভয়ঙ্কর রোগটা দেখা দেয়। আমি আর এর সাথে যুদ্ধ করতে পারছি না। আমি জানি আমি তোমার জীবনটা নষ্ট করে ফেলছি, আমি না থাকলেই তুমি কাজ করতে পারবে। এবং তুমি করবেও, আমি জানি তা।
এই দেখ, এই চিঠিটাও আমি ঠিকভাবে লিখতে পারছি না। আমি পড়তে পারি না। আমি সর্বার্থে বলতে চাই, আমার জীবনের সমস্ত সুখের জন্য আমি তোমার কাছে ঋণী। তুমি আমার সঙ্গে চরম সহিষ্ণুতা দেখিয়েছ, অসাধারণ সহৃদয় আচরণ করেছ। আমি বলতে চাই- এ সত্য সকলেই জানে। কেউ যদি আমাকে বাঁচাতে পারতো, সেটা হতে তুমিই। তুমি এত ভালো!- আমি তোমার জীবনটা এভাবে নষ্ট করতে পারি না।
আমার মনে হয় না আমাদের দুজনের চেয়ে বেশি সুখী আর কেউ হতে পারবে।


কিন্তু এই চিঠিটি প্রকাশিত হওয়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম একে নিজের মত করে ব্যখ্যা করতে শুরু করে। শুধু তাই নয়, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনাও প্রকাশিত হতে থাকে বিভিন্ন মাধ্যমে। সে বছর ২৭ এপ্রিল দ্য সানডে টাইমসে চিঠি লিখে উলফের মৃত্যুসংবাদের প্রতিবেদনের নিন্দা জানান লিঙ্কন নামের এক বিশপের স্ত্রী। মিসেস ক্যাথলিন হিকস নামের ওই নারী লেখেন, ‘প্রতিবেদনে লেখা হয়েছে, মিসেস উলফ ছিলেন পাশবিকতা সম্পর্কে স্পর্শকাতর ও সংবেদনশীল। এমন কথা লেখার মানে কী? যারা সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে অন্যদের জন্য বেঁচে থাকছে তারা কি সংবেদনশীল নয়? আমাদের ভালোবাসা ও বিশ্বাসের ভিত্তি তাহলে কোথায়? যে বলছে আমি আর পারছি না, তার প্রতি এত সহানুভূতির মানে কী?’
তবে স্ত্রীর চিঠি পড়ে অত্যন্ত প্রভাবিত হন ভার্জিনিয়ার স্বামী লিওনার্দো উলফ। তিনি পাল্টা একটি চিঠিতে লিখে জানান, ভার্জিনিয়া মোটেও দাবি করেননি তিনি আর পারছেন না। বরং তিনি এটাই বলতে চেয়েছেন, এবার হয়তো দুজনে মিলেও এই খারাপ সময় পাড় করা যাবে না।


কিন্তু দুঃখজনক হলেও সত্য লিওনার্দোর এই চিঠির শিরোনামও প্রকাশের সময় পাল্টে দেওয়া হয়। এমনকি ভার্জিনিয়ার অল্প বয়সে বিষণ্ণতা ও মানসিক ভারসাম্যহীনতার খারাপ সময়কে দ্বিতীয় বিশ্বযুদ্ধের খারাপ সময়কে বোঝাতে ব্যবহার করা হয়। ডিপ্রেশনের ভয়াবহতাকে চাপিয়ে ভার্জিনিয়ার আত্মহননকে দেখানো হয় ভীরুতা ও ব্যক্তিগত ট্র্যাজেডি হিসেবে। পরবর্তীতে ভার্জিনিয়ার বিখ্যাত বন্ধুরা যেমন টি এস এলিয়ট, এডিথ সিটওয়েল, এলিজাবেথ বোওয়েন প্রমুখ এই সকল ভুল ব্যখ্যা সম্বলিত সংবাদ পরিবেশনের বিরুদ্ধে কলম ধরেন। সূত্র: ব্রেইনপিকিং


/ইউআর/বিএ/

সম্পর্কিত

মালয়েশিয়াকে ধন্যবাদ জানালো হামাস

মালয়েশিয়াকে ধন্যবাদ জানালো হামাস

সিরিয়ায় দাবানলের ঘটনায় ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ায় দাবানলের ঘটনায় ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

৪৬ দেশের পর্যটকদের সুখবর দিলো থাইল্যান্ড

৪৬ দেশের পর্যটকদের সুখবর দিলো থাইল্যান্ড

ভারত-নেপালে বন্যা ও ভূমিধসে মৃত্যু ছাড়ালো ১৮০

ভারত-নেপালে বন্যা ও ভূমিধসে মৃত্যু ছাড়ালো ১৮০

মালয়েশিয়াকে ধন্যবাদ জানালো হামাস

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০০:৪১

ইসরায়েলি মিথ্যাচারের জবাব দেওয়ায় মালয়েশিয়াকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। একইসঙ্গে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের পাশে থাকায় কুয়ালালামপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দলটি।

সম্প্রতি ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী দাবি করেন, ওমান, তিউনিসিয়া, কাতার ও মালয়েশিয়া তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে।

বুধবার এ বিষয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহ। তিনি বলেন, ফিলিস্তিনি জাতির স্বাধিকারের সংগ্রামের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আগ্রাসী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনও পরিকল্পনা কুয়ালালামপুরের নেই।

পরে হামাসের এক বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়া সব সময় ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিরোধী। তারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী শক্তির দখলদারিত্বের বিরোধী। সূত্র: পার্স টুডে।

/এমপি/

সম্পর্কিত

সুপারম্যান-এর বিরুদ্ধে ভারতে ক্ষোভ

সুপারম্যান-এর বিরুদ্ধে ভারতে ক্ষোভ

পাকিস্তানে নিরাপত্তাবাহিনীর ৬ সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তাবাহিনীর ৬ সদস্য নিহত

নারীদের মিছিলে সাংবাদিকদের পেটালো তালেবান

নারীদের মিছিলে সাংবাদিকদের পেটালো তালেবান

কক্ষপথে স্যাটেলাইট বসাতে ব্যর্থ হলো দ. কোরিয়া

কক্ষপথে স্যাটেলাইট বসাতে ব্যর্থ হলো দ. কোরিয়া

সিরিয়ায় দাবানলের ঘটনায় ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০০:০৮

সিরিয়ায় দাবানলের ঘটনায় জড়িত থাকার দায়ে ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। হাজার হাজার হেক্টর বনভূমি জ্বালিয়ে দেওয়ায় বুধবার তাদের শাস্তি দেওয়া হয়। 

এ বিষয়ে সিরিয়ার বিচার মন্ত্রণালয় জানিয়েছে, মৃত্যুদণ্ড প্রাপ্তরা সরকারি অবকাঠামো এবং সম্পদের অপূরণীয় ক্ষতির জন্য দায়ী।

বিচার মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, দণ্ড প্রাপ্তরা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত। তারা দাহ্য পদার্থ ব্যবহার করে রাষ্ট্রীয় অবকাঠামো, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি করেছে’।

দাবানলে জড়িত থাকায় আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪ জনকে শাস্তি এবং পাঁচ নাবালককে একই ধরনের অভিযোগে ১০ থেকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা গত বছরে কৃত্রিমভাবে সিরিয়ার হোমস, লাতাকিয়া এবং তারতুসে দাবানল সৃষ্টি করে।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় প্রায় সময় মৃত্যুদণ্ড কার্যকর হয়ে আসছে। কিন্তু বুধবারের সংখ্যা অন্য সময়ের তুলনায় অনেক বেশি। 

/এলকে/

সম্পর্কিত

রোমানিয়ার কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু

রোমানিয়ার কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু

দাবানল থেকে 'জেনারেল শেরম্যান'কে রক্ষায় বিশেষ ব্যবস্থা

দাবানল থেকে 'জেনারেল শেরম্যান'কে রক্ষায় বিশেষ ব্যবস্থা

স্পেনে দাবানলে বাস্তুচ্যুত হাজারো মানুষ, আগুন নিয়ন্ত্রণে নেমেছে সেনা

দাবানলে পুড়ছে স্পেন

পাকিস্তানে রাসায়নিক কারখানায় আগুনে পুড়ে ১৭ জনের মৃত্যু

পাকিস্তানে রাসায়নিক কারখানায় আগুনে পুড়ে ১৭ জনের মৃত্যু

৪৬ দেশের পর্যটকদের সুখবর দিলো থাইল্যান্ড

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২৩:৩৩

পর্যটনখ্যাত থাইল্যান্ড ভ্রমণে দুই ডোজ নেওয়া বিদেশি পর্যটকদের কোয়ারেন্টিন প্রয়োজন নেই। করোনার সংক্রমণ কম বিশ্বের এমন ৪৬ দেশের পর্যটকদের জন্য এই ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আগামী ১ নভেম্বর থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।

কয়েক মাস আগেও করোনার থাবায় বিপর্যস্ত ছিল থাইল্যান্ড। সংক্রমণের লাগাম টানতে বিদেশিদের ভ্রমণে কড়াকরি আরোপ করা হয়। যদিও সংক্রমণের হার অনেকটাই কমে আসায় বিধিনিষেধে শিথিলতা আনছে থাইল্যান্ড। দেশটির বড় আয়ের অংশ আসে পর্যটক খাত থেকেই। কোভিডের ধাক্কা সামলাতে নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওঁচা জানান, কম ঝুঁকিপূর্ণ ৪৬ দেশের নাগরিকরা টিকার দুই ডোজ গ্রহণকারীরা কোয়ারেন্টিন ছাড়াই থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন।

এর আগে ১০ দেশের জন্য এই নিয়ম চালু করা হয়। দুই ডোজ করোনার টিকা নেওয়া থাকলে করোনার নেগেটিভ সনদপত্র দেখানো লাগবে বলেও জানান প্রধানমন্ত্রী।

/এলকে/

সম্পর্কিত

পর্যটকদের জন্য দ্বার খুললো ভারত, লাগবে নতুন ভিসা

পর্যটকদের জন্য দ্বার খুললো ভারত

করোনার ট্যাবলেট নিয়ে এশিয়ায় তোড়জোড়

করোনার ট্যাবলেট নিয়ে এশিয়ায় তোড়জোড়

করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতায় থাইল্যান্ডে সরকারবিরোধী আন্দোলনে পুলিশের হামলা

করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতায় থাইল্যান্ডে সরকারবিরোধী আন্দোলনে পুলিশের হামলা

বিমানবন্দরেই করোনার বিশাল হাসপাতাল

বিমানবন্দরেই করোনার বিশাল হাসপাতাল

ভারত-নেপালে বন্যা ও ভূমিধসে মৃত্যু ছাড়ালো ১৮০

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২২:২৪

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা, ভূমিধসে ভারত ও নেপালে মৃত্যু ১৮০ ছাড়লো। ভারতের দুই রাজ্য উত্তরাখন্ড এবং কেরালার বন্যা পরিস্থিতির কোনও উন্নতি নেই। ফলে বাড়ছে প্রাণহানি।

গত শুক্রবার থেকে বন্যায় বিপর্যস্ত কেরালা রাজ্য। ভারী বৃষ্টিপাতে বিভিন্ন জায়গায় ভূমিধস দেখা দিয়েছে। বানের তোড়ে নদীতে ভেসে গেছে বহু বাড়ি-ঘর। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এক হাজার ছয়শ’র বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে।

এদিকে উত্তরাখন্ডের পরিস্থিতি আরও শোচনীয়। ভয়াবহ বন্যায় একই পরিবারের পাঁচজন মারা গেছেন। এ নিয়ে নিহত বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। প্রতি বছর অক্টোবরে উত্তরাখন্ডে গড়ে ৩০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়। কিন্তু এ বছর সব পরিসংখ্যান ছাপিয়ে গেছে। চলতি সপ্তাহেই ৩২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টি এখন কিছুটা কমার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।  

এদিকে প্রাণঘাতী বন্যার কবলে নেপালের পূর্বাঞ্চলের পাঞ্চতার জেলা, পশ্চিমের ইলাম এবং দোতি জেলার মানুষ। পশ্চিম নেপালের একটি গ্রামে আটকে পড়া ৬০ জনের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। এখন পর্যন্ত ৮৮ জন মারা গেছেন দেশটিতে। বন্যায় নিহতদের প্রত্যেক পরিবারকে এক হাজার সাতশ’ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছে নেপাল সরকার।

/এলকে/

সম্পর্কিত

আবারও করোনার সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে

আবারও করোনার সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে

সুপারম্যান-এর বিরুদ্ধে ভারতে ক্ষোভ

সুপারম্যান-এর বিরুদ্ধে ভারতে ক্ষোভ

নেপাল ও ভারতে বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু

নেপাল ও ভারতে বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু

আবারও করোনার সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২১:০৪

দুর্গাপূজা উৎসব শেষে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২৪ ঘণ্টায় নতুন করে সাড়ে সাতশ’ মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। প্রতিদিনই আক্রান্তের হার বাড়ছে বলে উদ্বেগ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে জানা গেছে, সম্প্রতি শেষ হওয়া ভবানীপুর উপ-নির্বাচন ও দুর্গাপূজা উৎসবের পর থেকেই কোভিডের সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এর কারণ হিসেবে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। দৈনিক আক্রান্তের হার সবচেয়ে বেশি কলকাতায়। এখানে ২৪ ঘণ্টায় ২৫০ জন করোনায় শনাক্ত হন।

এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. মানস গুমতা। তিনি বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকেই দায়িত্ব নিতে হবে। করোনার মধ্যেই সরকার কীভাবে এত জন সমাবেশের অনুমতি দিয়েছিল? দুর্গাপূজার সময় ভিড় না করতে কোনও ধরনের নির্দেশ দেয়নি রাজ্য সরকার।

এদিকে করোনা প্রতিরোধে ভারতজুড়ে টিকা কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটির সরকার। এমন পরিস্থিতিতেই সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে। করোনা নিয়ন্ত্রণে এখনও পর্যন্ত নতুন কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতাকে।

/এলকে/

সম্পর্কিত

ভারত-নেপালে বন্যা ও ভূমিধসে মৃত্যু ছাড়ালো ১৮০

ভারত-নেপালে বন্যা ও ভূমিধসে মৃত্যু ছাড়ালো ১৮০

সুপারম্যান-এর বিরুদ্ধে ভারতে ক্ষোভ

সুপারম্যান-এর বিরুদ্ধে ভারতে ক্ষোভ

নেপাল ও ভারতে বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু

নেপাল ও ভারতে বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু

শাহরুখপুত্রের জামিন আবেদন খারিজ

শাহরুখপুত্রের জামিন আবেদন খারিজ

সর্বশেষসর্বাধিক
quiz

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

মালয়েশিয়াকে ধন্যবাদ জানালো হামাস

মালয়েশিয়াকে ধন্যবাদ জানালো হামাস

সিরিয়ায় দাবানলের ঘটনায় ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ায় দাবানলের ঘটনায় ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

৪৬ দেশের পর্যটকদের সুখবর দিলো থাইল্যান্ড

৪৬ দেশের পর্যটকদের সুখবর দিলো থাইল্যান্ড

ভারত-নেপালে বন্যা ও ভূমিধসে মৃত্যু ছাড়ালো ১৮০

ভারত-নেপালে বন্যা ও ভূমিধসে মৃত্যু ছাড়ালো ১৮০

আবারও করোনার সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে

আবারও করোনার সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে

সুপারম্যান-এর বিরুদ্ধে ভারতে ক্ষোভ

সুপারম্যান-এর বিরুদ্ধে ভারতে ক্ষোভ

ব্রিটিশ এমপি হত্যায় অভিযুক্ত যুবক

ব্রিটিশ এমপি হত্যায় অভিযুক্ত যুবক

রাষ্ট্রদূতদের ওপর ক্ষেপেছেন এরদোয়ান

রাষ্ট্রদূতদের ওপর ক্ষেপেছেন এরদোয়ান

মিয়ানমারের জান্তা প্রতিরোধ বাহিনীর হাতে ১১ সেনা নিহত

মিয়ানমারের জান্তা প্রতিরোধ বাহিনীর হাতে ১১ সেনা নিহত

পাকিস্তানে নিরাপত্তাবাহিনীর ৬ সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তাবাহিনীর ৬ সদস্য নিহত

সর্বশেষ

‘স্বাধীনতাবিরোধীরাই সাম্প্রদায়িক অপতৎপরতা চালাচ্ছে’

‘স্বাধীনতাবিরোধীরাই সাম্প্রদায়িক অপতৎপরতা চালাচ্ছে’

'হামলার দায় এড়াতে পারেন না রাজনৈতিক নেতারা'

'হামলার দায় এড়াতে পারেন না রাজনৈতিক নেতারা'

বেগমগঞ্জে হামলা চালিয়ে মালামাল লুটের ঘটনায় সুজনের স্বীকারোক্তি 

বেগমগঞ্জে হামলা চালিয়ে মালামাল লুটের ঘটনায় সুজনের স্বীকারোক্তি 

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ওসি বদলি

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ওসি বদলি

ভারতে পাচারকালে স্বর্ণের বারসহ আটক এক

ভারতে পাচারকালে স্বর্ণের বারসহ আটক এক

© 2021 Bangla Tribune